স্বরচিত কবিতা:-"সোনার তরী"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সোনার তরী কবিতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000062691.jpg

"সোনার তরী"

সন্ধ্যা নামে নদীর কূলে,
রঙ মিশে যায় নদীর বুকে।
শান্ত নদী ছায়া ভেসে,
তরী চলে জলে জলে।

নদীর গায়ে সোনার তরী,
বাঁশির সুরে চলে নৌকা।
কে যেন চালায় আপন মনে,
চোখে তার নীরবতার মায়া।

দূর আকাশে চাঁদ উঠেছে ,
তারারা ভাসে মেঘে।
তরীর বুকে স্বপ্ন বুনে,
আলো আঁধারে প্রেম।

ভরসা, আশা, বেদনা-মিলে,
ভরা যেন জীবনের তীরে।
তরী চলে অজানা পথে,
সোনার তরী জলে ডুবে।

কেউ যদি উঠে তাতে,
খোঁজে সে চোখে পথে।
তরী তখন ডাকে তীরে,
ভাসিয়ে দেয় ভালোবাসাতে।

কবিতার মূলভাব

আজকে আমি আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করছি কবিতার মাধ্যমে আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জীবনে আসলে রহস্যময় যাত্রা। যেখানে একসময় শান্তি একসময় দুঃখ এগুলো লেগেই থাকে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ নানা অনুভূতির মধ্য দিয়ে পাড়ি দেয়। কখনো একা কখনো সঙ্গী সহ। কিন্তু জীবনের এই যাত্রা কখনোই থেমে থাকে না। জীবন তার গতিতে চলতেই থাকে সোনার তরীর মতোই। ছিল আমার আজকের কবিতার বিষয়বস্তু। আশা করছি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই কবিতা। আমরা সবাই কমবেশি কবিতা লিখতে পছন্দ করি আবার কবিতা আবৃতি পছন্দ করি। আমার কাছে ভয় ভালো লাগে। যেখানে নতুন কিছু করতে পারা এবং জানতে পারা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63576.69
ETH 1674.29
USDT 1.00
SBD 0.41