এখনো আমি

in #feelings8 years ago

এখনো আমি উদাস হলে জোসনা মাখি গায়ে
এখনো আমি মাধুরিলতার নুপুর পড়ি পায়ে
এখনো আমি গাছের সবুজ ধারণ করি বুকে
এখনো আমার আবেগ ঘুরে তোমার ঘূর্ণিপাকে

এখনো আমি ভেসে বেড়াই সাদা মেঘের সাথে
এখনো আমি চড়ে বেড়াই সাগর নীলের রথে
এখনো আমি কবিতা পড়ি শালিক পাখির চোখে
এখনো সেই অনুভবে কে বা আমায় রোখে

এখনো আমি সাধারণ মেয়ে চির উন্নত শির
এখনো আমার হৃদয় বাঁধে হাজার স্বপ্ন নীড়
এখনো আমার কান্না জলে সূর্য - তারা হাসে
এখনো আমার গল্প চলে তোমায় ভালবেসে
......................................................।।

এখনো তোমার স্পর্শ ঠোঁটে প্রেমাবেগে চোখ বুজি
এখনো আমি তোমার পরে আরেক তুমি খুঁজি

Sort:  

You got a 1.73% upvote from @postpromoter courtesy of @fitlifefashion!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42