আমার স্বরচিত কবিতা"শুভ দীপাবলী"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্ন কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই আমি মন থেকে লেখার চেষ্টা করি।

সকলকে জানাই শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা:

IMG_20221025_075007.jpg
সোর্স

দীপাবলী মানেই আলোয় আলোকময়।আর এই দীপাবলীর মাধ্যমে পৃথিবীর সকল অসত্য, অন্যায় ও অন্ধকার দূর হয়ে সকলের জীবনে শান্তি ফিরে আসে।চারিদিকের আকাশ বাতাস আলোয় ভরে যায়।প্রত্যেক মানুষের ঘরের আঙিনা প্রদীপ ও মোমবাতিতে আলোকিত হয়ে ওঠে।দোকানগুলোতে হরেক রকম বাজি কেনার ধুম পড়ে যায়।বাচ্চারা নতুন পোশাক পড়ে আনন্দে মেতে ওঠে দীপাবলীর দিনে।কিন্তু এই দীপাবলী সকলের জীবনে একই দিনে পালিত হয় না।টাকার অভাবে অনেক বাচ্চাদের একটি বাজি কেনার স্বপ্নও ভেঙ্গে যায়।তাদের অন্যের অর্ধফোটা বাজি কুড়িয়ে পরদিন দীপাবলী পালন করতে হয়।তাদেরকে আমার অন্তর থেকে শুভ দীপাবলীর শুভেচ্ছা। যাইহোক এই ভাবনায় লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক----

শুভ দীপাবলী

কয়েকদিন হলো দুর্গাপূজার সমাপ্তি হয়েছে
আকাশে বাতাসে নতুনের ছন্দ,
গাছের পাতারা শুকিয়ে ঝরে পড়েছে উঠানের কোণে
মোড়ে মোড়ে বসেছে আতশবাজির দোকান,
মোমবাতি আর চকলেট,তারাবাজিসহ কত রকমারি বাজি।
দূরে শুন্য গায়ে উস্কোখুস্কো চেহারায় একপাশে
দাঁড়িয়ে একটি বস্তির ছোট্ট ছেলে,
বাজি কিনতে গিয়েও টাকার অভাবে ফেরা
দোকানদারের তাড়া খেয়ে ছলছল আঁখিতে।
রাতের অন্ধকারের প্রতীক্ষায় ব্যস্ত সবাই
যেখানে ঘরে ঘরে জ্বলবে আলোর শিখা,
মোমবাতি আর প্রদীপে ভরে যাবে আঙিনা
দূর হবে সব অসত্য ,অন্যায় আর অন্ধকারের ছায়া,
অমঙ্গল বিতাড়িত হয়ে বয়ে আনবে শান্তির বাণী।
পুজোর আমেজে রাতের আকাশ রঙিন হয়ে উঠবে
পটকা আর আতশবাজি ফুটানোর হুংকারে,
বাচ্চারা প্রফুল্ল মনে সেজে উঠবে নতুন পোশাকে।
তখনও ছেলেটির কাছে একটিও বাজি নেই
রঙিন আকাশের দিকে তাকিয়ে শুধু
ভোরের প্রতীক্ষায় প্রহর গোনে সে,
ভোর হতেই দৌড়ে চলে যায় পাড়ায়
অর্ধফাটানো বাজি কুড়ানোর আশায়।
কারণ তার দীপাবলী হবে....পরদিন
তাই তাকে জানাই আমার হৃদয় থেকে শুভ দীপাবলী।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

😊

 4 years ago 

দীপাবলি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর হয়েছে। খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার প্রত্যেকটি লাইন। ছন্দ মিলিয়ে লিখেছেন আমার কাছে তো আপনার কবিতাটি সত্যি খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 4 years ago 

আপু,আমি এই কবিতাটি ছন্দ মিলিয়ে লিখিনি তো!যাইহোক কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

প্রথমেই আপনাকে দীপাবলীর শুভেচ্ছা জানাই এবং দীপাবলি নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক বেশী ভাল লাগল,কবিতাটি ছন্দের মিল রয়েছে। ভালো লাগলো কবিতাটা পড়ে।

 4 years ago 

ভাইয়া,আমি এই কবিতাটি ছন্দ মিলিয়ে লিখিনি তো!যাইহোক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দিদি। কবিতাটির মধ্যে সম্পূর্ণ দীপাবলীর উৎসব টাই যেন ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার সার্থকতা আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দিদি প্রথমে আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার শুভ দীপাবলি কবিতাটি খুব ভালো হয়েছে।দীপাবলির পুরো বিষয়টা কবিতার মধ্যে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু,আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 4 years ago 

দিদি প্রথমেই আপনাকে দীপাবলীর শুভেচ্ছা জানাই। দীপাবলি নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক বেশী ভাল লাগল, কবিতাটি ছন্দে ও তালে বেশ ভালোই লাগলো পড়তে। অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

দিপাবলির অনেক অনেক শুভেচ্ছা দিদি।দিপাবলি উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা রচনা করবছেন দারুন হয়েছে আপনার কবিতাটি ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

প্রিয় দিদি শুভ দীপাবলী ৷ আগামী দিন গুলো সুন্দর হোক মধুর হোক আলোয় ভরে জীবন হোক রঙিন এই কামনা ৷ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ৷

 4 years ago 

ধন্যবাদ।

 4 years ago 

আপু তোমার স্বরচিত কবিতা"শুভ দীপাবলী"কি দারুন করে লিখেছো তুমি। নতুন দিনের প্রত্যাশায়।আপু ইদানিং তোমার কবিতাগুলো অনেক ভাল হচ্ছে তুমি তোমার কবিতা লেখা থামিও না কখনো এটা আমার অনুরোধ।অনেক অনেক শুভকামনা তোমার জন্য♥♥

 4 years ago 

আশীর্বাদ করবেন আপু,চেষ্টা করছি লেখার।ধন্যবাদ আপনাকে💝।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50