"সিলভার কার্প মাছের তেল ভুনা রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আবারো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।সেটা হলো- "মাছের তেল ভুনা রেসিপি"।

IMG_20211110_125833.jpg

যেকোনো পোনামাছের তেল হতে খুবই কম দেখা যায়।কিন্তু ইলিশ মাছ ,পাঙ্গাস মাছ,শংকর এই ধরনের মাছে সবসময় তেল হতে দেখা যায়।অনেক দিন পর বড়ো একটি সিলভার কার্প মাছ কেনা হয়েছিল ।ফলে তাতে অনেকখানি তেল হয়েছিল।তাই ভাবলাম তেল দিয়ে আলাদা একটা রেসিপি বানিয়ে ফেলি।তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সিলভার কার্প মাছের তেল - 1 বাটি
2.গোটাপেঁয়াজ কুচি- 6 টি
3.গোটারসুন কুচি - 3 টি
4.জিরে ,গোলমরিচ, রসুন ও আদা বাটা -1.5 টেবিল চামচ
5.কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা- 2 টেবিল চামচ
6.লবণ- 1 টেবিল চামচ
7.হলুদ- 1/2 টেবিল চামচ
8.সরিষার তেল- 2 টেবিল চামচ

প্রস্তুতপ্রনালী:

ধাপঃ 1

IMG_20211110_125540.jpg

মাছের তেলগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20211110_125604.jpg

মাছের তেল পরিষ্কার করে নিলাম ভালোভাবে এবং জল দিয়ে আলতো হাতে ধুয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20211110_125617.jpg

গোটা পেঁয়াজ ও রসুনগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20211110_125633.jpg

বটির সাহায্য নিয়ে পেঁয়াজ ও রসুনগুলি কুচি করে নিলাম এবং ধুয়ে নিলাম জল দিয়ে।

ধাপঃ 5

IMG_20211110_130233.jpg

কাঁচা ও শুকনো লঙ্কা, জিরে,আদাগুলি একত্রে শিল ও নোড়ার সাহায্যে বেঁটে নিলাম।

ধাপঃ 6

IMG_20211110_125659.jpg

বেঁটে নেওয়া মসলা তুলে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 7

IMG_20211110_125709.jpg

তেলের মধ্যে লবণ ও হলুদ পরিমাণ মতো নিয়ে মিশিয়ে নিলাম ।

ধাপঃ 8

IMG_20211110_125720.jpg

এরপর চুলায় মিডিয়াম আঁচে একটি কড়াই ধুয়ে বসিয়ে দিলাম।তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম হালকাভাবে।

ধাপঃ 9

IMG_20211110_125736.jpg

পেঁয়াজ ও রসুন কুচি তেলের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে ভেঁজে নিলাম।

ধাপঃ 10

IMG_20211110_125746.jpg

এরপর ভাজা পেঁয়াজের মধ্যে বেঁটে রাখা মসলাগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 11

IMG_20211110_125803.jpg

এরপর মসলা কষিয়ে নিয়ে তারমধ্যে মাছের তেলগুলি দিয়ে দেব এবং মিশিয়ে নেব মসলার সঙ্গে।

ধাপঃ 12

IMG_20211110_125814.jpg

এরপর কিছুসময় তেলটা ফুটিয়ে নেব।

ধাপঃ 13

IMG_20211110_125849.jpg

IMG_20211110_125903.jpg

এবার মাছের তেলটা নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি হয়ে গেল আমার মাছের তেলের ভুনা রেসিপিটি।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: Poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

সিলভার কাপ মাছের ভুনা রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু। এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। লাল টকটকা। এটা খেতেও মনে হয় অনেক টেস্টটি হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

ভাইয়া, এটি মাছ ভুনা নয়,মাছের তেল ভুনা রেসিপি ।হ্যাঁ, অনেক মজার হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

মাছে তো দেখছি প্রচুর তেল। আপনার এই রেসিপি টি খুবি ভাল লেগেছে। আমি তো এই তেল ভুনা দিয়ে পুরো ভাত খেয়ে উঠে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভেচ্ছা।

 5 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এই সিলভার কার্প মাছে প্রচুর তেল হয়েছিল।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

সিলভার কার্প মাছের তেল ভুনা রেসিপি দারুন হয়েছে। মাছের তেল ভুনা খেতে আমি খুবই পছন্দ করি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

ঠিক বলেছেন আপু, গরম ভাত দিয়ে খেতে মজার।অনেক ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

মনে হয় সিলভার কাপ মাছ তো অনেক বড় ছিল। সিলভার কাপ মাছ বড় হলে তাতে অনেক তেল হয় আর এই তেল যদি ভুনা করা যায় তার যে কি সাধ হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। লোভনীয় সিলভার কাপ মাছের তেল ভুনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি।

 5 years ago 

হ্যাঁ ভাইয়া, 2 .5 কিলো ওজনের মাছ ছিল,তাই তেল হয়েছিল অনেকটা।বেশ স্বাদের হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 5 years ago 

সিলভার কার্প মাছের তেল ভুনা রেসিপি"টি খুবই চমৎকার করে প্রতিটি ধাপ তুলে ধরেছেন সত্যিই অসাধারণ হয়েছে।

তালিয়া হবে তালি

মাছে ভাতে বাঙালি

♥♥

 5 years ago 

হা হা হা ,মজা পেলাম আপু।ঠিক বলেছেন মাছে ভাতে বাঙালি।অসংখ্য ধন্যবাদ আপু💝

 5 years ago 

রেসিপির ছবিগুলো ভালো হয়েছে।ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে যে,রেসিপি খুব সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হ্যাঁ, ভাইয়া খুবই সুস্বাদু হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 5 years ago 

সিলভার কার্প মাছ আমার বেশ পছন্দের একটি মাছ।এই মাছ অনেকবার খেলেও তেল ভুনা রেসিপি কখনো খাওয়া হয়নি।তরকারির ছবিগুলো দেখে মনে হচ্ছে রেসিপি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হ্যাঁ ভাইয়া, অনেক মজার ছিল রেসিপিটা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছিল। কালার টা যা লাগছেনা,,
ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য 🙂

 5 years ago 

হ্যাঁ আপু ,খুবই মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সিলভার কার্প মাছের তেল ভুনা রেসিপিটি বেশ চমৎকার হয়েছে।দেখে আমার জিভ জল চলে এসেছে দিদি।আর আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 5 years ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60762.96
ETH 1565.09
USDT 1.00
SBD 0.47