"গন্ধরাজ ফুলের পকোড়া রেসিপি"
নমস্কার
গন্ধরাজ ফুলের পকোড়া রেসিপি:
কি বন্ধুরা!
অবাক হচ্ছেন তাইতো,ঠিকই ধরেছেন আমি নিয়ে আসছি আজ গন্ধরাজ ফুলের পকোড়া।আসলে এই পকোড়া খাওয়ার প্রতি কম-বেশি আমাদের সকলের একটা টান কাজ করে।বিভিন্ন শাক-সবজির পকোড়া তো অনেক খাওয়া হলো,তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করবো।যেটা ফুল দিয়ে আর আমি কিন্তু ফুল দিয়ে বিভিন্ন রকম পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি।যেমন--শিউলি ফুলের পকোড়া, কলমি শাকের ফুলের পকোড়া ইত্যাদি।তাই আজ ভাবলাম গন্ধরাজ ফুলের পকোড়া শেয়ার করি।আসলে আমরা খাদ্যপ্রেমী,তাই বিভিন্ন কিছুর স্বাদ নিতে দারুণ ভালোই লাগে।তাছাড়া নতুন অভিজ্ঞতাও হয়, যেমন আমার নিজ হাতে লাগানো গন্ধরাজ ফুল গাছে অনেক ফুল ফুটেছিল।তাই সদ্য ফোঁটা ফুলের ম-ম গন্ধে যেমন সারা বাড়ি প্রশান্তি বয়ে আনে তেমনি এখন আবার খেয়ে মজা নেওয়ার পালা।এটি দেখতে যেমন সুন্দর তেমনি দারুণ স্বাদের।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.চালের গুঁড়া- 2.5 কাপ
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
5.লবণ- 1 টেবিল চামচ
6.সাদা তেল- 1.5 কাপ
7.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি গাছ থেকে কিছু টাটকা ফুল তুলে নিলাম।
ধাপঃ 2
এরপর ফুলগুলি জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে।
ধাপঃ 3
এখন ফুলের ভিতরের পরাগরেণু ও বোটা কেটে পরিষ্কার করে নেব।
ধাপঃ 4
তো আমি একটি একটি করে ফুলগুলি পরিষ্কার করে নেব।
ধাপঃ 5
এইভাবে আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিলাম।
ধাপঃ 6
এখন চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ,হলুদ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে একত্রে মিশিয়ে নিলাম।
ধাপঃ 7
এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিলাম।
ধাপঃ 8
এরপর একটি করে ফুল বেটারের মধ্যে ডুবিয়ে তুলে নিলাম।
ধাপঃ 9
এখন পরিমান মতো তেল দিয়ে কড়াই গরম করে নেব।
ধাপঃ 10
এরপর তেল গরম হয়ে গেলে বেটারের মধ্যে ডুবানো ফুল দিয়ে বাদামি রঙের করে মুচমুচে করে ভেজে নেব।
শেষ ধাপঃ
সবশেষে ভাজা পকোড়া তুলে নেব পাত্রে।
পরিবেশন:
তো আমার তৈরি করা হয়ে গেল গন্ধরাজ ফুলের পকোড়া রেসিপি।এটি খেতে একটু সুগন্ধযুক্ত ও স্বাদের।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1917044847325704311
https://x.com/green0156/status/1917045762900295846
https://x.com/green0156/status/1917047102930116729
https://x.com/green0156/status/1917048469518270568
https://x.com/green0156/status/1917049456840659005
আপু গন্ধরাজ ফুল দিয়ে কখনো পকোড়া বানিয়ে খায় নাই। আপনি দেখছি গন্ধরাজ ফুল দিয়ে পকোড়া বানিয়েছেন। তবে শাকসবজি অন্যান্য জিনিসের পকোড়া সবাই খেতে খুব পছন্দ করে। ধন্যবাদ ভিন্ন রকম ভাবে ফুলের পকোড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শাকসবজি তো সবসময় খাওয়া হয় তাই ভিন্ন কিছু ট্রাই করলাম আপু।ধন্যবাদ আপনাকে।
কি চমৎকার ভাবনা! ফুলের ঘ্রাণ আর স্বাদের এমন অপূর্ব মেলবন্ধন সত্যিই অনন্য। গন্ধরাজ ফুলের পকোড়া যেমন শুনতে নতুন, তেমনি নিশ্চয়ই খেতে হবে দারুণ সুস্বাদু। আপনার রেসিপির প্রতি ভালোবাসা আর নতুন কিছু ট্রাই করার সাহসী মনোভাব সত্যিই প্রশংসনীয়।
আপনার মতামত পড়ে আরো উৎসাহ বেড়ে গেল ভাইয়া, সত্যিই নতুন কিছু করতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
ফুল দিয়ে পাকোড়া তৈরি করে কখনোই খাওয়া হয়নি। তবে ইউটিউবে দেখেছিলাম গোলাপ ফুল দিয়ে পাকড়া তৈরি করা যায়। আজ দেখলাম গন্ধরাজ ফুলের পাকোড়া রেসিপি। রেসিপিটি দেখতে তো খুবই লোভনীয় লাগছে। আমি আবার তেলে ভাজা খাবার দেখলেই লোভে পড়ে যায়। লোভনীয় গন্ধরাস ফুলের পাকোড়া রেসিপি একদিন তৈরি করে খেতে হবে দেখছি।সুন্দর উপস্থাপনা রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
অবশ্যই খাবেন দিদি,তবে মাঝের নীল অংশটিও ফেলে দিবেন।তাহলে অতিরিক্ত সেন্ট বের হবে না খাওয়ার সময়, ধন্যবাদ আপনাকে।
ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। ফুলের পাকোড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো দেখে শিখে নিলাম। সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে দেখব। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অবশ্যই তৈরি করবেন আপু,খেতে খুবই মজার তবে শুধু পাপড়ি ছিড়ে করতে পারেন।ধন্যবাদ আপনাকে।
ফুল দিয়ে পাকোড়া বানানো যায় আগে জানতাম না আপু। গন্ধরাজ ফুলের পকোড়া দেখতে খুবই লোভনীয় হয়েছে। জানিনা টেস্ট কেমন হয়েছে। তবে মনে হচ্ছে বেশ ভালো হয়েছিল খেতে।
যেমন টেস্ট তেমন ঘ্রাণ হয়েছিল আপু।ধন্যবাদ আপনাকে ও।
ফুলের পাকোড়া তেমন খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিল।দেখি একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
একদম আপু,তবে শুধু সাদা পাপড়ি দিয়ে করলেই ভালো হবে আমার অভিজ্ঞতা তাই বলে।ধন্যবাদ আপনাকে।
এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে বলে আমার মনে হয়। তবে আমার কিন্তু খুবই ফেভারিট। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।
আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে আপু।
গন্ধরাজ ফুলের পাকোড়া কখনো তৈরি করে খাওয়া হয়নি। আজ আপনার রেসিপিটির মাধ্যমে শিখে নিলাম।অবশ্যই কোন একদিন বাসায় তৈরি করে খাব। আপনার তৈরি রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অবশ্যই তৈরি করবেন আপু এভাবে পরিষ্কার করে,ধন্যবাদ আপনাকেও।
গন্ধরাজ ফুলটা আমার বেশ পছন্দের এটার সুগন্ধের জন্য। কিন্তু এটার পকোড়া কখনও খাইনি আমি। দেখে বেশ লাগছে আপু। দারুণ তৈরি করেছেন গন্ধরাজ ফুলের পকোড়া টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সুযোগ পেলে কখনো খেয়ে দেখবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।