"কৃষ্ণসায়র ফুলমেলা"(কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 34)

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 34

GridArt_20250905_053200251.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আজ শুধু কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250905_052147.jpg

আমাদের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা।কমলা হলো হলুদ এবং লাল এর মধ্যবর্তী একটি রঙ।তাই এই চন্দ্রমল্লিকা ফুলগুলি হালকা কমলা রঙের।যেগুলি শীতকালেই ফুটে থাকে,এই ফুলের যেমন অনেকগুলো প্রজাতি রয়েছে তেমনি বিভিন্ন রঙের হয়ে থাকে।এই ফুলগুলি বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।

IMG_20250905_052052.jpg

এগুলো হচ্ছে গাড় কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলগুলো টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত হয় বলে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয়।এইজন্য আমার কাছে এই ফুল খুবই প্রিয়।

IMG_20250905_052300.jpg

এই ফুল গাছে ২০ থেকে ২৫ দিন তাজা থাকে৷এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।আর দীর্ঘদিন টিকে থাকে ফুল গাছগুলো।এখানে আমি হালকা কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলের কিছু ছবি শেয়ার করেছি।কিন্তু কমলা রঙের হলেও আবার বেশ কিছু ভিন্নতা রয়েছে ফুলের মাঝে।তবে এই হালকা কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলি অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত আর সম্পূর্ণভাবে ফুটে গেলে ভিতরের হলুদ অংশটি ডিমের কুসুমের মতোই দেখতে লাগে।

IMG_20250905_052706.jpg

IMG_20250905_052332.jpg

এই চন্দ্রমল্লিকা ফুলগুলি হলুদ ও লাল রঙের সমন্বয়ে গঠিত কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুল।এখানে ভিতরে হলুদ রঙের ফুল যেমন রয়েছে,তেমনি গাড় লাল রঙের পাপড়িবিশিষ্ট রয়েছে।তাছাড়া হাইব্রিড প্রজাতির একটি চন্দ্রমল্লিকা ফুলও রয়েছে এখানে।আবার একটি গাছে অনেকগুলি পাপড়ির সমন্বয়ে গঠিত ফুল ফুটে রয়েছে।

IMG_20250905_052316.jpg

এই ফুলগুলি দেখতে অনেকটা হলুদ রঙের ছিল।এই ফুলগুলির পাপড়ি কোনো কোনোটি গোল আবার সরু আকৃতির ছিল।এখানে বেশিরভাগ চন্দ্রমল্লিকা ফুল-ই একতারা পাপড়িযুক্ত ছিল।যেগুলো বেশ সতেজ ও আকর্ষণীয় ছিল দেখতে।

IMG_20250905_052227.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 10 months ago 

ওয়াও চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। একটি ফুল গাছের মধ্যে এভাবে ফুল ফুটে থাকা দেখতে অনেকটাই ভালো লাগে। প্রত্যেকটা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুল এই প্রথম দেখলাম আপনার ফটোগ্রাফিতে।

 10 months ago 

একদমই তাই ভাইয়া, একটি গাছে অসংখ্য চন্দ্রমল্লিকা ফুল ফুটে থাকে তাই দেখতেও সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপু আপনি দেখছি চন্দ্রমল্লিকা ফুলের রাজ্যে চলে গেলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আর যে কোন ফুলের মেলাতে গেলে এমনিতে বিভিন্ন ধরনের ফুল দেখা যায় এবং উপভোগ করা যায়। চন্দ্রমল্লিকা ফুলের চমৎকার ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

হ্যাঁ আপু,বলাই যায়।আসলে এত রং ও এতটা প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল আমিও প্রথম দেখলাম।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42