আবোল-তাবোল জীবনের গল্প [ পরিবর্তনের দৃষ্টিভঙ্গি ]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও পরিবেশ খুব দ্রুত অশান্ত হয়ে উঠছে কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে নিজেদের নিরাপদ রাখার এবং ভালো রাখার। হয়তো পরিস্থিতি আরো বেশী খারাপ হবে, হয়তো রাজনৈতিক অস্থিরতা আমাদের স্বাভাবিক জীবনের গতিকে বাধাগ্রস্ত করবে কিন্তু সবটাই আমাদের মেনে নিয়ে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে। কারন যা কিছু হচ্ছে বা হবে তার কোনটাই আমাদের জন্য সুখকর হবে না। কারণ জনগণের চিন্তা করে কেউ কিছু করছে না বা করবেও না, এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে।

আমরা প্রতিনিয়ত একটা বিষয়ে চেষ্টা করি এবং নিজেদের গতিশীল রাখার চেষ্টা করি সেটা হলো ইনকাম। এর জন্য অবশ্য আমরা মাঝে মাঝে ভিন্ন পথও অবলম্বন করি। কিন্তু যে কাজটা করি না সেটা হলো নিজেদের পরিবর্তন, নিজের অবস্থার উন্নয়ন এবং নিজের ভেতরের দক্ষতা বৃদ্ধি। আসলে আমরা নগদ প্রাপ্তির বিষয়টিকে সর্বদা বেশী গুরুত্ব দিয়ে থাকি, যার কারনে কোন কিছুতে নিজেকে দীর্ঘ মেয়াদের জন্য যেমন সংযুক্ত করতে রাজি থাকি না ঠিক তেমনি কোন ক্ষেত্রে কোন কিছু বিনিয়োগ করতে রাজি নই। হতে পারে সেটা সময়ের ক্ষেত্রে এবং হতে পারে সেটা শিক্ষার ক্ষেত্রে।

questions-2519654_1280.png

মাঝে মাঝে সত্যি খুব বেশী অবাক লাগে, যে সময়টা বা যে চিন্তাশক্তি আমরা ব্যয় করছি এই ভিন্ন পথে চলার জন্য সেটা যদি সঠিক ভাবে সঠিক পথে ব্যয় করতাম তাহলে আমাদের অবস্থা কতটা সুন্দর ও ভালো হতো। কিন্তু তা না করে আমরা দ্রুত সময়ে অনেক বেশী ইনকাম করার আশায় সব কিছু নষ্ট করে দেই, নিজের যোগ্যতা, সৃজনশীলতা এবং তার সাথে সাথে নিজের ভবিষ্যত। একটু চিন্তা করে দেখুন, হ্যা এটা সত্য হয়তো সঠিক উপায়ে রিটার্ন আসতে কিছুটা সময় বেশী লাগতে পারে, শুরুতে কিছুটা কম ইনকাম বা আয় হতে পারে কিন্তু ভবিষ্যতে দীর্ঘ মেয়াদের চিন্তা করলে সেটা অধীক লাভজনক কিছু হতে বাধ্য।

আসলে আমরা বর্তমানকে বেশী প্রাধান্য দেই এবং অতীত হতে কোন শিক্ষা গ্রহণ করি না। যার কারনে আমাদের ভবিষ্যৎ সুন্দর ও সুখকর হয় না। আমাদের সম্মুখে অজস্র প্রমাণ রয়েছে, যারা কষ্ট করে, নিজেকে পরিবর্তন করে এবং নিজের দক্ষতার প্রমাণ রেখে শূণ্য হতে শীর্ষে উঠেছেন। কিন্তু তবুও আমরা তাদের দেখে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি না। তবে হ্যা, একটা বিষয়ে তাদের দেখে নিজেদের মাঝে তৈরী করি আর সেটা হলো লোভ। তাদের মতো শীর্ষে উঠার এবং ইনকাম করার লোভ। যার কারনে আমরা প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে পারি না বা করি না। কিন্তু উল্টো বিষয়টিকে প্রাধান্য দিয়ে ভুলে দিকে এগিয়ে যাই।

ভুল সব সময়ই ভুল, সেটা ছোট হোক কিংবা বৃহৎ হোক। আর শিক্ষাটা সব সময়ের জন্য আলো সেটা অল্প হোক বা বেশী হোক। মনে রাখতে হবে প্রতিটি ভুল আমাদের ভেতরের পরিবেশটাকে অন্ধকারে ঢেকে দেয় আর প্রতিটি শিক্ষা আমাদের ভেতরটা আরো আলোকিত করে দেয়। তাই আসুন আমাদের ভুলগুলো হতে শিক্ষা নেই, যেখানে যেখানে বা যে ক্ষেত্রে আমরা ভুলগুলো করেছিলাম সেখানে বা সেই ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করি। শিক্ষার কোন বিকল্প নেই, যত বেশী শিখতে পারবো নিজের ভেতরটা ততো বেশী আলোকিত হবে এবং ততো বেশী নিজের সৃজনশীলতা উপস্থাপন করতে পারবো। আবোল তাবোল জীবনের গল্পে আজ এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 years ago 

আসলে বর্তমানে বেশিরভাগ মানুষ শর্টকাট উপায় খুঁজে। শর্টকাট উপায়ে টাকা উপার্জন করে রাতারাতি বড়লোক হয়ে যেতে চায়। তাইতো নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে না। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে গেলে সময়ের কোনো বিকল্প নেই। আর সেই সময়টুকু দিতেই নারাজ। একজন দক্ষ লোক সমাজের সম্পদ। কিন্তু দক্ষ লোকের অভাব দিনদিন বাড়ছে। আসলে লোভ আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, আমরা জীবনের আসল উদ্দেশ্য বা লক্ষ্য ভুলেই গিয়েছি। আমাদের চোখের সামনে শত শত দৃষ্টান্তমূলক উদাহরণ থাকা সত্ত্বেও, আমরা নিজেকে পরিবর্তন করতে পারছি না। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। যাইহোক আমাদের সবার উচিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা,তথাপি নিজেদেরকে পরিবর্তন করা। এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শর্টকাট উপায় খুঁজে বলেই ভালো কিছু যেমন করতে পারে না ঠিক তেমনি ভালো সুযোগও কাজে লাগাতে পারে না। অনেক ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

জীবন পরিবর্তনশীল। জীবন যখন অনেক পরিবর্তন এবং গতিশীল। তাই আমাদেরকে সেই গতিশীলতার সাথে মিল রেখে চলতে হবে। আসলে মানুষের জীবনের বড় শিক্ষা হচ্ছে অতীত। সেই অতীতকে স্মরণ করে যদি বর্তমানে এগিয়ে যাওয়া যায়। তাহলে ভবিষ্যৎ জীবনটা খুবই সুন্দর হয়। আসলে আমরা অতীত চিন্তা করি না। শুধু বর্তমানের সুখ নিয়ে মত্ত থাকি। সে ক্ষেত্রে আমরা ভবিষ্যত জীবনে যেয়ে অনেক বিপদে পড়ে যায়। তাই আমাদের সকলের উচিত ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে অতীতের স্মরণে রেখে এগিয়ে চলা। অনেক ভালো লিখেছেন ভাইয়া অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42