"ডিম দিয়ে স্পেশাল চিড়ে ভাঁজা রেসিপি"

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

ডিম দিয়ে স্পেশাল চিড়ে ভাঁজা রেসিপি:

GridArt_20251026_123654170.jpg

কয়েক দিন আগের কথা। বাইরে থেকে বাড়ি ফিরে আসার সময় দাদা ট্রেন থেকে অন্যান্য খাবারের সঙ্গে একটি চিড়ের প্যাকেটও কিনেছিলো 10 টাকা দিয়ে।পুরো প্যাকেট জুড়ে চিড়ে তবে মুখের কাছে কিছুটা চানাচুর, যা পরিমাণে বেশ অল্প ও খুবই কম বাদাম।যখনই আমার হাতে এনে দিলো আমি তো দেখেই বুঝলাম এগুলো চিড়ে নয় মুড়ি।যাইহোক যখন এটি পরদিন খুলে চানাচুর মিশিয়ে মুখে দিলাম এতটা বাজে খেতে কি বলবো! যদিও মুচমুচে ছিল তবুও কেউ খেতে পারছিলো না।দাদা তো ফেলেই দিতে বললো তখন আমি ফেলে না দিয়ে ডিম দিয়ে একটু স্পেশাল চিড়ে ভাজা রেসিপি তৈরি করার সিদ্ধান্ত নিলাম।এটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও তেমনি টেস্টি হয়েছিলো।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251026_122522.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.চিড়ের প্যাকেট- 1 টি
2.ডিম- 1 টি
3.বাদাম-2 টেবিল চামচ
4.লবণ-1/2 টেবিল চামচ
5.কাঁচা মরিচ কুচি- 4 টি
6.হলুদ- 1/3 টেবিল চামচ
7.পেঁয়াজ কুচি- 4 টি
8.রসুন- 6 কোয়া
9.শুকনো মরিচ গুঁড়া- 1/2 টেবিল চামচ
10.জিরে ও ধনিয়া গুঁড়া- 1/2 টেবিল চামচ
11.সরিষার তেল- 3 টেবিল চামচ
12.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ

IMG_20251026_104949.jpg

IMG_20251026_104923.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251026_105130.jpg
প্রথমে আমি কিছু বাদাম নিয়ে নেব তারপর সামান্য তেলে ভেজে নেব চুলার লো আঁচে।

ধাপঃ 2

IMG_20251026_105225.jpg
এরপর বাদামগুলি ভেজে নামিয়ে নেওয়ার পর পুনরায় কড়াইতে তেল দিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20251026_105409.jpg
এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব।এরপর কাঁচা মরিচ কুচি দিয়ে দেব।

ধাপঃ 4

IMG_20251026_105830.jpg
এবারে পেঁয়াজের মধ্যে গুঁড়া সমস্ত মসলা দিয়ে মিশিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20251026_105921.jpg
এরপর পেঁয়াজ ও রসুনগুলি বাদামি রঙের করে ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দেব।

ধাপঃ 6

IMG_20251026_105439.jpg
এখন চিড়েগুলি মসলার মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20251026_105957.jpg
এরপর মসলার সঙ্গে চিড়েগুলি ভালোভাবে মিশিয়ে ভেজে নেব।

ধাপঃ 8

IMG_20251026_110043.jpg
এখন একটি ডিম ফাটিয়ে মাঝখানে দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20251026_110107.jpg
এরপর ডিমটি ঝুরি ঝুরি করে মিশিয়ে নেব চিড়ে ভাজার সঙ্গে।

শেষ ধাপঃ

IMG_20251026_121816.jpg
সবশেষে নেড়েচেড়ে চিড়ে ভাজাগুলি নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার "ডিম দিয়ে স্পেশাল চিড়ে ভাঁজা রেসিপি"।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251026_121903.jpg

IMG_20251026_122540.jpg

IMG_20251026_122605.jpg

এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।এটি ঠান্ডা হয়ে গেলে চিড়েগুলো চুপসে যাবে।তাই মুচমুচে অবস্থায় এটি খেতে হবে।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই মজাদার হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। ডিম দিয়ে এভাবে চিড়ে ভেজে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 8 months ago 

ডিম দিয়ে স্পেশাল চিড়ে ভাঁজা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো লেগেছে। নতুন একটি রেসিপি শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে খুবই চমৎকার হয়েছে ও মজার হয়েছিল।

 8 months ago 

হ্যাঁ ভাইয়া, মজার হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে ও।

 8 months ago 

আপনি দেখছি ইউনিক একটি রেসিপি করেছেন। কখনো ডিম দিয়ে চিড়ে এবং মুড়ি ভাজা খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে ভালো লাগলো। চেষ্টা করব এভাবে একদিন রেসিপিটি বানানোর জন্য।

 8 months ago 

অবশ্যই বানাবেন ভাইয়া, মজার খাবার এটি।

 8 months ago 

একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিড়া ভাজা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। সাথে ডিম দেওয়াতে স্বাদ মনে হচ্ছে অনেকাংশে বেড়ে গিয়েছিল। বিকেলে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

হ্যাঁ ভাইয়া, ডিম দেওয়াতে আলাদা একটা মজা হয়েছিলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62618.94
ETH 1665.15
USDT 1.00
SBD 0.42