"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 40)

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 40

GridArt_20250929_062423727.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আজ বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250929_061621.jpg

এটি হচ্ছে সংকর জাতীয় চন্দ্রমল্লিকা ফুল।আর এই ফুল আমার কাছে খুবই প্রিয়।সাদা,হলুদ ও লাল-গোলাপী রঙের সমন্বয়ে গঠিত ফুলটি অসম্ভব সুন্দর।তাছাড়া এই ফুলের পাপড়িগুলি চামচের মতোই বাঁকা।

IMG_20250929_061541.jpg

IMG_20250929_061520.jpg

এগুলো হচ্ছে সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল।এই ফুলগুলি হলুদ ও সাদা রঙের সমন্বয়ে গঠিত।তবে এই ফুলের পাপড়িগুলি সরু সুতার মতোই দেখতে।যেটা আমি জীবনের প্রথম দেখেছিলাম।

IMG_20250929_143108.jpg

কৃষ্ণসায়র পার্ক,যেখানে ফুলমেলা হয়েছিলো।মজার বিষয় হলো, এই ফুলমেলায় সবথেকে বেশি প্রজাতির ও নানান রঙের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল-ই ছিল।শীতকালের অতি জনপ্রিয় ফুল এই চন্দ্রমল্লিকা।চন্দ্রমল্লিকা ফুল টবে খুব ভালোভাবে জন্মে।কিন্তু এই ফুলগুলি সবই ভিন্ন রঙের।

IMG_20250929_061738.jpg

যেহেতু আমি মেলায় গিয়েছিলাম সেহেতু এত এত চন্দ্রমল্লিকা ফুল ছিল সেখানে যেন মনে হচ্ছিলো চন্দ্রমল্লিকা ফুলের রাজ্যে বা বাগানে চলে এসেছি আমি।চন্দ্রমল্লিকা ফুলগুলি বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।

IMG_20250929_061650.jpg

দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।তবে এই ফুলগুলি দেশি প্রজাতির।আর একটি গাছে অসংখ্য ফুল ফুটে থাকে।তাই একটি গাছে এত বেশি ফুল ধরে থাকে যে বুফের মতোই মনে হয়।এই ফুলগুলো একেক জন একেক জায়গা থেকে এনে বসিয়ে রেখেছিলো এখানে।

IMG_20250929_061713.jpg

এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।আমি এখানে কয়েকটি রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি, যেমন-- সাদা,হলুদ,লাল,ঘিয়ে,কমলা ও গোলাপি রঙের।যেগুলো খুবই আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। দারুন ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন।

 9 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42