রেসিপি:-শীতকালীন সবজি দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি শীতকালীন সবজি দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল শীতকালের সবজি দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি। খিচুড়ি খেতে আমার কাছে বেশ ভালই লাগে। মাঝেমধ্যে বাড়িতে খিচুড়ি রান্না করা হয়ে থাকে। শীতকাল আসলে তো নানান ধরনের সবজি রয়েছে আর এ ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে আরো বেশি সুস্বাদু হয়। সেদিন সকালবেলা খাওয়ার জন্য ভাবলাম কি তৈরি করা যায় তখনই মাথায় এলো খিচুড়ি রান্না করি। আর শীতকালীন কিছু সবজি ছিল আলু সিম টমেটো সেজন্য সেগুলো দিয়ে রান্না করলাম মজাদার শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি।আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
উপকরণ
| উপকরণ | পরিমান |
|---|---|
| চাল | এক কাপ |
| মসুর ডাল | ১/২ কাপ |
| মুগ ডাল | ১/২ কাপ |
| টমেটো | ১টা |
| সিম | ৩-৪টা |
| আলু | ১টা |
| ধনেপাতা | এক মুঠো |
| তেল | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| মরিচ | ১চামচ |
| হলুদ | ১/২চামচ |
| মসলা | ১/৩ চামচ |
| পেঁয়াজ | ১টা |
| রসুন বাটা | ১ চামচ |
তৈরি করার পদ্ধতি:-
প্রথমে একটা পাতিলের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজকুচি। পেঁয়াজকুচি দেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা।
এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিলাম আলু ও সিম।
সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ও মসলাগুলো দিয়ে দিয়ে দিলাম।
সব মসলা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সবগুলো সবজি কিছুক্ষণ ভেজে নিলাম।
সবজিগুলো মসলার সাথে কষানোর পর পরই আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখার চাল ও মসুর ডাল,মুগ ডাল। একসাথে চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম।
চাল ও ডাল দেওয়ার পর আমি সবজি সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম।এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি।
পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর চাল ডাল সবজি একসাথে ফুটতে শুরু করল এবং অনেকক্ষণ রান্না করে নিলাম। এবং নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
আর এভাবেই তৈরি করে নিয়েছি মজাদার শীতকালীন সবজি খিচুড়ি। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছিলেম আর এ ধনেপাতা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো এসেছিল। খেতে অনেক সুস্বাদু লেগেছিল সাথে আমি আবার ডিম ভাজাও করেছিলাম। শীতের দিনে ঠান্ডা ঠান্ডা সকাল বেলা গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে খুবই ভালো লেগেছিল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।

শীতকালে বিভিন্ন ধরনের ভেজিটেবল পাওয়া যায়। আর এগুলো দিয়ে সবজি খিচুড়ি রান্না করে খেতে ভালোই লাগে। সকাল বেলা এরকম গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। ডিম ভাজি দিয়ে খেতে দারুন লাগবে। আপনাকে ধন্যবাদ আপু এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু শীতকালে সবজিগুলো দিয়ে কিছু রান্না করলে খুবই ভালো লাগে। শীতকালীন সবজি দিয়ে এই খিচুড়ি রান্না করার পর ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে।
খিচুড়ি আমার খুব একটা পছন্দ নয় কিন্তু মাঝে মাঝে এভাবে সবজি খিচুড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। খিচুড়ির সাথে ডিম ভাজি দারুন পরিবেশন করেছেন আপু। এভাবে সবজি খিচুড়ি বাচ্চাদের রান্না করে খাওয়ালে ভীষণ পুষ্টি। খুবই ভালো লাগলো আপু আপনার রেসিপিটা দেখে। ধন্যবাদ আপু।
খিচুড়ি আপনার বেশি পছন্দের নয় কিন্তু মাঝে মাঝে এভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ আপু খিচুড়ির মধ্যে বিভিন্ন সবজি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শীতকালীন সময়ে সকালবেলা খিচুড়ি হলে তো পুরো সকাল জমে যাবে। তার-উপর আপনার মতো এভাবে ইউনিক করে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে তো শুধু খেতে ইচ্ছে করবে। টমেটো, সিম ,আলু এবং দুই প্রকারের ডাল দিয়ে একেবারে লোভ লাগানো খিচুড়ি রেসিপি তৈরি করেছেন। আশা করি যারা খেয়েছিলো তারা খুবই মজা পেয়েছে।
শীতের সকালে এরকম শীতকালীন সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া রেসিপিটি দেখে মন্তব্য করার জন্য।
শীতের দিন আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়। বিভিন্ন ধরনের সুস্বাদু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুব মজা হয়। আপনি দেখছি দারুন সবজি খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি রান্না করার আগে তেলে এভাবে সবকিছু একটু ভেজে নিলে খেতে অনেক মজা হয়। আপনার সবজি খিচুড়ি দেখে আমার লোভ লেগে গেল আপু। সবজি খিচুড়ি রান্নার প্রসেসটা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
হ্যাঁ আপু শীতকাল আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপিটা দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
https://x.com/APatwary88409/status/1888077691171258743?t=5lvIGvPTmMyC17hbUtiJiQ&s=19
আমার কিন্তু এই রেসিপিটি দারুন পছন্দের। আপনি বেশ সুন্দর করে পুরো রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবজি দিয়ে এমন করে রেসিপি করে খেলে কিন্তু বেশ মজাও লাগে। ধন্যবাদ এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি তৈরির এই রেসিপিটা আপনার পছন্দের জিনিস খুব ভালো লাগলো। সবজি গুলো দেওয়ার কারণে খেতেও বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আজকে আপনি শীতকালীন সবজি দিয়ে মজাদার একটি সবজি খিচুড়ি রান্না করলেন। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনার খিচুড়ি রেসিপি টি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপিটি দেখে যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে। সুন্দর ভাবে আমাদের মাঝে শীতকালীন সবজির খিচুড়ি রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আপু খিচুড়ি রান্না করা তো খুবই সহজ আর কেউ যদি নাও জানে রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শীতকালীন সবজি দিয়ে মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করেছেন। শীতকালে সকালে গরম গরম খিচুড়ি খাইতে খুব মজা লাগে। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন এবং পর্যায়ক্রমে রেসিপিটি সম্পন্ন করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।
শীতের সকালে গরম ধোঁয়া ওঠা শীতকালীন সবজির খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শুনে অনেক ভালো লাগলো প্রত্যেক সপ্তাহে আপনি চেষ্টা করেন একটি করে রেসিপি পোস্ট করার। আসলেই আপনি অনেক সুন্দর ভাবে সবজি খিচুড়ি রান্না করেছেন। যেটি দেখে মনে হচ্ছে অনেক লবণীয় হয়েছে খেতে ধন্যবাদ শুভকামনা রইল।
হ্যাঁ আপু যদি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। খিচুড়ি রেসিপিটি দেখে আপনার কাছে অনেক লোভনীয় লেগেছে জেনে খুব ভালো লাগলো।