"একটি ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

একটি ম্যান্ডেলা আর্ট:

IMG_20251027_073825.jpg

আমি চেষ্টা করি সবসময় ভিন্ন ভিন্ন পোষ্ট শেয়ার করার জন্য।তেমনি আজ একটি ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি।এই ম্যান্ডেলা আর্টগুলিতে ছোট ছোট অনেক ডিজাইন ফুটিয়ে তোলা যায়।যেগুলো বেশ সময়সাপেক্ষ হলেও দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে।তাছাড়া অব্যক্ত অনেক কিছুই ফুটে ওঠে এই আর্টের মধ্যে, তেমনি আজ আমি 5 টি সার্কেলের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন তুলে ধরে আর্ট করেছি।যেটি দেখতে অনেক সুন্দর হয়েছিলো। আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20251027_073742.jpg

উপকরণসমূহ:

1.সবুজ মার্কার পেন
2.রঙিন জেল পেন
3.কালো বলপেন ও
4.পেন্সিল
5.রবার ও
6.কাঁটা কম্পাস

IMG_20251027_073432.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20251027_073447.jpg
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে 5 টি সার্কেল একে নিলাম।

ধাপঃ 2

IMG_20251027_073502.jpg
এরপর নীল রঙের পেন দিয়ে মাঝবরাবর সার্কেলের মধ্যে একটি ডিজাইন একে নিলাম।

ধাপঃ 3

IMG_20251027_073517.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20251027_073531.jpg
এবারে গোলাপি রঙের জেল পেন দিয়ে ভিন্ন ধরনের আরেকটি ডিজাইন একে নেব।

ধাপঃ 5

IMG_20251027_073555.jpg
এখন সবুজ রঙের মার্কার পেন দিয়ে ভিন্ন ধরনের অন্য একটি ডিজাইন একে নিলাম।সার্কেলের একদম ভিতরে কালো রঙের বলপেন দিয়ে একটি ডিজাইন একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20251027_073613.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে সার্কেলের উপর দিয়ে দাগ টেনে নেব।আর পেন্সিল দাগগুলো রবারের সাহায্যে ঘষে তুলে নেব।সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20251027_073628.jpg

IMG_20251027_073644.jpg

IMG_20251027_073713.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি ম্যান্ডেলা আর্ট।"এই আর্টটি করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

আজকে আপনি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার চমৎকার ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো। তবে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন করলে দেখতে কিন্তু ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনার আর্ট দেখে ভালো লাগলো। বৃত্তের ভিতর ডিজাইনগুলো খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

 8 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 8 months ago 

কালারফুল এই ম্যান্ডেলা আর্ট দেখে ভালো লেগেছে আপু। আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। দারুন ভাবে ম্যান্ডেলা আর্ট করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62537.19
ETH 1669.08
USDT 1.00
SBD 0.42