diy-"একটি প্রাকৃতিক আর্ট"

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-একটি প্রাকৃতিক আর্ট:

IMG_20250926_051958.jpg

মাঝে মাঝেই আর্টের দুনিয়ায় ডুবে থাকতে ভালোই লাগে।আর বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশ হলে তো কথাই নেই।তেমনই একটি ঠান্ডা পরিবেশের মুহূর্তে আজ আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করার।প্রাকৃতিক দৃশ্য আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250926_052612.jpg

উপকরণ:

1.পেন্সিল
2.রঙিন পেন্সিল
3.রঙিন মার্কার পেন
4.কালো বলপেন ও
5.স্কেল

IMG_20250925_224533.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250925_224630.jpg
প্রথমে আমি একটি মার্কার পেন দিয়ে চারকোনা বক্স একে নিলাম স্কেলের সাহায্যে।

ধাপঃ 2

IMG_20250925_224648.jpg
এখন আমি কালো রঙের বলপেন দিয়ে বক্সের মধ্যে গাছ ও নদীর দৃশ্যের গঠন একে নিলাম।

ধাপঃ 3

IMG_20250925_224725.jpg
এবারে আমি আমার হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20250925_224752.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে সূর্য ও গাছের দৃশ্য একে নিলাম আর বর্ডারগুলি গাড় করে একে নিলাম।

ধাপঃ 5

IMG_20250925_224809.jpg
এবারে মার্কার পেন দিয়ে লাল -হলুদের মিশ্রণে সূর্য একে নেব।আকাশে কালো রঙের উড়ন্ত পাখি একে নেব কয়েকটি।আর সবুজ রঙের ঘাস একে নেব।

শেষ ধাপঃ

IMG_20250926_051602.jpg
এরপর নদী ও আকাশে মেঘের দৃশ্য একে নেব।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নেব অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপন:

IMG_20250926_052411.jpg

IMG_20250926_052656.jpg

IMG_20250926_052545.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার " একটি প্রাকৃতিক আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

আপু প্রাকৃতিক দৃশ্য আঁকতে এবং দেখতে আমার কাছেও ভালো লাগে। আজকে আপনার চমৎকার একটি দৃশ্য আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো করতে সময় লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

ঠিক বলেছেন আপু,আর্ট করতে সময় লাগে।ধন্যবাদ আপনাকে ও।

 9 months ago 

আহা, এ যেন কেবলমাত্র আর্ট নয় একেবারে নয়ন এবং হৃদয় জুড়ানোর মত কিছু দৃশ্য। প্রকৃতির দৃশ্যটি এমনভাবে আপনার আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে দেখেই একদম মুগ্ধ হয়ে গেলাম। এরকম দুর্দান্ত একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

এত সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত চমৎকার একটি আর্ট দেখে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে এই প্রাকৃতিক দৃশ্যের আর্টকে আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে আপনি যে রঙের ব্যবহার এখানে করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷

 9 months ago 

আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42