"আমাদের বাড়ির লাউ বাগান"
নমস্কার
আমাদের বাড়ির লাউ বাগান:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো আমাদের বাড়ির লাউ বাগানের কিছু ফটোগ্রাফি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---
লাউ সবজিটা সবসময় ঘরের চালেই দেওয়া হয়।তবে গতবছর লাউ বীজ লাগালেও কেন জানি তার মধ্যে থেকে চারা গাছ গজায় নি।কিন্তু এই বছর বীজ পুঁতলে একটি দুটি লাউ গাছের চারা গজিয়েছিলো।এতটা সরু ও অপুষ্ট ,আমি তো ভেবে ছিলাম এ চারা হবেই না।
কিন্তু বাবা অনেক পরিচর্যা করে জৈব সারসহ বিভিন্ন সার ব্যবহার করে গাছটি ভালো করে তুললো।তারপর ধীরে ধীরে লাঠি দড়ি বেয়ে ধীরে ধীরে লাউ গাছ উঠলো আমাদের ঘরের চালে।কিন্তু কিছুদিন পর দেখলাম পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আমি কিন্তু কোনো আশা রাখিনি।তবে যেহেতু বাবা লাউ গাছ লাগিয়েছেন তাই তিনি আশা ছাড়েন নি।
সেই যে মর মর হলুদ পাতাওয়ালা রোগা লিগলীগে লাউ গাছটি কখন যে এত বড় হয়ে উঠেছে আর একটি গাছেই ডোগ গজিয়ে পুরো ঘরের চালে লতিয়ে গিয়েছে তা ঠিক খেয়াল করা হয়নি পূজা এবং পরীক্ষার কারণে।যতই দিন যাচ্ছে পুরো ঘরের চাল ছড়িয়ে যাচ্ছে আর ডোগগুলি মোটা হয়ে গেছে।এখন বেশ ফুল ধরছে ,গিটে গিটে ফলও ধরছে।যদিও প্রথম লাউটি একটি টেলিফোনের মতো বাঁকা ছিল তাই ছোট অবস্থাতেই খেয়ে নিয়েছি ভেজে।এই লাউটি হচ্ছে তার পরের দ্বিতীয় লাউ,যেটি বড় হচ্ছে।
প্রতিদিন প্রচন্ড রোদে দুপুরের দিকে গাছগুলো মুর্ছে যায় আবার সন্ধ্যা কিংবা সকালের দিকে সতেজ হয়ে ওঠে।মাঝে মাঝেই আমাদের ঘরের চালের মটকাগুলিতে যে আলুমিনিয়াম দেওয়া আছে তার উপরে লাউ গাছের ডোগ যেতেই শুকিয়ে যাচ্ছে তাপে।তাই বাবা কিছু কলাপাতা বেঁধে দিয়ে দিয়েছে লাউ গাছের সুরক্ষার জন্য, এছাড়া পালা জাতীয় ব্যবস্থাও করেছে ভালোভাবে লাউয়ের আংরি গজানোর জন্য।
যদিও নীচে উঠানেও অন্যান্য সবজি ক্ষেত করার কাজে লেগে পড়েছেন বাবা।তবে অদ্ভুত একটা জিনিস সেদিন চালে উঠেই চোখে পড়েছিলো।তাই আর ছবি না তুলে থাকতে পারলাম না।সেটা হলো ফলের মাথায় সাধারণত ফুল থাকে কিন্তু এখানে ফলের মধ্যে থেকে ফুলটি রয়েছে।অর্থাৎ ফলের পেট থেকে যেন ফুলের উৎপত্তি হয়েছে।দেখতে বেশ অবাক ছিল, যাইহোক আশা করি ভালোই ফলন পাওয়া যাবে।তো এটাই ছিল ঘরের চালে আমাদের বাড়ির লাউ বাগান।
| আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1979343682982867092?t=SD86wbfsDhGQGOHG0jrI0Q&s=19
https://x.com/green0156/status/1979344778304393658?t=KdRyfBJH_P0102awaUEhYA&s=19
লাউ সবজিটি যেমন আমার খুব পছন্দের। লাউ শাক খেতেও বেশ ভালো লাগে। আমার আব্বু আমাদের ছাদে লাউ গাছ লাগিয়েছে। তবে অত বেশি ভালো হয়নি। আপনার লাউ গাছের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। আর এভাবে নিজেদের গাছের টাটকা সবজি খাওয়া মজাই আলাদা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনাদের বাড়ির এই লাউ বাগান নিয়ে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এই লাউ বাগান আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একইসাথে এখানে আপনার কাছ থেকে সুন্দর একটি পোস্ট দেখে অনেক ভালোই লাগছে৷ ছোটবেলায় এরকম বাগান অনেক দেখা হতো৷ তবে এখনকার সময় এগুলো দেখতে পাই না৷
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।