"উল্টো পথেও হাঁটতে শিখতে হয়"
নমস্কার
উল্টো পথেও হাঁটতে শিখতে হয়
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।সময় যেমন সর্বদা প্রবাহিত হতে থাকে তেমনি পরিস্থিতিরও বদল ঘটে।হয়তো সময় তার নিরন্তর গতিতে চলতেই থাকে কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে ভালো ও মন্দ উভয়ই থাকে।তাই বাঁকা পথে চলার পদ্ধতিও অবলম্বন করা শিখে রাখতে হয়।কিন্তু সেটা অবশ্যই লক্ষ্য স্থির রেখে ভালো উদ্দেশ্যে করা উচিত। তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
সময়, স্রোত এবং জীবন অবিরত ধারায় বয়ে চলেছে।যেন এর কোনো শেষ নেই,নেই কোনো বিরাম।তবে বয়ে চলা স্রোত যেমন নদীর কিনারায় বাঁধা পেয়েও থমকে দাঁড়ায় না, ঠিক বয়ে যাওয়ার পথ খুঁজে নেয়।তেমনি জীবনে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।যা সবসময় সহজতর হয় না, কিছু সময় বাঁধাকে অতিক্রম করে চলতে হয়।
সবসময় আমরা সহজভাবে চলতে চাইলেও চলতে পারি না।হয়তো আমাদের ভাবনাটা একরকম থাকে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়।সময় যেমন সর্বদা প্রবাহিত হতে থাকে তেমনি পরিস্থিতিরও বদল ঘটে।হয়তো সময় তার নিরন্তর গতিতে চলতেই থাকে কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে ভালো ও মন্দ উভয়ই থাকে।তাই চিন্তাকে একটু বাঁকা করতে হয়।কিন্তু সেই বাঁকাটা আবার উদ্দেশ্য খারাপের জন্য হয়ে না বসে! লক্ষ্য স্থির রেখে,উদ্দেশ্য ভালো থাকলে আমি মনে করি বাঁকা পথে হাঁটাও দোষের নয় বরং সেটাও কষ্টকর ভাবেই অর্জন করতে হয়।তাই ভালো উদ্দেশ্যে যেকোনো পথ অবলম্বন করা যেতেই পারে পরিশ্রম ও সঠিক কাজের মাধ্যমে।
ছোটবেলায় যখন আমরা সাঁতার কাটতে শিখি ,তখন কিন্তু শুধুমাত্র সোজা সাঁতার শিখে রাখি না।উল্টো সাঁতারও শিখতে হয়।যাতে জলে আমরা যেকোনো পরিস্থিতিতে ভেসে থাকতে পারি।সবাই হয়তো পারে না কারন পারা না পারা তো নিজস্বতার উপর নির্ভর করে।তেমনি আমাদের উল্টো পথেও হাঁটতে শিখে রাখতে হয়।একটি পথ বন্ধ হলে তখন ঐ উল্টো পথটাই আমাদের কাছে স্বর্গসুখের দ্বার অব্দি পৌঁছে দিতে পারে।জটিল অবস্থার সমাধান দিতে পারে।
জীবন প্রক্রিয়ায় আমাদের অনেক রাস্তা খুলে যায়।হয়তো স্বপ্ন আকাশে উড়ার জন্য কিছু রাস্তা আমরা নিজে থেকেই বন্ধ করে দিই।সবসময় ভাবনাগুলো যেমন সত্যি হয় না তেমনি খোলা চোখে জটিলতা ছাড়া আর কিছু নেই।কোনো কিছু কখনোই সহজ বিষয় নয়।সবক্ষেত্রেই কাজ,পরিশ্রম,চিন্তা,ধৈর্য্য সবকিছুই কমবেশি প্রভাবিত হয়ে থাকে।পরিস্থিতির মোকাবেলা করার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়।কিন্তু উদ্দেশ্য যদি সৎ হয় তবে যেকোনো পথেই সফলতা অর্জন করা সম্ভব।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1963218236264034551?t=mGURHpaI_FsxYKp8nMqwow&s=19
https://x.com/green0156/status/1963220375795368289?t=-r7f8JAoEXIqlI4QypsxDg&s=19