"কৃষ্ণসায়র ফুলমেলা"(সাকুলেন্ট উদ্ভিদের ফটোগ্রাফি পর্ব : 5)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
ক্যাকটাস সাকুলেন্ট উদ্ভিদের ফটোগ্রাফি পর্ব : 5
শীতকাল শেষ হয়ে বসন্তকাল চলছে।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নিচে শেয়ার করা ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---
ক্যাকটাস উদ্ভিদ:
এটি হচ্ছে ক্যাকটাস উদ্ভিদ।এ জাতীয় উদ্ভিদ খুবই কম যত্নে বেড়ে উঠতে পারে, পাথরের মাঝে খুবই ভালোভাবে জন্মে থাকে।এই ক্যাকটাসটি ভীষণই সুন্দর দেখতে ছিল।একেবারেই জমজ লাগছিলো দেখতে।তাছাড়া এগুলো ব্যালকনিতে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগে।কিছু সাকুলেন্ট গাছ ক্যাকটাস প্রজাতিরও হয়ে থাকে।
এটি একটি ম্যামন ক্যাকটাস উদ্ভিদ।ক্যাকটাসের অসংখ্য প্রজাতি রয়েছে।যেগুলো দেখতে অদ্ভুত সুন্দর ও সৌন্দর্য্য বৃদ্ধিতে অতুলনীয়।মরু অঞ্চলের বালি মাটিতে এই ধরনের গাছ বেশি ভালোভাবে জন্মাতে পারে।ক্যাকটাস গাছে অসংখ্য কাটা থাকে তাই সাবধানে হাত দিতে হয়।এই ক্যাকটাস গাছেও প্রচুর পরিমানে কাঁটা ছিল।একটি বড় গাছ থেকে ছোট ছোট ক্যাকটাস গাছ জন্মাতেও দেখা যাচ্ছিলো।
সাকুলেন্ট উদ্ভিদ:
বাড়িতে সৌন্দর্য বর্ধনকারী সেরা গাছ হল সাকুলেন্ট।সাকুলেন্ট এর আবার অনেক প্রজাতি রয়েছে।এরা সাধারণ মাটিতে জন্মাতে পারে না।এছাড়া অতিরিক্ত জল দেওয়ার ফলে এই গাছ মারাও যায়।তাই সবসময় হালকা রোদ্দুর ও হালকা ছায়াযুক্ত স্থানে এগুলো রাখতে হয়।এটা দেখতে অনেক সুন্দর,অনেকটা ডোরাকাটা আকৃতির।ডরা ডরাভাবে অদ্ভুত দেখতে পাতার গঠনটি।
এগুলো হচ্ছে এলোভেরা গাছ।আর আমরা সবাই জানি, নানা ধরনের রকমারি এলোভেরা গাছ রয়েছে।এই এলোভেরা গাছগুলি নিস্তেজ ও অর্ধমৃত অবস্থায় ছিল।এই গাছগুলো সবই ছায়াযুক্ত স্থানে রাখা ছিল।এলোভেরা গাছটির পাশ থেকে অনেকগুলো বেবি গাছও রয়েছে।যেগুলো নতুন পাত্রে বসিয়ে দিলে নতুনভাবে বেড়ে উঠবে।
এটাও একটি সাকুলেন্ট জাতীয় গাছ।এই গাছগুলোতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।খুবই কম যত্নে এরা সুন্দরভাবে বেড়ে ওঠে।তবে এই গাছগুলো পাথরের টুকরো,লাল বালি ও ফাঙ্গাটাইসযুক্ত মাটিতেই ভালো হয়।একটি সাকুলেন্ট গাছের গোড়া থেকে অনেকগুলো বেবি গাছ ও জন্মে।এগুলো টবে খুব সহজেই লাগানো সম্ভব।
এই এলোভেরা উদ্ভিদটি দেখতে বেশ আকর্ষণীয় ও সুন্দর।আসলে এই ধরনের গাছগুলো শিকড় থেকে জল আহরন করে পাতায় জমিয়ে রাখতে পারে।তাই পাতাগুলোর ভিতরে অনেক বেশি রস থাকে।এগুলো ঔষুধি হিসেবেও কাজ করে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
ক্যাকটাস এবং সাকুলেন্ট জাতীয় উদ্ভিদ গুলো আমি খুব পছন্দ করি। আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। এখানকার বেশিরভাগ উদ্ভিদ আগে দেখা হয়েছে। আমার বারান্দাতেও কিছু রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
তাই,আপনার বারান্দায় এ ধরনের উদ্ভিদ রয়েছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।
কৃষ্ণসায়র ফুলমেলা থেকে ক্যাপচার করা আজকে আরো বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আজকের পর্বে দুই ধরনের উদ্ভিদ শেয়ার করেছেন। প্রথমত ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ আর দ্বিতীয়ত সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ। এই প্রজাতির উদ্ভিদ গুলির মধ্যে অনেকগুলোই আমার অজানা বা অদেখাও ছিলো। খুবই উপকারী ছিলো আপনারা আজকের পোস্টটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া, দুই ধরনের শেয়ার করলাম।তবে আরো সুন্দর সুন্দর ক্যাকটাসের ফটোগ্রাফি আমার কাছে রয়েছে।যেগুলো পরবর্তীতে শেয়ার করবো,দেখতে থাকুন।ধন্যবাদ আপনাকে।
চমৎকার কিছু উদ্ভিদের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।এখানকার কিছু কিছুগাছ আমার বারান্দাতেও লাগানো আছে এবং অনেকেই এই গাছগুলো বারান্দায় লাগিয়ে থাকে।ক্যাকটাস অ্যালোভেরা গাছগুলো আমার অনেক প্রিয়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অ্যালোভেরা গাছ আমার বাড়িতেও রয়েছে।আপনার বারান্দায়ও রয়েছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।
ভীষণ আনকমন সমস্ত গাছের ছবিগুলি তুলে এই ব্লগে পোস্ট করেছো দেখে খুব ভালো লাগলো বোন। ক্যাকটাস গাছের ছবিগুলি কিন্তু দুর্দান্ত তুলেছ। যেহেতু এই ধরনের গাছ আমরা সচরাচর দেখতে পাই না, তাই এর প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে। বর্তমানে এত সুন্দর উদ্ভিদের মেলা হয় জেনে খুব ভালো লাগলো।
একেবারেই ঠিক বলেছেন দাদা,এ ধরনের গাছের প্রতি আলাদা একটা টান থাকে।ধন্যবাদ আপনাকে।
ক্যাকটাস এর সাথে পরিচয় সেই ছোটবেলা থেকে। এই ধরনের উদ্ভিদ গুলো তো সবজায়গাই দেখা যায় না। দেখে অবশ্য বেশ দারুণ লাগল। খুবই সুন্দর করেছেন উদ্ভিদ গুলোর ফটোগ্রাফি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ঠিক বলেছেন,এটা সবজায়গায় দেখা যায় না বলেই তো আমরা আকর্ষিত হই।ধন্যবাদ আপনাকে।
ক্যাকটাস উদ্ভিদ প্রায় সবসময়ই দেখা হয় আমার, কিন্তু সাকুলেন্ট উদ্ভিদ মনে হচ্ছে এর আগে কখনো দেখা হয়নি আমার। যাইহোক প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আরো সুন্দর সুন্দর সাকুলেন্ট এর ফটোগ্রাফি আমার কাছে রয়েছে।যেগুলো পরবর্তীতে শেয়ার করবো,দেখতে পারেন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।
তাহলে সেই অপেক্ষায় রইলাম আপু। সাকুলেন্ট উদ্ভিদ আসলেই খুব সুন্দর।
👍☺️