মজাদার পালং শাক ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি মজাদার পালং শাক ভাজি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000048835.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল মজাদার পালং শাক ভাজি। পালং শাক রান্না করে খেতে যেমন মজাদার ঠিক তেমনি পালংশাক ভাজি করলেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি আগে পালং শাক খেতাম না কিন্তু ভাজি করে যখন খাওয়া শুরু করলাম তখন থেকে খেতে বেশ ভালো লাগলো। এখন পালংশাক ভাজি করলেই খেয়ে থাকি প্রায় সময়। পালংশাক অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। আমাদের শরীরের জন্য শাকসবজি অনেক বেশি উপকারী তার মধ্যে পালং শাক অন্যতম ভূমিকা পালন করে শরীরের পুষ্টি চাইতে পূরণ করতে। পালং শাক অন্যান্য পুষ্টি চাহিদা পূরণ করে তার সাথে সাথে শরীরের রক্ত তৈরি হতেও সাহায্য করে। আমার যেহেতু শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে সেজন্য বেশিরভাগ সময় পালংশাক খাওয়া হয়। সেজন্য বেশিরভাগ সময় আমি পালং শাক ভাজি করে খেয়ে থাকি। তাই ভাবলাম পালংশাক ভাজি রেসিপি টা আপনাদের মাঝে আজকে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


পালং শাক
পেঁয়াজ
রসুন
শুকনো মরিচ
লবন
তেল

1000048837.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি পালং শাক গুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিলাম।

1000048788.jpg

1000048791.jpg

ধাপ:-২

সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো একটা সাইডে রেখে দিলাম। তারপর একটা কড়াই এর মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।

1000048793.jpg

1000048794.jpg

ধাপ:-৩

এরপর দিয়ে দিলাম রসুন কুচি এবং শুকনো মরিচ।

1000048795.jpg

1000048796.jpg

ধাপ:-৪

তারপরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবন। লবণ দিয়ে সবকিছু ভালো করে ভেজে নিলাম।

1000048798.jpg

1000048799.jpg

ধাপ:-৫

এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক।

1000048800.jpg

1000048801.jpg

ধাপ:-৬

পালং শাক দেওয়ার পর পেঁয়াজ মরিচ সবকিছু আমি একসাথে ভেজে নিলাম।

1000048802.jpg

1000048803.jpg

শেষ ধাপ:-

আর এই ভাবেই তৈরি করে নিলাম মজাদার পালং শাক ভাজি রেসিপি। গরম গরম ভাতের সাথেই পালং শাক খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া আমাদের সকলেরই উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি রাখার। কারণ শরীরের পুষ্টি চাহিদা মেটাতে সবুজ শাকসবজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আমার আজকের এই শাক-ভাজি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

1000048832.jpg

1000048833.jpg

1000048834.jpg

1000048835.jpg

1000048836.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 2 years ago 

পালং শাক খেতে অনেক ভালো লাগে আমারও।আজকেই পালং শাক খেয়েছি। আপনার পালং শাক রেসিপি টি অসাধারণ সুন্দর হয়েছে। দারুণ মজাদার রেসিপিটি করেছেন আপু।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছেও পালং শাক খেতে খুবই ভালো লাগে জেনে খুব খুশি হলাম। আর আমার পালং শাক ভাজি তৈরির পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

পালং শাক আমার পছন্দের একটি শাক। তবে ভাজি করে খাওয়ার চেয়ে মাছের সাথে খেলে সব থেকে বেশি টেস্টি হয়ে থাকে। যাইহোক যার কাছে যেমন লাগে। তবে এই স্বাদ শরীরের জন্য অত্যন্ত উপকারী। পালং শাক রান্না করার প্রসেস গুলি এমনভাবে উপস্থাপন করেছেন যা দেখে মনে হচ্ছে আমি নিজেও তৈরি করতে পারব। আর ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিল। যাই হোক ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে পালং শাক ভাজি খাবার থেকে মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে যেন খুবই ভালো লাগলো। আর এভাবে রান্না করে খেলে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া ভাজি করলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

এই পালং শাক ভাজি রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সেইভাবে পালং শাক রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমিও মাঝেমধ্যে রান্না করে থাকি। পালং শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শীতকালে টাটকা টাটকা পালং শাক পাওয়া যায় আর তার স্বাদ অন্যরকম হয় তাই এই পালং শাকের ভাজি খেতেও ভালো লাগে। আপনি রান্নাও করেছেন ভীষণ সুন্দরভাবে।

 2 years ago 

শীতকালের এই টাটকা টাটকা পালং শাক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি মাঝে মধ্যে পালং শাক রান্না করেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আমিও পালং শাক রান্না করেছি আপু। এটা আমার খুবই ফেভারিট একটি রেসিপি। বিশেষ করে ডালের সাথে রান্না করলে খেতে দারুন লাগে। আশা করি আপনার রেসিপিটা অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

আপনি আজকে পালং শাক রান্না করেছেন জেনে খুবই ভালো লাগলো। পালং শাক রান্না করলে যে এরকম সুস্বাদু হয় ঠিক সেরকমই ভাজি করলে ও অনেক ভালো লাগে।

 2 years ago 

1000048844.jpg

 2 years ago 

পালং শাক আমার খুব পছন্দের আপু। আপনি অনেক মজা করে পালংশাক ভাজি করেছেন। দেখেই তো খেতে ইচ্ছে করছে। সবুজ শাক খেতে আমার বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ পালং শাকের লোভনীয় একটি ভাজি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

পালংশাক আপনার পছন্দের জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য পালং শাক ভাজি রেসিপিটি দেখে।

 2 years ago 

পালং শাক এভাবে ভাজি করে কখনো খাওয়া হয়নি। আমরা একটু অন্যরকম ভাবে ভাজি করি। যাইহোক আপনার আজকের রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুন লাগবে।

 2 years ago 

হ্যাঁ আপনি পালং শাক ভাজি করার পর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছি। আর গরম গরম ভাতের সাথেই খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

অন্যান্য সব ধরনের শাকের থেকে আমার কাছে পালং শাক একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার পালং শাক ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পালং শাকের রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

অন্যান্য শাকের থেকে আপনার কাছে পালং শাক ভাল লাগে জেনে খুবই ভালো লাগলো। পালং শাক আমাদের জন্য উপকারী আর খেতে অনেক সুস্বাদু হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42