আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000069710.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000069708.jpg

device : vivoy15s
লোকেশন

প্রথমে আপনাদের মাঝে আজকে যে ফুলের ফটোগ্রাফিটা আমি শেয়ার করলাম। এই ফটোগ্রাফির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি ফুলের উপর একটা মৌমাছি বসে রয়েছে। মৌমাছির কাজ হলো ফুলের উপর বসে বসে মধু সংগ্রহ করা। মৌমাছির মধু সংগ্রহ করার দৃশ্যটি আমি বেশ অনেকদিন আগে ফটোগ্রাফি করেছিলাম। এ ফটোগ্রাফি টা আমাদের বাড়ির সামনে থেকে করেছিলাম। এই ফুলটা হচ্ছে একটা সবজির ফুল। আমার মা একটা সবজি গাছে লাগিয়েছিল সে গাছের মধ্যে হলুদ রঙের এই ফুলটা ফুটেছে। হলুদ রঙের ফুল আমার খুবই পছন্দের আর কাছ থেকে দেখতে গিয়ে দেখলাম যে মাছি মধু সংগ্রহ করছে।

1000069705.jpg

device : vivoy15s
লোকেশন

এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি খাবারের ফটোগ্রাফি। খাবারের ফটোগ্রাফি আমার সব থেকে বেশি পছন্দের। ফটোগ্রাফির মাধ্যমে অনেক নতুন নতুন খাবার একসাথে দেখতে পাওয়া যায়। আজকে আমি যে খাবারের ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার এবং লোভনীয় একটি পুডিং। এই পুডিংটা আমি নিজে হাতেই তৈরি করেছিলাম আমাদের বাড়িতে তখন ছিল গরমকাল। যদি এখনো গরমকাল গত বছর গরম কাল এই পুডিংটা আমি তৈরি করেছি। তখনকার এই ফটোগ্রাফি টা।

1000069706.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছের ফুলের ফটোগ্রাফি। সুপারি গাছ আমার কাছে অনেক ভালো লাগে। সুপারির গাছের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় আমাদের বাড়ির সামনে সারি সারি সুপারি গাছ ছিল। আর সেই সুপারি গাছগুলো থেকে একসাথে একদিন অনেক অনেক সুপারি পাড়া হতো ।আমার দাদা সেই সুপারি গুলোকে পেড়ে রোদে দিয়ে শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতেন সেগুলো দিয়ে তারা পান খেত। মজার মুহূর্ত ছিল যখন সুপারিশগুলো পাড়া হতে তখন নিজ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিতাম আর সেই মুহূর্তটা এখনো মনে পড়ে। যদিও মানুষগুলো নেই কিন্তু তাদের স্মৃতিগুলো আজও মনে পড়ে।

1000069707.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফুলের ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বন্য ফুল। যদিও ফুলটার যদিও নাম থাকতে পারে কিন্তু সেটা আমার একদমই জানা নেই। এই ফুলটা আমি পাই রাস্তার ধারে দেখতে পাই। বনে জঙ্গলের মধ্যেই ফুলটা ফুটে পটে থাকে দেখতে অনেক সুন্দর কিন্তু বনে জঙ্গলের মধ্যে ফুটে থাকে। সেজন্য সে ফুলের তেমন কোনো ধরনের কিন্তু নার্সারিতে চাষ করা অন্যান্য ফুল বা বিদেশি ফুলের চাইতেই ফুলটা সৌন্দর্য কোন অংশে কম না। দেখতে কিন্তু অসাধারণ পুরোটা সাদা রঙের এবং মাঝখানে অংশটা একটা অংশ দুটো রঙের কম্বিনেশন বলে দেখতে অসাধারণ লাগে।

1000069709.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটি হচ্ছে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের মাঝে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি প্রাকৃতিক এই সুন্দর যে জায়গায় মাঝে কিছুটা সময় কাটাতে। এ ধরনের জায়গায় কিছুটা সময় কাটালে মনটাই হালকা হয়ে যায়। এই ছিল আমার আজকের কিছু ফটোগ্রাফি। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 11 months ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো একত্রে শেয়ার করতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।

 11 months ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।

 11 months ago 

আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। সব সময় চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি আপনি ভবিষ্যতে করতে পারবেন।

 11 months ago 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

ওয়াও আপু আপনি তো অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগলো। আর এই ধরনের ফটোগ্রাফি দেখলে বারবার দেখতে মন চায়।

 11 months ago 

প্রথম ফটোগ্রাফিটা খুব সুন্দর। তাছাড়া পুডিং এর ফটোগ্রাফি দেখতে বেশ লোভনীয় লাগছে। পুডিং আমার খুব পছন্দ। গতকাল রাতেও পুডিং খেয়েছিলাম। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65497.51
ETH 1783.48
USDT 1.00
SBD 0.42