diy-"একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ম্যান্ডেলা আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট:

IMG_20250907_163941.jpg

দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।কিছুদিন ধরেই বেশ ব্যস্ত সময় পার করছি তাই সময় হয়ে ওঠে না।তাছাড়া যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।যাইহোক আজ একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম।যেটি অঙ্কনের পর বেশ আকর্ষণীয় হয়েছিল দেখতে।এই আর্টের মধ্যে দিয়ে ছোট ছোট অনেক বিষয় ফুটিয়ে তোলা সম্ভব।তাই বোধহয় এই আর্ট করতে একটু বেশিই ভালো লাগে তেমনি দেখতেও।আশা করি আমার এই আর্টটিও ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250907_163916.jpg

উপকরণ:

1.পেন্সিল
2.কাঁটা কম্পাস
3.স্কেল ও
4.রঙিন বলপেন

IMG_20250907_163609.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250907_163621.jpg
প্রথমে আমি পেন্সিল ও কাঁটা কম্পাসের সাহায্য নিয়ে দুটি বৃত্ত একে নিলাম।এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম পুনরায়।

ধাপঃ 2

IMG_20250907_163633.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 3

IMG_20250907_163654.jpg
এবারে দুটি বৃত্তের মধ্যে নীল রঙের পেন দিয়ে ডিজাইন একে নিলাম।

ধাপঃ 4

IMG_20250907_163708.jpg
এখন আবারো ছোট্ট একটি বৃত্ত বিন্দুর দিকে একে নিয়ে তার মধ্যে নীল রঙের বলপেন দিয়ে ফুল একে নিলাম।

ধাপঃ 5

IMG_20250907_163726.jpg
এরপর স্কেল এর সাহায্যে বৃত্তের মধ্যে সাদা অংশে দাগ টেনে ডিজাইন একে নিলাম কালো ও নীল রঙের বলপেনের সাহায্যে।

শেষ ধাপঃ

IMG_20250907_163743.jpg
সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20250907_163756.jpg

IMG_20250907_163916.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 10 months ago 

সিম্পল হলেও আপনার আর্ট করা ম্যান্ডেলা ডিজাইনটি দারুন দেখাচ্ছে। এরকম আর্ট গুলি তৈরি করতে মোটামুটি সময় অতিবাহিত করতে হয়। তবে ধৈর্য এবং মনোযোগ দিয়ে করলে ম্যান্ডেলা আর্ট গুলি চমৎকার হয়ে থাকে। খুবই ভালো লাগলো আপনার ডিজাইনটি।

 9 months ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্ট টি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার করা ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো করতে ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

হ্যাঁ আপু,অনেক সময় লাগে।ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ওয়াও আপনি তো পেন্সিল এবং রঙিন বলপেন দিয়ে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার মেন্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আর যেকোনো আর্ট একটু সময় দিয়ে করলে দেখতেও চমৎকার লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

ঠিকই বলেছেন, সময় দিয়ে আঁকতে পারলে সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62537.19
ETH 1669.08
USDT 1.00
SBD 0.42