আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি পাট – ১
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি ফাতেমা। আজ আমি এখানে একটি রেসিপি পোস্ট করতে এসেছি। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না এর রেসিপি শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে।
উপকরণঃ-
মুরগির মাংস ৩০০ গ্রাম, ২ টা মাঝারি মাপের আলু ৪ ভাগ করা, ১ টা টম্যাটো কুঁচি, ২ টা কাঁচালঙ্কা ২ ভাগ করা, সামান্য ধনেপাতা কুঁচি, নুন পরিমাণ মতো, চিকেন মশলা ফাপ চা চামচ,
৩ টা পেঁয়াজ কুঁচি, তেজপাতা ২ টা, লবঙ্গ ২ টো, গোল মরিচ ৩ টি, এলাচ ২ টা, দারচিনি ৩ টুকরো, আদা বাটা ২ চা চামচ, রুসুন বাটা ২ চা চামচ, জিরে গুঁড়ো।
মাংস গুলা খুব ভালো ভাবে ধুয়ে নিতে হবে,
এরপর একটি সিদ্র যুক্ত পাথের সাহায্যে পানি ঝরাতে হবে। এতে মাংস সির্দ্ধ হতে সহজ হয়।
আলু দিয়ে মাংস রান্নার জন্য প্রথম ধাপে আলু গুলা ভালো ভাবে ধুয়ে পানি ঝরাতে হবে।
প্রণালিঃ-
প্রথমে আলু ভাজতে হবে। এতে আলুর রং ভালো হয়। এর জন্য কড়াই গরম করে নিতে হবে।
তারপর তেল দিতে হবে, তেল গরম হলে আলু গুলা ভালোভাবে ভাজতে হবে।
এরপর তেল থেকে আলু উঠিয়ে নিবো।
এরপর গরম তেলে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব উপকরণ অল্প ভেজে নিবো।
এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে বিলিন্ডার এর সাহায্যে বিলিন্ড করে নিবো।
পেঁয়াজ, আদা, রসুন বাটা গরম তেলে ভালো করে অল্প জালে কষিয়ে নিবো
এরপর সাথে মরিচ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া দিতে হবে এবং স্বাদ মত লবন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিবো।
মশলা কষানো পোর মাংস দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিবো।
আজ এই পর্যন্ত, দ্বিতীয় ধাপে বাকি রান্নার রেসিপি আপনাদের সাথে শিয়ার করবো ততো দিন আপনারা সবাই ভালো থাকবেন
আল্লাহ হাফেজ।