"কৃষ্ণসায়র ফুলমেলা"(কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি পর্ব : 23)

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি পর্ব : 23

GridArt_20250704_233620013.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের জিনিস নিয়ে মেলা বসেছিলো।যেখানে আবার কাঠের আসবাবপত্রের কিছু মেলা বসেছিলো।যেগুলো বেশ চমৎকার ছিল।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি:

IMG_20250704_204551.jpg

এটি একটি কাঠের তৈরি টুল।যেটি বসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।তবে এই টুলগুলির আকর্ষণীয় বিষয় ছিল বিভিন্ন রকম ছবি আর্ট করা ছিল বসার স্থানে।যেমন--এখানে একটি পেঁচার ছবি আর্ট করা ছিলো।কাঠের তৈরি এমন ধরনের আসবাবপত্র বেশ মজবুত ও টেকসই হয়ে থাকে।

IMG_20250704_204648.jpg

এখানে আরেকটি টুল ছিল ,যার উপরে মাছের চিত্র অঙ্কন করা ছিল।বেশিরভাগ ক্ষেত্রে মাছ ও পেঁচার দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা।এছাড়া টুলগুলিতে কাঠের রং ব্যবহার করাও হয়েছে।

IMG_20250704_204535.jpg

এগুলো হচ্ছে বাঁশি।যা বাজানোর সুর শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়।এখানে অনেক বাঁশি ছিল তবে দুই ধরনের ডিজাইন।কিছু বাঁশি নরমাল কাঠের রং থাকলেও অন্য বাঁশিগুলি লাল রঙের ডিজাইন করা ছিল।তাছাড়া বাঁশিগুলি সম্ভবত বেতের লাঠি দিয়ে তৈরি।

IMG_20250704_204818.jpg

এখানে নানা ডিজাইন করা টুলের সঙ্গে আবার নরমাল টুল ছিল।যেগুলো শুধুমাত্র হলুদ ও গেরুয়া রং করা ছিল।তাছাড়া চৌকো ও গোল অনেক ডিজাইনের টেবিল ছিল।পেঁচার আকৃতি দিয়ে তৈরি কতগুলো লাইট ছিল।সুতার তৈরি টুল ছিলো, যেগুলো খুব ভালো দেখতে লাগছিলো।

IMG_20250704_233021.jpg

এখানে কাঠের তৈরি অনেক কিছু ছিল।যেমন কাঠের তৈরি দেওয়াল ঘড়ি,কাঠের তৈরি আয়নার ফ্রেম/কাঠামো,বাদ্যযন্ত্র হিসেবে দোতারা,পেঁচার আকৃতি দিয়ে তৈরি টেবিল লাইট,এছাড়া পেঁচার ডিজাইন দিয়ে তৈরি ছোট-বড় রঙিন মূর্তি।যেগুলো টেবিলে সাজিয়ে রাখলে অনেক সৌন্দর্য্য বৃদ্ধি পাবে ঘরের।

IMG_20250704_233148.jpg

এছাড়া কাঠের তৈরি কৃষ্ণ মূর্তি ছিল।যেটি দেখতে খুবই আকর্ষণীয় ও সুন্দর ছিল।কাঠের তৈরি রঙিন রাজা -রানীর মূর্তি ,গণেশ ও অন্যান্য দেবতার মূর্তি ছিল দোকানগুলিতে।যেগুলো বেশ বড় আকৃতিরও ছিল।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

কি দারুণ!
আপনার ফটোগ্রাফি আর লেখার ভঙ্গি দেখে যেন পুরো মেলার সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠলো।
কাঠের তৈরি টুল, পেঁচার আকৃতি, বাঁশি আর মূর্তিগুলো—সবকিছুই এতটা সুন্দর আর শৈল্পিক!
আপনার এই পোস্ট শুধু ছবি নয়, এটা সংস্কৃতি আর অনুভবের এক উৎসব।
এমন সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।

 last year 

আপনাকে স্বাগতম, আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 last year 

কাঠের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র দেখে চোখ জুড়িয়ে গেল। আসলে এত সুন্দর জিনিস গুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

 last year 

ঠিক বলেছেন আপু, আসলেই সুন্দর ছিল কাঠের জিনিসগুলি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42