স্বরচিত কবিতা: "জড়ো ব্যথাগুলি আর গল্প হয়ে ওঠে না"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যদিও আর মাত্র তিন দিন পর থেকেই আমার এক্সাম এম, এ সেকেন্ড সেমিস্টারের।তাই একটু ব্যস্ত সময় পার করছি,তারপরও আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
আজ ছুঁয়ে যাবো সব চিন্তাকে
বুলিয়ে নেব সব রং-তুলিকে,
উড়িয়ে দেব সব বন্দী পাখিকে
আবেগগুলি মিশিয়ে নেব কলমের ডগায়,
ফুলগুলি গেঁথে নেব ঝরা পাতায়।
আমাদের চিন্তাগুলি হোক মুক্ত
সেই খোলা আকাশের মতো উদ্মাদ,
যেখানে এক জানা ভয় কুঁড়ে খেত
আড্ডাগুলি জমতো দোকানপাটে,
আমি ফিরে যেতে চাই সেই সময়ে।
যেখানে অনুভবে অনুভবে কাটতো
রাতের জোস্নামাখা চাঁদটি দেখে,
গোনা হতো জ্বলন্ত তারাগুলি
ছোটা হতো জোনাকি পোকার পিছে,
পতঙ্গের পশ্চাতে কেউ ছোটে না মিছে।
সেই সময় কোথায় গিয়েছে হারিয়ে!
স্বার্থ আর ব্যস্ততার এই ভিড়ে
নকশীকাঁথায় সেই ফুল-পাখি ফোটে না,
জড়ো ব্যথাগুলি আর গল্প হয়ে ওঠে না
মরার খবরে শকুনেরা আর দল বাঁধে না,
কর্মগুলি আর ছবি হয়ে মনেতে ভাসে না।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছুটা সেকালের পুরোনো ভাবনাকে জড়ো করে।যখন ভাবনাগুলো খুঁজে পেত মুক্তির স্বাদ,কথাগুলো ফুটে উঠতো সুতার রং-তুলিতে।আর রাতের আকাশে মিশে যেত সেই ক্লান্তির অপরুপতা।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
জড়ো ব্যথাগুলি আর গল্প হয়ে ওঠে না
বুলিয়ে নেব সব রং-তুলিকে,
উড়িয়ে দেব সব বন্দী পাখিকে
আবেগগুলি মিশিয়ে নেব কলমের ডগায়,
ফুলগুলি গেঁথে নেব ঝরা পাতায়।
আমাদের চিন্তাগুলি হোক মুক্ত
সেই খোলা আকাশের মতো উদ্মাদ,
যেখানে এক জানা ভয় কুঁড়ে খেত
আড্ডাগুলি জমতো দোকানপাটে,
আমি ফিরে যেতে চাই সেই সময়ে।
যেখানে অনুভবে অনুভবে কাটতো
রাতের জোস্নামাখা চাঁদটি দেখে,
গোনা হতো জ্বলন্ত তারাগুলি
ছোটা হতো জোনাকি পোকার পিছে,
পতঙ্গের পশ্চাতে কেউ ছোটে না মিছে।
সেই সময় কোথায় গিয়েছে হারিয়ে!
স্বার্থ আর ব্যস্ততার এই ভিড়ে
নকশীকাঁথায় সেই ফুল-পাখি ফোটে না,
জড়ো ব্যথাগুলি আর গল্প হয়ে ওঠে না
মরার খবরে শকুনেরা আর দল বাঁধে না,
কর্মগুলি আর ছবি হয়ে মনেতে ভাসে না।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1964839938077360265?t=V4neTN2P7ZJWlNBM-s6-hw&s=19
https://x.com/green0156/status/1964841152903065756?t=plArC5EueNbWbziAKaN9iQ&s=19
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
ধন্যবাদ আপু,প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া, ধন্যবাদ।
খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই সুন্দর কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনি যেভাবে লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের মধ্যে আপনি ছন্দের মিল খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখছেন। আপনার কবিতার ভাষা কিন্তু চমৎকার। আসলে ঝড়ো পড়া ব্যথাগুলো কখনো গল্প বা কিছুই হয় না। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
ঝরে পড়া ব্যথা নয় ভাইয়া ,জড়ো হওয়া ব্যথা।যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া।