"আজ শনি অমাবস্যা পালন করলাম"
নমস্কার
আজ শনি অমাবস্যা পালন করলাম:
বন্ধুরা, উপরের ছবি ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আজ একটি বিশেষ দিন।আজ 2025 সালের 29 শে মার্চ অর্থাৎ চৈত্র অমাবস্যা।তার উপরে আজ শনিবার তাই শনিবারে এই অমাবস্যা পড়ার কারণে এই অমাবস্যার নাম শনি অমাবস্যা বা শনিশ্চরি অমাবস্যা নামে পরিচিত।তাছাড়া আজকের দিনে সূর্যগ্রহণ যেমন রয়েছে তেমনি শনি ঠাকুরের রাশি বদলানোর সময়ও আজ রাত 10 টার সময়ে রয়েছে।এই অমাবস্যা যেমন ভয়ংকর শক্তিশালী হয়ে থাকে তেমনি আবার অতি বিরল।তাই প্রত্যেক বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলিত করে মনস্কামনা করা হয় শনি ঠাকুরের কাছে।অনেক বছর পরেই এই দিনটি আসে ,তো আমার জীবনে এটি প্রথমবার।আসলে শনিদেবের রাশি পরিবর্তন হয়ে নতুন রাশি যুক্ত হবে।তাছাড়া একটি প্রদীপে চতুর্দিকে মুখ করে আলো জ্বালিয়ে দেওয়ার নিয়ম রয়েছে এই দিনে।আমার ক্ষেত্রে যেহেতু এটি প্রথমবার ছিল তার উপরে খুবই ব্যস্তময় সময় কাটছে।তাই কোনো পরিকল্পনা ছাড়াই ঝটপট একটি মাটির প্রদীপ তৈরি করে ফেললুম।
যদিও খুব একটা ভালোভাবে তৈরি করতে পারিনি তারপর প্রদীপের চারটি মুখ তৈরি করে নিলাম।কারন এই প্রদীপটি চারটি দিক নির্দেশ করে জ্বালাতে হবে।এছাড়া সরিষার তেল,আমার গাছের কিছু টাটকা গন্ধরাজ ফুল,তুলা ও একটি দেশলাইয়ের প্যাকেট নিয়ে নিলাম।
এবারে ধাপে ধাপে পুরো কাজটি করলাম,প্রথমে তুলা থেকে বীজ বের করে বাদ দিয়ে তারপর পলতে তৈরি করে নিলুম।আমি বড় দুটি পলতে পাকিয়ে নিলুম,প্রথমে যদিও চারটি পলতে বানিয়েছিলাম তারপর সেটা যুক্ত করে দুটি তৈরি করে নিলুম।কারন দুটি পলতে চারদিকে মুখ করে দেওয়া যাবে।
তারপর মাটির প্রদীপের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পলতে দিয়ে নিলুম।এবারে গন্ধরাজ ফুলগুলি একে একে সাজিয়ে নিলুম প্রদীপের চারিপাশে তারপর দেশলাইয়ের কাঠি দিয়ে জ্বেলে দিলাম প্রদীপটি।এবারে আমরা প্রার্থনা করলাম, তবে রাত 8 টার পর অনেকেই এটি পালন করেছেন আমাদের মতো।অনেকেই ঘন্টা, শঙ্খ বাজিয়ে,উলুধ্বনি দিয়ে এটি পালন করেছেন যেটার মিষ্টি শব্দ দূর দূর থেকে কানে ভেসে আসছিলো।
এটি আমার কাছে এক নতুন ধরনের অভিজ্ঞতা ছিল বলা যায়।যখন মাটির প্রদীপ তৈরি করে জ্বালিয়ে দিচ্ছিলাম তখন বারবার ভূত -চতুর্দশী ও দীপাবলির রাতের মুহূর্তে ফিরে যাচ্ছিলাম যেন।কারন অনেকটা তো সেইরকম-ই চৈত্র অমাবস্যা।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1906234860059897984
https://x.com/green0156/status/1906234490554356223
https://x.com/green0156/status/1906237055434154068
https://x.com/green0156/status/1906236671839904010
https://x.com/green0156/status/1906239205614751915
https://x.com/green0156/status/1906238645603831826
এই প্রদীপটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। যাইহোক আজ সকাল বেলায় আমিও শিবের পূজো দিয়েছি। আমার বাড়িতেই আমি পুজো দিতে অন্য কোথাও যাই না। আজকের দিনটি সব দিক থেকেই ক্রুশিয়াল কাল রাতেও কেমন ভূমিকম্প হয়ে গেল তাই না? আসলে এই সমস্ত রাশি নক্ষত্রের অবস্থান অনেক দিন পর পর আসে। কখনও কখনও জীবনকেও দুর্বিষহ করে। যদিও অনেকেই মানেন না তবে যারা মানেন তাদের কাছে তো কিছু বটে।
হতে পারে রাশি পরিবর্তনের ফল ছিল ওই ভূমিকম্পটি।যাইহোক দিদি তোমার অনুভূতি জেনে ভালো লাগলো, তবে এটা আমার নতুন অভিজ্ঞতা তো।তাই ইউটিউব ঘেঁটে তো সরিষা তেলের কথা শুনেছিলাম তাই দিলাম, ধন্যবাদ।