স্বরচিত কবিতা: "শুভ জন্মদিন টিনটিন"(শুভেচ্ছান্তে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।


বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় টিনটিনের জন্মদিন উপলক্ষে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি।আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।তাছাড়া রাতেও স্পেশাল হ্যাংআউটে বেশ মজা হবে বলে আশা করি।যাইহোক তো চলুন শুরু করা যাক----

শুভ জন্মদিন টিনটিন:

IMG_20230926_185258.jpg
সোর্স

আজ 26 শে সেপ্টেম্বর।আমাদের শ্রদ্ধেয় বড় দাদার একমাত্র নয়নেরমণি টিনটিন বাবুর শুভ জন্মদিন।যে আমাদের সকলের অনেক প্রিয় ও আদরের।ছোট্ট টিনটিন বাবু দেখতে দেখতে অনেকটা বড় হয়েছে।এইবার আমাদের আদরের টিনটিন বাবু পঞ্চম বর্ষে পা দিয়েছে।আজ তার জন্মদিনে জানাই অফুরন্ত ভালোবাসা, আদর ও প্রানঢালা শুভেচ্ছা।টিনটিন বাবুর আগামীর দিনগুলো সুন্দর ও উজ্জ্বল হোক।প্রতিটি মুহূর্ত খুশিতে ভরে উঠুক,সুগম ও শুভকর হয়ে উঠুক চলার পথ।এই দিনটি তার জীবনে বারবার ফিরে আসুক এবং ঈশ্বর টিনটিন বাবুকে দীর্ঘায়ু দান করুক সেই প্রার্থনাই করি।

তুমি আলোক বাতির উজ্জ্বল ধারা,
তুমি আলোক খচিত জ্যোতির্ময় তারা
সুরভিত আলোয় আলোকিত করেছিলে এই ধরাভূমি।
সকলের মনে সদ্য ফোঁটা লাল গোলাপ হয়ে
তোমাকে দেখে কত মন আনন্দে ভরেছিল,
কত হৃদয় পেয়েছিল সান্ত্বনার বাণী
তাইতো তুমি আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি।
ধীরে ধীরে তুমি বেড়ে ওঠো
সকল ভালোবাসার চাদর মুড়ি দিয়ে,
তোমার চলার পথ হোক সুগম
সকল মানবতা সত্ত্বাকে প্রজ্জ্বলিত করে।
তোমার জন্য মুহূর্তগুলি হয়ে উঠুক সতেজ,প্রাণবন্ত
কোমলতায় ভরে যাক তোমার সততার বুদ্ধিমন্ত
তোমার জীবন হোক সুবাসিত,রঙিন
তাইতো তোমাকে জানাই, শুভ জন্মদিন টিনটিন।।


আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রথমেই টিন টিন বাবুর জন্ম দিনের শুভেচ্ছা।জন্মদিন উপলক্ষে আজ অনেকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছাবার্তা দিয়েছে টিন টিন বাবায়ের জন্য। আপনার কবিতা টা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দাদার ছেলের জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপু। আপনার কবিতাটি আবৃত্তি করে আমার বেশ ভালো লেগেছে। কবিতাটা খুব চমৎকার হয়েছে। দোয়া করি যেন টিনটিন অনেক বড় হয় এবং আমাদের সাথে হ্যাংআউটে অংশগ্রহণ করে।

 3 years ago 

আপনি কবিতাটি আবৃত্তি করেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি কি পোস্ট করবেন সেটা খুজে পাচ্ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত আপনি দারুন একটি টিনটিন বাবুর জন্য কবিতা লিখে ফেললেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রত্যেকটা লাইন খুব চমৎকারভাবে আপনি লিখেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া, আমি তো আপনাকে বলেছিলাম কবিতা লিখবো।তাই লিখেছি,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর একটি শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন আমাদের সাথে। সেই সাথে টিনটিন বাবুর জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। সে যেন একজন মানবিক মানুষ হয়ে সবার মাঝে সৌরভিত হতে পারে। অনেক ভালো লেগেছে আপু আপনার খুব সুন্দর অনুভূতি পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার সার্থকতা।ধন্যবাদ আপু।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

টিনটিনের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের।ছোট ছেলেটি বড় হবে, পরিবারের মুখ উজ্জল করবে এমনটাই আশাকরি। আপনি খুব সুন্দরভাবে টিনটিনকে শুভেচ্ছা বার্তা দিলেন সুন্দর একটি কবিতার মাধ্যমে। কবিতাটি চমৎকার হয়েছে দিদি।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরাও সেটাই প্রত্যাশা করি যেন টিনটিন বড় মাপের একজন ভালো মানুষ হয়ে ওঠে।ধন্যবাদ আপু।

 3 years ago 

দেখতে দেখতে আমাদের সবার প্রিয় টিনটিন বাবু বড় হয়ে গেছে। আমিও আশা করি টিনটিন বাবুর আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয়। জন্মদিন উপলক্ষে দারুণ একটি কবিতা আপনি শেয়ার করেছেন দিদি 🍀

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64282.02
ETH 1678.27
USDT 1.00
SBD 0.42