আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

1000066566.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।

1000066565.jpg

device : vivoy15s
লোকেশন

আজকে আমি আপনাদের মাঝে প্রথম যে ফটোগ্রাফিটা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটার নাম হচ্ছে জিপসি ফুল। এই ফুল টা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে ফুলগুলো আকারে খুবই ছোট ছোট হয়। এই জিপসি ফুলগুলোর আকারের এত ছোট হাওয়ায় দূর থেকে দেখতেও দারুন লাগে। ছোট ছোট হলেও ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটে থাকে এ ফুলগুলো রং হচ্ছে হালকা গোলাপি। এই ফুলগুলো সৌন্দর্য দেখলেই যে কেউ মুগ্ধ হবে। আমার কাছে এই ফুলগুলো প্রথমবার দেখে খুবই ভালো লেগেছে। আমি তো এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

1000066564.jpg

device : vivoy15s
লোকেশন

এখন যে ফটোগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগ্রাফিতে দুটোর লোক হাতে বেলুন নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। লোকগুলো রাস্তায় রাস্তায় হেঁটে বেলুন বিক্রি করে এবং দুই তিনটা বেলুন বিক্রেতা হঠাৎ একসাথে হয়ে কি যেন কথা বলছিল। সেই মুহূর্তে ফটোগ্রাফি করেছিলাম। আমি এই ফটোগ্রাফিটা করেছি চট্টগ্রাম সমুদ্র সৈকতের এখান থেকে। সেই জায়গাটা পতেঙ্গা এরকম সমুদ্রের পাশে অনেক লোক হেঁটে হেঁটে অনেক ধরনের জিনিস বিক্রি করে। কেউ বাদাম বিক্রি করে কেউ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে তো বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র খেলনা বিক্রি করে থাকে। আর এই লোকগুলো হেঁটে হেঁটে বড় বড় বেলুন বিক্রি করছিল। সেগুলো দেখে আবার কাছে বেশ ভালো লেগেছে সে জন্য একটা ফটোগ্রাফি করলাম।

1000066563.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকগুলো শামুক। আসলে শামুক সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। সমুদ্রের পাশে দোকান গুলো আসলে পর্যটককে কেন্দ্র করেই গড়ে তোলা হয় আর সেখানে সমুদ্রের এবং তার আশেপাশের এলাকায় কেন্দ্র করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়। আমি গিয়েছিলাম আর সেখানকার একটা দোকানে আমি গিয়েছিলাম ঘুরতে এবং দেখতে। সেখানে ছিল শামুক বিভিন্ন ধরনের তারা সেগুলো বিক্রি করছিল। ছোট-বড় অনেক আকারে ছিল আমি এই শামুকটা দেখে বেশ ভালো লেগেছিল সেজন্য ফটোগ্রাফি করেছি।

1000066562.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করে না এ রকম মানুষ পাওয়া যায়। সবাই গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করে। আমি যে ফটোগ্রাফি করেছি এটি হচ্ছে একটি গোলাপী রঙে গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম রাত্রে বেলা। রাত্রে বেলা ফটোগ্রাফি করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। কারণ ফুলের কালার খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। গোলাপি রঙের এই গোলাপ ফুল গুলো একটা গাছের মধ্যে খুবই সুন্দরভাবে দুই তিনটা একসাথে ফুটে রয়েছে দেখতে দারুন লাগছিল। তাই ভাবলাম ফটোগ্রাফি করে ফেলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

1000066561.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার ফটোগ্রাফি। একদিন সন্ধ্যাবেলায় একটা পার্কে অবস্থান করছিলাম যখন আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। তার থেকেই এই ফটোগ্রাফি টা করেছি দৃশ্যটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। যখন আকাশটা নীল থেকে কালো হয়ে আসছিল। চারপাশে আস্তে আস্তে অন্ধকারে নেমে আসছিল সেই দৃশ্যগুলো দেখে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি খুবই উপভোগ করেছিলাম সেই সন্ধ্যা হওয়ার মুহূর্তটা। আশা করছি আপনাদের কাছেও আমার এ ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে জিপসি ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে দূর্দান্ত কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জিপসি ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

ফটোগ্রাফি করতে আমিও বেশ পছন্দ করি।সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। জিপসি ফুল আগে কখনো দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 last year 

রেনডম ফটোগ্রাফি দেখলে আমার কাছে খুব ভালো লাগে। খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। তবে ফটোগ্রাফির মধ্যে জিপসি ফুলের ফটোগ্রাফি এবং সন্ধ্যার ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো আমার কাছে। তবে জিপসি ফুল মনে হয় সামনে থেকে কখনো দেখি নাই। সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63043.66
ETH 1709.33
USDT 1.00
SBD 0.40