(এসো নিজে করি" সপ্তাহ- পঞ্চম দিন) পোস্টার রং ব্যবহার করে রাত্রিকালীন প্রাকৃতিক দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240308_191506~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,৮ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম।কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমি ও বেশ ভালো আছি। প্রতিদিন এর মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পোস্টার রং ব্যবহার করে একটি রাতের দৃশ্যের পেইন্টিং। পোস্টার রং ব্যবহার করে যেকোনো ধরনের আর্ট তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই ধরনের আর্ট তৈরি করতে অনেক সময় লাগে। তবে এগুলো তৈরি করতে করতে যদি খুবই পারদর্শী হয়ে যা চায় তাহলে আমার মনে হয় খুব কম সময় লাগে। কিন্তু আমি তেমন একটা আর্ট করতে এখনো শিখিনি তবে চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করবো আজকের আটটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন কিভাবে আমি আর্ট সম্পন্ন করলাম সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
পোস্টার রং
আর্ট তৈরি করা খাতা
তুলি

ধাপ-১

IMG_20240308_184212~3.jpg

প্রথমে আমি খাতার ওপর নীল রঙের পোস্টার রঙ নিয়ে তিনভাগের এক ভাগ রং করে দিলাম।

ধাপ-২

IMG_20240308_184658.jpg

এরপর মাঝখানের অংশটুকু গোলাপি রং করে দিলাম।

ধাপ-৩

IMG_20240308_185201~2.jpg

তারপরের অংশটুকু হালকা লালচে করে রং করে দিলাম।

ধাপ-৪

IMG_20240308_185352~2.jpg

IMG_20240308_185931~2.jpg

এরপরে কিছু ডাল একে সেখানে ফুল ও পাতা এঁকে দিলাম।

ধাপ-৫

IMG_20240308_190145~2.jpg

IMG_20240308_190710~2.jpg

এরপর ছোট বড় করে কিছু কাশফুলের গাছ এঁকে দিলাম কালো রঙ দিয়ে। সাথে নিচে কিছুটা মাটি এঁকে দিলাম।

ধাপ-৬

IMG_20240308_191038.jpg

এরপর কাশফুলের বনের মধ্যে কয়েকটা কাশ ফুল এঁকে দিলাম সাদা রং দিয়ে। এই আর্টটি যেহেতু রাতের দৃশ্যের তাই কাশ বনগুলো কালো রঙের দেখাচ্ছে।

ধাপ-৭

IMG_20240308_190834.jpg

তারপর নীল আকাশে অনেকগুলো পাখি এঁকে নিলাম। এখানে আমি আট টি উড়ন্ত পাখি এঁকে দিয়েছি।

ধাপ-৮

IMG_20240308_191357~2.jpg

এরপরে গাছের পাতার ঠিক পিছনে চাঁদ এঁকে দিলাম। তারপর নিচের দিকে সিগনেচার করে শেষ করে দিলাম আমার আজকের আর্ট।

ধাপ-৯

IMG_20240308_191541~2.jpg

IMG_20240308_191513~2.jpg

IMG_20240308_191506~3.jpg

IMG_20240308_191506~2.jpg

IMG_20240308_191520.jpg

আমার অংকন করার রাতের প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন । আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। আসলে জল রং দিয়ে আঁকা যে কোন পেইন্টিং দেখলে আমার কাছে খুব ভালো লাগে। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রাত্রিকালীন প্রকৃতির সৌন্দর্য রং তুলির ছোঁয়ায় এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার আঁকা পেইন্টিংটি।কালার সিলেকশনও পার্ফেক্ট হয়েছে।তাই দেখতে বেশ সুন্দর লাগছে।ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর আর্ট করতে পারেন। অসম্ভব দক্ষতার সাথে আপনি আমাদের মাঝে রাত্রিকালীন প্রাকৃতিক দৃশ্য একে উপস্থাপন করেছেন। সেই সাথে উপস্থাপনের পদ্ধতিটি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রাত্রিবেলা হওয়াতে কাশফুলগুলো একটু কালো দেখাচ্ছিল এজন্য আমার বুঝতে সমস্যা হয়েছিল পরে দেখলাম ঠিকই আছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি পরবর্তীতে আপনার মাধ্যমে আরো সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পারবো।

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে রাত্রিকালীন প্রাকৃতিক দৃশ্য অংকনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে বেশ কয়েকটি ধাপে প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর একটি রাত্রের প্রাকৃতিক দৃশ্যের চিত্র আপনি অংকন করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রকমের পোস্টার রং ব্যবহার করার কারণে ছবিটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ছবি অংকনের পাশাপাশি ছবির প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সু স্বাগতম আপু

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক কথা বলেছেন, এই ধরনের আর্ট গুলি করতে অনেক সময় লাগে। আপনি নিজের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং আপনি আজকে আমাদের মাঝে পোস্টার রং ব্যবহার করে রাত্রি কালীন প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। যা এক কথায় অসাধারণ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বিশেষ করে পাখির উড়ে যাওয়ার দৃশ্যটি মুগ্ধ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আপনারা ধাপে ধাপে বুঝতে পারেন।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি খুবই চমৎকার ভাবে রাত্রিকালীন প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি মনে করি মানুষ যে কাজগুলো পারেনা আস্তে আস্তে করে যদি সেগুলো করার চেষ্টা করে তাহলে একটা সময় গিয়ে অনেক ভালো করতে পারে। ‌ চেষ্টা করে যাবেন আপনি ছোট ছোট অংকন করার যাতে করে একটা সময় গিয়ে আপনিও একজন ভালো আর্টিস্ট হতে পারেন। ধন্যবাদ সুন্দর একটা অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া আস্তে আস্তে যেন সুন্দর আর্ট তৈরি করতে পারি। দোয়া করবেন।

 2 years ago 

যেকোনো কাজের ক্ষেত্রে যদি দক্ষতা থাকে তাহলে সে কাজ করতে খুব বেশি সময় লাগে না। পোস্টার রং ব্যবহার করে রাত্রি কালীন প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন তবে আকাশে পাখিগুলো উড়ে যাওয়ার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার আর্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কাজে প্রতি যদি দক্ষতা থাকে তাহলে সেগুলো করতে বেশি সময় লাগে না। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 62816.13
ETH 1674.13
USDT 1.00
SBD 0.41