আর্ট:- চাঁদের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি চাঁদের ম্যান্ডেলা আর্ট । আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

CamScanner 11-23-2022 09.40_3.jpg

আজকে আম ম্যান্ডেলা আর্ট করেছি। আজকে প্রথমবার আমার বাংলা ব্লগ আমি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছি।আমার কাছে ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগতো কালো কলম দিয়ে আর্ট করতে।ছোটবেলা আমি বিভিন্ন জায়গায় আর্ট করেছি সে থেকে আমার ভালো লাগে।আজকে আমি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছি।একটি চাঁদের আর্ট করলাম পেন্সিল দিয়ে । তারপর কালো কলম দিয়ে ভিতরে বিভিন্ন ধরনের ফুল দিয়ে ডিজাইন করেছি। আমি আমার পছন্দ মতো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে চাঁদের ভিতরে অংশ আর্ট করে নিলাম।

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-
আর্ট বই
পেন্সিল
স্কেল
রবার
কালো কালম

B612_20221124_180521_178.jpg

ধাপ:-১

চান্দের ম্যান্ডেলা আর্ট করার জন্য আমি প্রথমে আর্ট বই নিয়েছি। তারপরে পেন্সিল দিয়ে আর্ট বই এর মধ্যে একটি চাঁদ আর্ট করেছি।

IMG-20221124-WA0005.jpg

ধাপ:-২

এরপর আমি পেন্সিল দিয়ে চাঁদের ভিতরে বিভিন্ন ধরনের ফুল আর্ট করছি। আমি এক সাইড থেকে ফুল আর্ট করে পুরো চাঁদের মধ্যেই ফুল আর্ট করে নিয়েছি।

IMG-20221123-WA0023.jpg

IMG-20221124-WA0006.jpg

ধাপ:-৩

কালো কলম নিয়েছি এখন আর্ট করার জন্য । কালো কলম দিয়ে আমি চাঁদের উপর আবার আর্ট করে নিলাম এবং ফুলগুলো কালো রং দিয়ে আর্ট করে নিলাম।

IMG-20221123-WA0027.jpg

IMG-20221124-WA0007.jpg

ধাপ:-৪

চাঁদের বাকা অংশের ভিতরে আমি ফুল আর্ট করেছি ।ফুলগুলোর ভিতরে এখন আমি আবার আর্ট করে নিব। ফুল গুলোর ভিতরে ছোট ছোট ফুল আর্ট করে উপরের অংশ আমি কালো রং দিয়ে ভরাট করে নিয়েছি।

IMG-20221123-WA0021.jpg

ধাপ:-৫

তার উপরে আবার আমি পাতা আর্ট করেছি ।পাতাগুলোর মধ্যে আমি কালো কলম দিয়ে বিভিন্ন ডিজাইন করে আর্ট করে নিলাম।

IMG-20221123-WA0025.jpg

ধাপ:-৬

এখন আমি চাঁদের সাইডে সাইডে পাতার মতো অনেক গুলো ফুল আর্ট করেছি। সে ফুলগুলোর মধ্যে দাগ কেটে ডিজাইন করে নিয়েছি এবং বাইরে আরো একটি লেয়ার করেছি।

IMG-20221124-WA0013.jpg

IMG-20221124-WA0012.jpg

ধাপ:-৭

এরপর যে ফাঁকা অংশগুলো ছিল সেগুলোর মধ্যে কালো কলম দিয়ে ছোট ছোট ফুল আর্ট করেছি ।ছোট ছোট ফুলগুলো দিয়ে পুরো চাঁদটি আমি ডিজাইন করে নিয়েছি।

IMG-20221124-WA0011.jpg

শেষ ধাপ:-

এভাবে আমি আমার চাঁদের ম্যান্ডেলা আর্ট শেষ করলাম । আশা করি আপনাদের কাছে আমার চাঁদের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

CamScanner 11-23-2022 09.40_3.jpg

CamScanner 11-23-2022 09.40_1.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

আপু আমিও আপনার মত ছোটবেলায় কাগজ-কলমে বেশ আঁকাঁকি করতাম ।সে থেকে আমারও আর্ট করতে বেশ ভালো লাগে। আপনি প্রথম মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন তাও তো বেশ সুন্দর হয়েছে আপু। চালিয়ে গেলে আপনি তো অসাধারণ আর্ট করতে পারবেন। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টের জন্য।।

 4 years ago 

আমি ছোটবেলা আকাআকি করতে ভালোবাসতাম। আপনার মত আর্ট করতে আমারও ভীষণ ভালো লাগত।আর আপনার আর্টটি খুবই অসাধারণ হয়েছে। আসলে ম্যান্ডেলা আর্ট করতে একটু ধৈর্য লাগে। আপনার আর্টটি দেখে মনে হচ্ছে আপনি খুব ধৈয্য সহকারে আর্টটি সম্পুর্ন করেছেন। যাই হোক আপনার ম্যান্ডেলা আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

দারুন একটা চাঁদের ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। পূর্বে এ ধরনের ম্যান্ডেলা অঙ্কন করে দেখেছি অনেক সময়ের প্রয়োজন হয় এগুলো অঙ্কন করতে।

 4 years ago 

এই প্রথমবার আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ম্যান্ডেলা অঙ্কন শেয়ার করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। এছাড়া ছোটবেলা থেকেই আপনি অনেক সুন্দর অঙ্কন করেন এটা সত্যি প্রশংসার দাবিদার। অংকন করা একটি আর্ট আর আপনি এ ব্যাপারে আর্টিস্ট যেটা আপনার অংকন দেখেই বোঝা যায়। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি।

 4 years ago 

চাঁদের ম্যান্ডেলা আর্ট টা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো ছোট ছোট কারুকাজ করাতে বেশি সুন্দর লাগে। চাঁদের ভিতরে কাজ গুলো একটু বেশি সুন্দর হয়েছে। আমার কাছে এই আর্ট গুলো করতে একটু ঝামেলা লাগে। কারণ অনেক সময় নিয়ে এই কাজগুলো করা হয়ে থাকে। সবমিলিয়ে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63807.58
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42