Diy-"একটি ভিন্নধর্মী আর্ট"

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-একটি ভিন্নধর্মী আর্ট:

IMG_20251110_122127.jpg

আমার আঁকিবুঁকিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম।যদিও আঁকার ক্ষেত্রে খুব একটা দক্ষতা নেই তবুও চেষ্টা করি মনের অনুভূতিগুলি কিছু আঁকিবুঁকির সাহায্যে ফুটিয়ে তোলার জন্য।আর প্রতিনিয়তই তাই ভিন্ন ভিন্ন পোষ্ট নিয়ে হাজির হই আপনাদের মাঝে।আজকের এই আর্টটি অনেকটা ফুলের বুকির মতোই মনে হলেও এটি আমার মনের এলোমেলো ভাবনা দিয়ে আঁকা।এখানে লতা,পাতা ও ফলমূলের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20251110_122053.jpg

উপকরণসমূহ:

1.রঙিন মাইক্রোটিভ পেন
2.রঙিন জেল পেন
3.রঙিন বলপেন

IMG_20251110_121724.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20251110_121748.jpg
প্রথমে আমি একটি নীল রঙের বলপেন নিয়ে সরু দুটি দাগ দিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20251110_121807.jpg
এরপর সবুজ রঙের মাইক্রোটিভ পেন নিয়ে দাগের পাশ দিয়ে সরু সরু ঘাসের মতো পাতার ডিজাইন একে নেব।

ধাপঃ 3

IMG_20251110_121824.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।তারপর লতাপাতার ডাটা একে নেব হলুদ ও কমলা রঙের জেলপেন দিয়ে।

ধাপঃ 4

IMG_20251110_121848.jpg
এখন লাল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে কিছু ফলসহ একটি ডাল একে নেব।

ধাপঃ 5

IMG_20251110_121904.jpg
এরপর সবুজ রঙের কিছু পাতা একে নিয়ে কালো রঙের বলপেন দিয়ে বর্ডার ও শিরা একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20251110_121943.jpg
এখন লাল ও কমলা রঙের জেল পেন দিয়ে দুটি ফলের দৃশ্য একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20251110_122030.jpg

IMG_20251110_122002.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার আজকের ভিন্নধর্মী আর্ট।এই আর্টটি করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 7 months ago 

আর্ট করতে আমার বেশ ভালো লাগে আর মাঝেমধ্যে এ ধরনের ভিন্ন ধর্মী আর্টগুলো করতে আরও বেশি ভালো লাগে। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু,সুন্দর মতামতের জন্য।

 7 months ago 

বেশ দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আমি সেরকম আর্ট পারিনা তারপরও আর্ট গুলো গুলো দেখতে আমার বরাবরই ভালো লাগে। আর্টের কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । অসংখ্য ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 7 months ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আজকে আপনি ভিন্ন রকম একটি চমৎকার আর্ট করেছেন। আপনার ভিন্ন রকম আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর লতাপাতা ফুল খুব সুন্দর করে আর্ট করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে, প্রশংসামূলক মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42