You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৭

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্প:

আমাদের গ্রামের এক প্রতিবেশীর বিয়ে হয়েছে।বিয়ের সময়টা ভালোই গিয়েছে তাই প্রকৃতির মাঝে বসে আমি ও আমার দাদা খাওয়া দাওয়া করলাম।সাধারনত গ্রামে তখন ক্যাটারিং সিস্টেম ছিল না, আমাদের মাটিতে বিছানা পেতে খেতে দেওয়া হয়েছিল।যাইহোক এরপর চলে আসলো মাঝে একদিন পর কাঙ্ক্ষিত বৌভাতের দিন।আমি ও আমার দাদা গিফট নিয়ে গেলাম।সকাল থেকেই মেঘলা আকাশ যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসবে।তাই আমরা নতুন বউয়ের মুখ দেখে তাড়াতাড়ি গিফট দিয়ে দিলাম।তাদের জায়গা ছোট তাই অন্য প্রতিবেশীর বাড়ির উঠানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু আমরা যখন খাওয়া দাওয়া করতে যাবো তখন তুমুল বৃষ্টি শুরু হলো,এতটাই বৃষ্টি যে 10 পা ফেলা মুশকিল।দেখতে দেখতে উঠান জলে পরিপূর্ণ আর কাঁদা হয়ে গেল।বৃষ্টির মধ্যে কিছু মানুষ আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে তাই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল।কিন্তু আমি ,আমার দাদা আর কিছু লোক একটি ঘরের চালার নীচে অপেক্ষা করতে লাগলাম।তবুও বৃষ্টি থামার নাম নেই,অনেকটা সময় পার হয়ে গেছে।তাই পেটের মধ্যে ছুচো দৌড়াতে শুরু করেছে ক্ষুধায়।শেষমেষ আমরা না খেয়ে বাড়ি ফিরে আসলাম, যারা বৃষ্টির মধ্যে আমাদের সঙ্গে ছিল।তারা কয়েকজন আবার মেয়ের বাপের বাড়ির লোক ছিল।তারা বারবার আমাদের থাকতে বলেছিল কিন্তু আমরা বাড়ি চলে আসলাম।এক্ষেত্রে বৃষ্টির দিনে আমাদের বিয়ের খাওয়া দাওয়া বানচাল হয়ে গেল।

Sort:  
 2 years ago 

ইশ মজাটাই মিস।

 2 years ago 

হুম দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62490.60
ETH 1674.10
USDT 1.00
SBD 0.47