"কৃষ্ণসায়র ফুলমেলা"(হলুদ রঙের দেশি ও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 38)

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

হলুদ রঙের দেশি ও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 38

GridArt_20250921_040949443.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আগেও কিছু হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।আজ আরো কয়েকটি করবো হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

হলুদ রঙের দেশি ও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250809_205035.jpg

শীতকালের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা। এই ফুলের যেমন অনেকগুলো প্রজাতি রয়েছে তেমনি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।এটি হচ্ছে দেশি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল।

IMG_20250809_205115.jpg

দেশি প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলগুলো এক পাঁপরিযুক্ত ও অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে।এই ফুল টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।

IMG_20250809_205001.jpg

এই ফুল গাছের ফুল ২০ থেকে ২৫ দিন তাজা থাকে৷এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।আর দীর্ঘদিন টিকে থাকে ফুল গাছগুলো।এখানে আমি কিছু হালকা হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল আর কিছু গাড় চন্দ্রমল্লিকা ফুলের ছবি শেয়ার করেছি।কিন্তু হলুদ রঙের হলেও আবার বেশ কিছু ভিন্নতা রয়েছে ফুলের মাঝে।

IMG_20250921_035839.jpg

এই ফুলগুলি দেখতে অনেকটা গাড় হলুদ রঙের ছিল।এই ফুলগুলির পাপড়ি একতারা বিশিষ্ট ছিল।তবে একটি গাছে এতগুলো ফুল ধরে থাকে যে লাঠি দিয়ে গাছগুলোকে বেঁধে দিতে হয়।যেগুলো বেশ সতেজ ও আকর্ষণীয় ছিল দেখতে।

IMG_20250921_035808.jpg

এটি একটি হাইব্রিড জাতের চন্দ্রমল্লিকা ফুল।এই জাতের ফুলে পাপড়ির ভিন্নতা দেখা যায়।কোনো কোনোটি নৌকার মতোই বাঁকানো পাপড়ি তো কোনো কোনোটি সরু সুতার মতোই পাপড়ি হয়ে থাকে।যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

ফুল মেলা কখনই দেখা হয়নি৷ কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি৷ আজকে আপনার কাছ থেকে এই ফুলমেলা সম্পর্কে জানতে পারলাম। এখানে আপনার কাছ থেকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও দেখতে পারলাম। যেভাবে আপনি এখানে এই দেশী এবং হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 9 months ago 

কখনো সুযোগ পেলে অবশ্যই দেখতে যাবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42