"কৃষ্ণসায়র ফুলমেলা"(ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 46)

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 46

GridArt_20251029_173156464.jpg

শীতকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251029_171850.jpg

এটি একটি লাল রঙের ডালিয়া ফুল।আর এই ফুলগুলো শীতকালেই বেশি দেখা যায়।ডালিয়া ফুলও অনেক রং ও প্রজাতির হয়ে থাকে।এই ফুলের কন্দ থেকে নতুন চারা গাছ গজানো সম্ভব।তাছাড়া একসময় এই ফুলের কন্দ খাদ্য হিসেবেও ব্যবহার করা হতো।

IMG_20251029_171735.jpg

এই ডালিয়া ফুলগুলি ছিল হলুদ ও কমলা রঙের।আর ভীষণই সুন্দর ছিল প্রত্যেকটি ফুল দেখতে।যা অনেকটাই হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলের মতোই। ডালিয়া ফুলগুলিও রোদ্রুজ্জ্বল পরিবেশ পছন্দ করে।এই ফুলগুলো বেশ বড় জাতীয় ও অনেক পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।

IMG_20251029_171749.jpg

এই ফুলটি ছিল পিঙ্ক রঙের।তবে সংকর প্রজাতির অর্থাৎ সাদা ও গোলাপি রঙের সংমিশ্রনে গঠিত সুন্দর দেখতে ডালিয়া ফুল।অনেকটা যেন পদ্ম ফুলের মতোই দেখতে।এই ডালিয়া ফুলগুলি একজন মানুষের ছিল।যদিও অন্যান্য ফুলগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিলো।

IMG_20251029_171557.jpg

এখানে হলুদ ও সাদার কম্বিনেশন দিয়ে গঠিত আরেকটি ডালিয়া ফুল।এই ফুলগুলোও দিন দিন পরিবর্তন হয়ে থাকে, যেখানে প্রতি ডাঁটার মাথায় একটি করে ফুল ফুটে থাকে।ডালিয়া ফুল অতিরিক্ত জল সহ্য করতে পারে না।তাছাড়া এটি বহুবর্ষজীবী উদ্ভিদ।এটি টবে খুব ভালোভাবে জন্মে।

IMG_20251029_171823.jpg

IMG_20251029_171636.jpg

আমি এখানে বেশ কয়েকটি রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।সাদা,লাল,কমলা,হলুদ, গাড় গোলাপি,সাদা-গোলাপির সংমিশ্রন,সাদা-হলুদের সংমিশ্রনে গঠিত ডালিয়া ফুল।প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর ছিল।ছোট্ট জায়গায় সাজানো ও পরিপাটি ডালিয়া ফুলগুলো অনেক রংয়ের ছিল।যেগুলো বেশ আকর্ষণীয় দেখতে ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগে। আর এই ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্য অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42