রেসিপি: "আলু ও কচি কাঁচকলার লুচি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

রেসিপি: "আলু ও কচি কাঁচকলার লুচি"

GridArt_20250514_090311605.jpg

চলছে বৈশাখ মাস।আর এই মাসেই আমাদের এখানে প্রায়ই ঝড় হয়ে থাকে।কালবৈশাখী ঝড়ে গাছের ফলমূলেরও খুবই ক্ষতি হয়ে থাকে।আমাদের বাড়ির জামরুল, কলার ও ভীষণ ক্ষতি হচ্ছে।তেমনি কয়েক দিন আগের এক কালবৈশাখী ঝড়ে বেশ কয়েক কাধী কলা ফেলে দিয়েছে।তার মধ্যে একটি কচি কাঁচকলা ছিল তাই সেটারই সদ্ব্যবহার করলাম আজ ইউনিকভাবে।আমি এই রেসিপিটি সম্পূর্ণ নতুনভাবে নিজের চিন্তা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি।যদিও এর সঙ্গে আলু যুক্ত করে আকৃতিটা নিমকির মতো করে নিয়েছি।তবে এটি আলু ও কচি কাঁচকলার লুচি তৈরি করেছি।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ স্বাদের হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250514_090348.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.কচি কাঁচকলা -1 ছড়া
2.আলু- 1/2 কিলো
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.চালের গুঁড়া- 1.5 কাপ
5.লবণ- 1 টেবিল চামচ
6.শুকনো মরিচ গুঁড়া-1.5 টেবিল চামচ
7.জিরা গুঁড়া-1 টেবিল চামচ
8.সাদা তেল- 1.5 কাপ

IMG_20250514_054058.jpg

IMG_20250514_060150.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

GridArt_20250514_054432988.jpg
প্রথমে আমি কিছু কচি কাঁচকলা ও ছোট সাইজের বাড়ির আলু সেদ্ধ করে নিলাম ভালোভাবে।

ধাপঃ 2

IMG_20250514_060501.jpg
এরপর সেদ্ধ কলা ও আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম ভালোভাবে।

ধাপঃ 3

IMG_20250514_060207.jpg
এখন পরিমাণ মতো লবন, হলুদ ও অন্যান্য গুঁড়া মসলা নিয়ে আলু ও কলা মেখে নেব।

ধাপঃ 4

IMG_20250514_060617.jpg
সবগুলো উপকরণ একত্রে মিহি করে মেখে নিলাম এইভাবে।

ধাপঃ 5

IMG_20250514_060637.jpg
এরপর চালের গুঁড়া নিলাম পরিমাণ মতো।

ধাপঃ 6

IMG_20250514_060225.jpg
এবারে চালের গুঁড়ার সঙ্গে আলু ও মসলা মাখানো কলার পেষ্ট নিয়ে নেব।

ধাপঃ 7

IMG_20250514_060654.jpg
এখন পুনরায় সব কিছু একত্রে মেখে ডো তৈরি করে নেব।

ধাপঃ 8

GridArt_20250514_055909280.jpg
এরপর গোল গোল বলের মতো লেচি কেটে বেলনের সাহায্যে বেলে নেব।

ধাপঃ 9

IMG_20250514_061055.jpg
এবারে একটি চাকুর সাহায্যে নিমকির আকৃতিতে কেটে নেব লুচিগুলি।

ধাপঃ 10

IMG_20250514_060958.jpg
তো আমার সবগুলো লুচি বেলে নেওয়া হয়ে গেছে ,এখন ভেজে নেওয়ার পালা।

ধাপঃ 11

IMG_20250514_061109.jpg
এরপর মিডিয়াম আঁচে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব।তেল গরম হয়ে গেলে একটি করে লুচি দিয়ে ভেজে নেব।

ধাপঃ 12

IMG_20250514_061027.jpg
এখন লুচিটি নেড়েচেড়ে উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেজে নিতে হবে।

ধাপঃ 13

IMG_20250514_090036.jpg
তো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব একটি একটি করে।

শেষ ধাপঃ

GridArt_20250514_085756465.jpg
সবশেষে লুচিগুলি সাজিয়ে নিলাম একটি কলাপাতায়।তো তৈরি করা হয়ে গেল আমার "আলু ও কচি কাঁচকলার লুচি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250514_090621.jpg

GridArt_20250514_090458595.jpg

IMG_20250514_085952.jpg
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে টমেটো কিংবা অন্য সস দিয়ে।এছাড়া বিভিন্ন সালাদ দিয়ে খেলেও দারুণ টেস্টি লাগবে খেতে।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

কালবৈশাখীতে সত্যি ফলও সবজির খুবই ক্ষতি হয়ে য়ায। কলার গাছ একদম লন্ডভন্ড করে দেয়।আপনি ঝড়ে পড়া কাঁচ কলা এ আলু দিয়ে চমৎকার সুন্দর করে লোভনীয় লুচি বানিয়েছেন তবে এগুলোর নাম পরোটা দিলে ভালো হতো বেশি।অসম্ভব সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। খেতে দারুন হয়েছে বুঝতে পারছি।ধাপে ধাপে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হুম, এই নাম নিয়ে দ্বিধায় ছিলাম দিদি।তারপর মনে হলো লুচি দিলেই ঠিক হবে, ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 last year 

আপু,এভাবে খুব সহজেই তৈরি করে আপনিও খেতে পারেন এটি।খুবই মজার, ধন্যবাদ আপনাকে।

 last year 

এভাবে কখনো কাঁচকলা ও আলু দিয়ে লুচি তৈরি করে খাওয়া হয়নি আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।দেখতেও বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগছে,ধন্যবাদ আপনাকে।

 last year 
 last year 

এটা ঠিক ঝড়ের সময় অনেক ফল ও সবজি এগুলো নষ্ট হয়ে যায়। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আলু এবং কাঁচা কলা দিয়ে এভাবে লুচি তৈরি করা যায় তা জানা ছিল না। দেখে অনেক লোভনীয় লাগছে। এভাবে একদিন তৈরি করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এখন জেনে গেলেন,অবশ্যই তৈরি করবেন আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 

আলু ও কচি কাঁচকলার লুচি রেসিপি শেয়ার করেছেন।আলু ও কচি কাঁচকলার কম্বিনেশনটা অসাধারণ! ক্রিস্পি লুচির সঙ্গে নরম ভর্তার টেক্সচার নিশ্চয়ই দারুণ লেগেছে।এই রেসিপিটি একদম ইউনিক! সাধারণ আলুর লুচির চেয়ে কাঁচকলার যোগে নিশ্চয়ই স্বাদ আরও গভীর হয়েছে।

 last year 

লুচি তো দারুণ টেস্টি হয়েছে ভাইয়া, তবে ভর্তার সঙ্গে তো খাওয়া হয় নি।কখনো খেয়ে দেখবো পরে তাহলে, ধন্যবাদ আপনাকে।

 last year 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 last year 

আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 last year 

আলু ও কচি কাঁচকলার লুচি দেখেই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আলু ও কচি কাঁচকলার লুচি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি লুচি দেখে মনে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62042.63
ETH 1628.63
USDT 1.00
SBD 0.41