"ফুড ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফুড ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"ফুড ফটোগ্রাফি"

GridArt_20251109_022356817.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোষ্ট শেয়ার করার জন্য।সবসময় প্রকৃতির ফটোগ্রাফি তো আপনাদের মাঝে তুলে ধরা হয়, তাই আজ শেয়ার করবো আমি ফুড ফটোগ্রাফি।যেগুলি আমি গতদিন রান্না করেই ছবিগুলো তুলেছিলাম।আসলে খাবারের প্রতি আমাদের সকলের একটি আলাদা অনুভূতি যেমন কাজ করে তেমনি একটা আলাদা আকর্ষণ ও আগ্রহ রয়েছে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

ডিমের অমলেট কারি

IMG_20251109_021928.jpg

এটা হচ্ছে ডিমের অমলেট কারী।যেটি আমি বেশ লাল লাল ও ঝাল ঝাল করে তৈরি করেছিলাম।এতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ছিল আর কোনো মসলা ছাড়াই ডিমের অমলেটটা প্রথমে তৈরি করে নিয়ে তারপর কষানো মসলার মধ্যে দেওয়াতে খেতে দারুণ সুস্বাদু হয়েছিল।

নিরামিষ কলা ভাজি

IMG_20251109_022005.jpg

এটি নিরামিষ কলা ভাজি রেসিপি।তবে এতে দুই প্রকার কলা রয়েছে।যেমন কাঁচকলার সঙ্গে বিচিকলার সংমিশ্রনে এটি তৈরি।তবে মজার বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে বিচিকলার কাধী পড়ার পরও কলাগুলি বড় হয়নি।একেবারেই জালি কলার মতোই ছোট ছিল তাই কাধী কেটে ভাজি করা হয়েছিলো।এই রেসিপিটিও খেতে সুন্দর হয়েছিল।

পুঁটি মাছ ভাজি

IMG_20251109_021853.jpg

পুঁটি মাছ তো অনেক প্রকার হয়ে থাকে।জাপানি পুঁটি,দেশি পুঁটি,সর পুঁটি ইত্যাদি।তবে আমি ভেঁজেছিলাম দেশি পুঁটি মাছ।যেগুলো ছোট ছোট সাইজের হয়ে থাকে আর পেটে প্রচুর ডিম হয়ে থাকে।তাছাড়া এই পুঁটি মাছ শরীর ও চোখের জন্য ভীষণ উপকারী।এটি আমি পেঁয়াজ সহযোগে ভেজে ছিলাম যেটা বেশ মজার খেতে হয়েছিলো।

পাকা সবরি কলা

IMG_20251109_022142.jpg

এটি হচ্ছে পাকা সবরি কলা।বলা যায় এটা একটা সততার পুরস্কার হিসেবে আমাদের প্রাপ্তি।সেই গল্প না হয় পরে কোনোদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে।তো এই কলাগুলি কিন্তু একেবারেই গাছে পাকা।আর খেতে খুবই মিষ্টি হয়ে থাকে।

পুঁটি মাছ দিয়ে মানকচুর তরকারী

IMG_20251109_021946.jpg

পুঁটি মাছ দিয়ে মানকচুর রেসিপি অর্থাৎ বড় কচু যেগুলো।এই বড়কচু মূলত রুই মাছ এবং বড় জাতীয় মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে।তাছাড়া এটি একটি রাজকীয় খাবার বলা যায়, বিভিন্ন বাঙালি অনুষ্ঠান বাড়িতে মানকচুর রেসিপি করা হয়ে থাকে।যদিও বড় মাছ না থাকার জন্য আমি এটি ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম।তবে খেতে বেশ মজার হয়েছিলো।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। পুঁটি মাছ ভাজির ফটোগ্রাফিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

হ্যাঁ ভাইয়া, আসলেই পুঁটি মাছ ভাজি মজার খেতে হয়েছিলো।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ফুড ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভনীয় লাগছে। ডিমের অমলেট কারী পাকা সবরি কলা, পুটি মাছ ভাজি অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42