আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি আমার তোলা কিছু খাবারের রেনডম ফটোগ্রাফি করলাম। এ খাবারের ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেখানে খাবারের ফটোগ্রাফিও করা হয়ে থাকে তার পাশাপাশি আমি যখন নিজের রেসিপি তৈরি করি তখন সে খাবারের ফটোগ্রাফি গুলো করা হয়। তাছাড়া বাড়িতে যখন ভালো-মন্দ বাইরে থেকে আনা হয় সেগুলোর ফটোগ্রাফি করে রাখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি ভিন্ন ভিন্ন কিছু খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তার মধ্যে কিছু আমার নিজের তৈরি করা খাবারের ফটোগ্রাফি আর কিছু ছিল বাইরের খাবারের ফটোগ্রাফি। আশা করছি আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে যেই খাবারটি দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম। এর আগে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। এবার খাবারটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। ডিম দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক আগেই এই রেসিপিটা তৈরি করেছিলাম আর তৈরি করার পর সবার সামনে পরিবেশন করেছিলাম ভাতের সাথে। আর ভাত দিয়ে খেতে এই ডিমের রেসিপিটা দুর্দান্ত ছিল। হঠাৎ করেই ফটোগ্রাফিটা চোখের পড়ল দেখে মনে হচ্ছে এখনই কিছুটা খেতে পারলে খুব ভালো হতো।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মজাদার খাবারের ফটোগ্রাফি। এটি হচ্ছে খুবই মজাদার একটা ড্রিংকস। এটাকে আমরা লাচ্ছি বলেই জানি সবাই। এই লাচ্চিটা খেতে খুবই ভালো লাগে আমাদের পাশের একটা রেস্টুরেন্টে এই লাচ্চিটা খেয়েছিলাম আর এই লাচ্চিটা খেতে এত বেশি সুস্বাদু ছিল। যে যখনই সেখানে যাওয়া হয় তখনই এই লাচ্চিটা খাওয়া হয়। এমন কি এই শীতের মধ্যেও একবার লাচ্চিটা খেয়েছিলাম খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গরমকালে খেতে বেশ ভালো লাগে। খাওয়ার সময় এই ফটোগ্রাফিটা করেছিলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাবে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি খাবারের ফটোগ্রাফি। এটি হচ্ছে একটি মাছের রেসিপি, এই মাছের রেসিপিটা বেশ অনেকদিন আগে আমি তৈরি করেছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই মাছের রেসিপিটা আমি তৈরি করেছিলাম নিজে হাতে। এটি ছিল কাতলা মাছ। বড় একটা কাতলা মাছ এনেছিল আমার মা বাজার থেকে। তখন এই কাতলা মাছটা আমি শখ করে নিজে হাতে রান্না করেছিলাম। এই মাছটা রান্না করার পর অনেক বেশি সুস্বাদু হয়েছিল কারণ এটা অনেক তাজা ছিল। তাজা কোন মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিঠা। এটি আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি পিঠ। এটার নাম হচ্ছে পান্তুয়া পিঠা। এই পান্তুয়া পিঠা আমাদের এলাকা জনপ্রিয় সবাই কমবেশি তৈরি করে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। মাঝখানে ডিম দিয়ে চারপাশে আটার দিয়ে পিঠা তৈরি করে এই পিঠাটি বানানো হয়। দেখতে যেমন লোভনীয় তেমন খেতে অনেক বেশি ভালো লাগে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজাদার একটি খাবারের ফটোগ্রাফি। এটি হচ্ছে খুবই মজাদার একটি পুডিং। এই পুডিংটা আমি গত বছর গরমের মধ্যে তৈরি করেছিলাম। গত বছর গরমে ঠান্ডা কিছু খাবার জন্য এত এত পুডিং তৈরি করেছি এবং পুডিং এর মধ্যে এত এক্সপেরিমেন্ট করেছি যে নতুন নতুন ধরনের পুডিং তৈরি হয়েছে এবং সেগুলো খেতেও বেশি সুস্বাদু হয়েছিল। তার মধ্যে এই পুড়িংটা ছিল একটি। এই পুডিং এর মধ্যে আমি ক্যারামেলের বদলে জেলি ব্যবহার করেছিলাম আর এটা খেতে যে এত দুর্দান্ত হবে সেটা ভাবি নি খাওয়ার পর বুঝতে পারলাম। এই ছিল আমার আজকের কিছু খাবারের ফটোগ্রাফি। আশা করছি আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1894429800422601110?t=xbe8KvxTnqiq2SxXS8KdBw&s=19
লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি দিয়ে আজকের পোস্ট সাজিয়েছেন আপু। এত লোভনীয় খাবার একসাথে দেখলে কি লোভ সামলে থাকা যায়? প্রতিটি খাবারই তো বেশ সুস্বাদু। পুডিং এবং লাচ্ছি দেখে খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
পুডিং এবং লাচ্চির ফটোগ্রাফি টা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যিনি খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি বেশ কিছু মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। পুডিং আমার খুব পছন্দ। পুডিং এবং পান্তুয়া পিঠার ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পুডিং আপনার খুব পছন্দের জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
পান্তুয়া পিঠা কখনো দেখিনি এবং খাইও নি। আপনার পুডিং টা খুব সুন্দর লাগছে দেখতে। এছাড়াও কাতলা মাছের রেসিপি ছবিটা খুব সুন্দর হয়েছে। মোটের উপর খাবারের ছবিগুলো দেখতে দেখতে যেন খিদে পেয়ে গেল।
পান্তুয়া পিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ওয়াও আপনি তো অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। খাবারের ফটোগ্রাফি দেখলেই লোভ লেগে যায়।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার তোলা সবগুলো খাবারের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
বেশ কয়েকটি মজাদার খাবারের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল আপু। বিশেষ করে আপনার শেয়ার করা মাছের রেসিপির ফটোগ্রাফি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।
আজকের খাবারের ফটোগ্রাফিগুলোর মধ্যে মাছের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে তুমি খুব ভালো লাগলো।
আপনি আজকে এত মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন দেখে আমার তো জিভে জল চলে আসলো। বিভিন্ন রকম খাবার খেতে এমনিতেই খুব পছন্দ করি। আর নিজের পছন্দের খাবারগুলো দেখলে লোভ তো লাগবেই। আমার তো এখনই এগুলো খেয়ে নিতে ইচ্ছে করছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে দুর্দান্ত একটি মন্তব্য করার জন্য।
আপনি তো সমস্ত রকমের খাবারের ছবি দিয়ে এই ব্লগটি সাজিয়ে ফেলেছেন আপু। এত সুন্দর সুন্দর খাবারের ছবি দেখে আমার তো এখনই জিভে জল চলে এলো। খাবারের শুরু থেকে শুরু করে একেবারে ডেজার্ট আইটেম পর্যন্ত সমস্ত খাবার আপনি ছবির মাধ্যমে পোস্ট করেছেন। দারুন সুন্দর একটি খাবারের অ্যালবাম আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
আমার খাবারের এই রেনডম ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।
নানান রকমের খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে খাওয়ার জন্য লোভ লেগে যায় আপু।মজার মজার খাবারের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। প্রতিটি খাবারের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই সুস্বাদু এই খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি করা প্রতিটি খাবার আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।