আজ- ২১ মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | শীত-কাল |
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ সারাদিন বৈদ্যুতিক গোলযোগের জন্য বাড়িতে লোডশেডিং চলছিল। সেইসঙ্গে টিপ টিপ করে সারাদিন বৃষ্টি আর প্রচণ্ড শীত। এককথায় একটা বিশ্রী অবস্থা। এই রকম পরিবেশ অনেকের ভাল লাগলেও আমার দম বন্ধ হয়ে আসে। ভেবেছিলাম একটি মজার রেসিপি পোষ্ট করবো কিন্তু বিদ্যুৎ না থাকায় কিছুই করতে পারলাম না। মোবাইলের ফ্লাশ লাইটের আলোয় ঝটপট বানিয়ে ফেললাম একটি পেন্সিল বক্স। রঙিন কাগজের তৈরি দেখতে সুন্দর পেন্সিল বক্স টি বানানোর পর আমার ভীষণ ভালো লেগেছে। তাই প্রক্রিয়াটি আমার পাঠকদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- আঠা
- কাঁচি
- স্কেল
- ছুরি

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
৬×৭ ইঞ্চি দৈর্ঘ্যের এক খন্ড হলুদ কাগজ নেই। কাগজটির এক প্রান্তে আঠা দিয়ে অন্য প্রান্তের সঙ্গে জোড়া লাগিয়ে একটি পাইপ এর মত বানাই।
ধাপ-২ঃ
চিত্রের মতো দেখতে 2 ফালি লাল কাগজ লম্বা করে কেটে হলুদ পাইপের দুই প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৩ঃ
দুইটি সাদাকাগজ গোল করে কেটে চোখ বানাই আর কালো কাগজ কেটে চোখের মনি বানাই। এবার আঠা দিয়ে হলুদ বক্সের উপরে লাগিয়ে দেই। সবশেষে দুইটি কালো কাগজ কেটে গোঁফের মত বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেই।
ধাপ-৪ঃ
হলুদ বক্সের তলার মাপে একখণ্ড হলুদ কাগজ গোল করে কেটে নিয়ে আঠা দিয়ে তলায় লাগিয়ে দেই।
ধাপ-৫ঃ
একখণ্ড সাদা কাগজ মুড়িয়ে চোঙার মত বানাই যা পেন্সিল বক্সের উপরে মাথা হিসেবে ব্যবহৃত হবে। একইভাবে কাল একখণ্ড কাগজ পেচিয়ে ছোট্ট একটি চোঙের মত বানাই এবং সাদা চোঙাটির মাথায় আঠা দিয়ে লাগিয়ে দেই। যা দেখতে অনেকটা পেন্সিলের শীষ এর মত দেখাবে।
ধাপ-৬ঃ
শেষ ধাপে আমরা এক খন্ড লাল কাগজ পেচিয়ে সাদা কাগজের তৈরি চোঙার নিচে চিত্রের মত করে আঠা দিয়ে লাগিয়ে দেব। হয়ে গেল আমাদের কাগজের তৈরি আকর্ষণীয় পেন্সিল বক্স।

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।
ওয়াও পেন্সিল বক্স সাধারন লেগেছে আমার কাছে। আমি যখন স্কুলে যেতাম আমার সাথে এরকম একটা পেন্সিল বক্স থাকতো। তেমন আপনার পেন্সিল বক্স টা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। এত নিখুত ভাবে তৈরি করলেন দেখতে একেবারে পেন্সিলের মত লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤩🤩
ওয়াও! ভাই আপনি অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে একটি পেন্সিল বক্স তৈরি করেছেন। আমার কাছে আপনার প্রজেক্টটি খুব ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে পেন্সিল বক্স তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ প্রজেক্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাগজের তৈরি পেন্সিল বক্সটি দেখতে সত্যি অসাধারন লাগতেছে। অনেক সুন্দর ভাবে বানিয়েছেন ভাই। এই রকম ডিজাইনের পেনসিল বক্স বানিয়ে টেবিলে রেখে দিলে দেখতেও অনেক সুন্দর লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে সত্যিই খুশি হলাম। মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনার পেন্সিল বাক্সটির গোঁফ গুলো সেরাম হয়েছে। আমি তো খুবই মুগ্ধ হয়ে গেলাম আপনার পেন্সিল বাক্সটি দেখে। মনে হচ্ছে অনেক বড় একটা পেন্সিল আপনি তৈরি করেছেন যা দিয়ে লিখে শেষ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেন্সিল বাক্স আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গোঁফওয়ালা পেন্সিল হা হা হা হা হা হা। ভালই বলেছেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার তৈরি করা কাগজের তৈরি পেন্সিল বক্স টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য
ওয়াও ভাইয়া আপনার তৈরি করা এই পেন্সিল বক্স টি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর হবে এই পেন্সিল বক্স টি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন তা ছাড়াও আমার কাছে ব্যক্তিগতভাবে এই বক্সটি অনেক ইউনিট লেগেছে এটি বাড়িতে সাজিয়ে রাখলে খুবই মানাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আরেকটু যত্ন করে বানাতে পারলে দেখতে হয়ত আরো বেশি সুন্দর হতো।
রঙিন কাগজ দিয়ে আপনার বানানো পেন্সিল বক্সটি অনেক সুন্দর হয়েছে।যে কোনো পড়ার টেবিলে এটি খুবই সুন্দর মানাবে।আপনার পেন্সিল বক্সের 2B পেন্সিল বক্সে বেশ ভালই লাগছে।ধন্যবাদ আপনাকে পেন্সিল বক্স ধাপে ধাপে খুব সুন্দরভাবে বানানোর জন্য।
মনে হচ্ছে আপনি সম্পূর্ণ পোষ্টটি দেখেছেন। সুন্দর এই মন্তব্যটি করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন।
রঙ্গিন কাগজের তৈরি পেন্সিল বক্সটি খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাইয়া সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ