স্বরচিত কবিতা: "রাতের কিনারে"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যেহেতু আমার এক্সাম চলছে তাই একটু ব্যস্ত সময় পার করছি।তারপরও আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
আমি উদ্মাদ,আমি বদ্ধ
ভালোবাসার চঞ্চলতায়--
আমার হৃদয় চুয়ে চুয়ে পড়ে
প্রবাহিত ঝরনার শীতল ধারা।
আমি পিপাসু,অতৃপ্ত এক পথিক
যেখানে এক নিয়মের সীমাবদ্ধতা,
এক বাঁধ ,এক চৌকাঠে মোড়ানো
আমার নীরব ভালোবাসা।
সব ভালোবাসা সেখানে মিশে যায়
স্নাত ভ্রমর আর ফুলের বাগানে,
সেই গন্ডির গহীন সীমানায় ছোট্ট
হয়ে রইয়ে গেছে ঝিনুকের খোলসে।
আমার প্রতিশ্রুতিরা খেলা করে
মনের গহীনের দাঁড়িপাল্লাতে,
খোলা আঙিনায়,গোধূলি আকাশে
যেখানে আশ্রয় নেয় রাতের কিনারে।
ধোঁয়াশার চাদরে আটকে যায় একফালি চাঁদ
উদাসীনতায় ঢেকে যায় আমার অনুভূতিরা,
স্বপ্ন জগতের কল্পিত পৃথিবীতে তোমার বসত
যা নিঃসৃত শুধুই আমার মস্তিষ্ক দ্বারা।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছুটা ভালোবাসার আবেগকে কেন্দ্র করে।যখন ভাবনাগুলো একজনের প্রতিচ্ছবির মধ্য দিয়ে প্রবাহিত হয় আর একটি সীমাবদ্ধতার মাঝে আটকে যায় তখন ওই ভালোবাসাগুলি বাধাপ্রাপ্ত হয়।তো তেমনই ভাবনায় উপস্থাপন করতে চেয়েছি এই কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
রাতের কিনারে
ভালোবাসার চঞ্চলতায়--
আমার হৃদয় চুয়ে চুয়ে পড়ে
প্রবাহিত ঝরনার শীতল ধারা।
আমি পিপাসু,অতৃপ্ত এক পথিক
যেখানে এক নিয়মের সীমাবদ্ধতা,
এক বাঁধ ,এক চৌকাঠে মোড়ানো
আমার নীরব ভালোবাসা।
সব ভালোবাসা সেখানে মিশে যায়
স্নাত ভ্রমর আর ফুলের বাগানে,
সেই গন্ডির গহীন সীমানায় ছোট্ট
হয়ে রইয়ে গেছে ঝিনুকের খোলসে।
আমার প্রতিশ্রুতিরা খেলা করে
মনের গহীনের দাঁড়িপাল্লাতে,
খোলা আঙিনায়,গোধূলি আকাশে
যেখানে আশ্রয় নেয় রাতের কিনারে।
ধোঁয়াশার চাদরে আটকে যায় একফালি চাঁদ
উদাসীনতায় ঢেকে যায় আমার অনুভূতিরা,
স্বপ্ন জগতের কল্পিত পৃথিবীতে তোমার বসত
যা নিঃসৃত শুধুই আমার মস্তিষ্ক দ্বারা।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টুইটার লিংক
ভালোবাসার ও বহিঃপ্রকাশ সুন্দর অনুভূতির মাধ্যমে প্রকাশ করা যায় সেটা খুবই মাধুর্যপূর্ণভাবে। আর সেটারই পরিচয় দিয়েছেন আপনি আপনার কবিতার বাক্য গুলির মাধ্যমে। খুবই ভালো হয়েছে আপনার কবিতা খানা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সবই আমার কল্পনা দিয়ে লেখা ভাইয়া, ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1968584311776391532?t=Sis-4Czc5ox1beaZXwtwGg&s=19
https://x.com/green0156/status/1968585161404035268?t=APPUy1pT5b-9fzAZF46KZA&s=19
বাহ আমরা তো ভালবাসার আবেগ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।রাতের কিনারে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার এবং আবেগের কবিতাগুলো সব সময় অসাধারণ হয়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চেষ্টা করলাম আরকি, ধন্যবাদ আপনার মতামত উপস্থাপন করার জন্য।
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।
অনেক অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপু।
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।
রাতের কিনারে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকর চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে এত সুন্দর কিছু লাইন পড়তে পারলাম৷ তার পাশাপাশি এখানে এই কবিতা পড়ে আলাদা একটি ভালো লাগা কাজ করছে৷
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।