"কৃষ্ণসায়র ফুলমেলা"(গোলাপ ফুলের ফটোগ্রাফি পর্ব : 22)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

গোলাপ ফুলের ফটোগ্রাফি পর্ব : 22

GridArt_20250627_062350385.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলমেলার মধ্যে আবার বিভিন্ন ধরনের গোলাপ ফুল ছিল।যেগুলো দেখতে বেশ চমৎকার ছিল।তো আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

গোলাপ ফুলের ফটোগ্রাফি:

IMG_20250627_061951.jpg

এটা হচ্ছে ফুলের রানী গোলাপ।যেটা আমাদের কাছে সবসময় জনপ্রিয়।গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।তার মনমাতানো রং এবং মিষ্টি সুবাস মানুষকে আকর্ষিত করে তোলে।এটি পৃথিবীর সব দেশের মানুষের কাছে খুব সমাদৃত।এই গোলাপ ফুলগুলি ঘিয়ে কালারের।

IMG_20250627_062029.jpg

এগুলো হচ্ছে হলুদ রঙের গোলাপ ফুল।যেগুলো একসঙ্গে থোকার আকারে ফুটেছিল।গোলাপ তার সৌন্দর্য এবং কমনীয়তার জন্য সকলের কাছেই প্রিয়।এছাড়া ভালোবাসার ফুল হিসেবেও এটি পরিচিত।দোয়াশ মাটিতে গোলাপ ফুল খুব ভালোভাবে জন্মে।

IMG_20250627_062122.jpg

এগুলো হচ্ছে গোলাপী রংয়ের গোলাপ ফুল।এগুলো অনেক বড় প্রজাতির ও গাছ ভর্তি হয়ে ফুটেছিল।তাই দেখতেও অনেক সুন্দর লাগছিলো।সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ ফুল।নানা অনুষ্ঠানে এই ফুলের বিশেষ কদর রয়েছে।

IMG_20250627_062103.jpg

এটি একটি অর্ধফোটা গোলাপ ফুল।যেটি সংকর প্রজাতির অর্থাৎ সাদা ও গোলাপি রঙের মিশ্রণে ফুলটি গঠিত।গোলাপ ফুল বিভিন্ন প্রজাতির ও রঙের হয়ে থাকে।এটি বহুবর্ষজীবী উদ্ভিদ।গোলাপ ফুল আকর্ষণীয় হলেও এর ফুল গাছে সূচালো কাঁটা রয়েছে।

IMG_20250627_062010.jpg

এগুলো হচ্ছে গোলাপ ফুলের কুঁড়ি।একটি ডালে অনেকগুলো কুঁড়ি ছিল।এই কুঁড়িগুলি দেখতে অনেকটাই পেঁয়াজের মতন আকৃতির হয়ে থাকে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

কৃষ্ণসায়র ফুলমেলা থেকে আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে গোলাপ ফুল গুলো অসাধারণ। তবে হলুদ গোলাপ ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু গোলাপের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হলুদ রঙের গোলাপ ফুলগুলি আমার কাছেও খুবই ভালো লেগেছিলো।ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটি রংয়ের গোলাপ ভীষণ সুন্দর এবং আকর্ষণীয়। গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। ভীষণ ভালো লাগলো এত সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে। আমাদের এখানে এমন ফুলের মেলা হয় না। এমন ফুলের মেলা দেখতে ভীষণ ভালো লাগে।

 last year 

আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

 last year 

গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক আর আপনি সেই ভালবাসার ফুলের এত সুন্দর সুন্দর কিছু রং এবং রূপ আমাদের মাঝে তুলে ধরেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ফুলের মেলায় বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের জানা-অজানা ফুল দেখতে।

 last year 

আপনাকে আমার ফটোগ্রাফি দ্বারা মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।

 last year 

গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ফুলগুলো অনেক সুন্দর। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42