শৈশবের স্মৃতিতে: "হারিয়ে গেছে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো"
নমস্কার
শৈশবের স্মৃতিতে: "হারিয়ে গেছে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো"
আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।আবার কিছু মিষ্টি স্মৃতি ফিরে পেতে চাই বারেবারে।আবার কিছু স্মৃতি সাময়িক সময়ের জন্য আনন্দ দেয়,আবার কিছু স্মৃতি ভয়ভীতু করে তোলে।তেমনি একটি মিষ্টি শৈশবের স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের ছোট্ট অনুভূতিখানি। চলুন শুরু করা যাক--
যখন আমি খুব ছোট্ট, তখন 5 পয়সা 10 পয়সার চল না থাকলেও চার আনা আট আনার চল ছিল।আমার সময়ে এই চার আনা দিয়ে কি হতো জানেন----ছোট্ট একটা করে চকলেট।অর্থাৎ এক টাকায় চারটি চকলেট,তবে বেশ মজার খেতে।সেটা এখন মিস করলে ও একটি ঘটনার কথা বেশ মনে পড়ে যায়---
আমার বড় জেঠিমা অর্থাৎ বড়মা।তার যে ছোট মেয়ে ছিল সে আমার থেকে 7 মাসের বড় অর্থাৎ আমরা প্রায় সমবয়সী।তো যখন ও দুষ্ঠুমি করতো তখন বড়মা ওকে খুব করে মারতেন।আর যখনই মারতেন তখন ও চিৎকার করে হা করে কান্নাকাটি করতো।আমার আরেক কাকাদের আবার দোকান রয়েছে,বড়মা তখন কাকীর কাছ থেকে একটি চার আনা কিংবা আট আনার চকলেট নিয়ে এসে জোর করে মুখে পুরে যেত তার মেয়ের।যাতে তার হা বন্ধ করে কান্নাকাটি করা থেমে যায়।মানে মারার পর চকলেট খাইয়ে আদর করা যাকে বলে।এটা বেশ মজার বিষয় ছিল।
মাত্র কয়েক বছর আগের কথা।আমার মতো এই কমিউনিটির অনেকেরই হয়তো এই একই সুন্দর স্মৃতির সাক্ষ্য রয়েছে কিংবা তাদের স্মৃতিপটে মনে পড়বে।বিশেষ করে যারা গ্রাম্য এলাকায় মানুষ হয়েছেন তারা।খুব বেশি বছর আগেও নয় এটি,যেখানে আধুনিকতা হু হু করে এগিয়ে চলেছে।কয়েক বছরের মধ্যেই গ্রাম বদলে শহর আর অট্টালিকার সমাবেশে আধুনিকতা তুঙ্গে প্রসারিত হয়েছে।অন্যদিকে জমি,পুকুর ও বড় ভিটার ঘটেছে বিলোপ সাধন।
ছোটবেলায় যখন কান্নাকাটি করা হতো তখন মায়েরা কোলে করে নিয়ে যেতেন দোকানে।তারপর কাপড়ের আঁচলের ভাঁজ থেকে পয়সা বের করে চার আনার চকলেট দিয়ে কান্না থামাতেন আমাদের।আবার যখন আমি একটু বুঝতে শিখেছি তখন এক টাকা দামের বরই/কুলের আচার পাওয়া যেত।কি যে মজার লাগতো খেতে এখনো জিভে যেন লেগে আছে সেই স্বাদ।একটি প্যাকেটে মুড়ানো 4-5 টি বরই থাকতো তার মধ্যে।যেগুলোকে খুবই মিস করি এখন।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1918329627661254842
https://x.com/green0156/status/1918330171997995431
https://x.com/green0156/status/1918336286060101757
https://x.com/green0156/status/1918337763948057064
টুইটার লিংক