বরবটি ও আলুর ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি বরবটি ও আলুর ভর্তা রেসিপি। রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000066283.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল বরবটি ও আলুর ভর্তা রেসিপি। বেশ কয়েকদিন আগের কথা সেদিন রাত্রেবেলা আর ভাত খেতে একদম ইচ্ছে করছিল না। কিন্তু খেতেই হবে সেজন্য চিন্তা করছিলাম কি দিয়ে খাওয়া যায়। হঠাৎই মাথায় এলো ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। এদিকে শরীরটা অনেক অসুস্থ ছিল কিন্তু কি আর করার মন যখনি চাইছে ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খেতে সেজন্য রাত্রে বেলায় ভর্তা বানানোর জন্য লেগে পড়লাম। বাসায় ছিল বরবটি আর আলু চিন্তা করলাম এগুলো দিয়েই ভর্তা বানিয়ে ফেলি। রাত্রে বেলায় সেদিন এই ভর্তাটা তৈরি করেছিলাম খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। অনেক দিন আপনাদের মাঝে কোন রেসিপি শেয়ার করা হয়ে ওঠেনা। কারণ অনেক অসুস্থতার মধ্যেই দিন কাটছে সেজন্য আর রেসিপি করতেও ভালো লাগেনা। যাই হোক আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


বরবটি
আলু
শুকনো মরিচ
রসুন
পেঁয়াজ

1000066290.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি আলু সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং একটা কড়াই এর মধ্যে ভেজে নিলাম।

1000066291.jpg

1000066292.jpg

ধাপ:-২

এরপর কড়াইতে ভাজতে দিয়ে দিলাম বরবটি ও গোটা রসুন। আমি রসুন একটা গোটা ব্যবহার করেছি।

1000066293.jpg

1000066294.jpg

ধাপ:-৩

এই সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিলাম।

1000066295.jpg

1000066296.jpg

ধাপ:-৪

এ পর্যায়ে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম।

1000066297.jpg

1000066298.jpg

ধাপ:-৫

এ পর্যায়ে আমি ব্লেন্ডারের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবং বরবটিও রসুন দিয়ে দিলাম। আমি ভর্তাটা ব্লেন্ডারের মধ্যেই করেছি।

1000066299.jpg

1000066300.jpg

ধাপ:-৬

এ পর্যায়ে আমি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিলাম।

1000066301.jpg

1000066302.jpg

ধাপ:-৭

এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে সবকিছু ব্লেন্ডার করে নিলাম।

1000066303.jpg

1000066304.jpg

শেষ ধাপ:-

সবকিছু একসাথে ব্লেন্ডার করে নেওয়ার পর তৈরি হয়ে গেল মজাদার আলু ও বরবটির ভর্তা। আর বরবটির ভর্তাটা দেখতে পাচ্ছেন কি রকম লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লাগছে। সেদিন অনেকদিন পরে আমি ভাত খেয়েছিলাম আসলে অনেকদিন ধরেই জ্বর ছিল। আর জ্বরের মুখে কিছুই খেতে ভালো লাগছিল না। ঝাল ঝাল এই ভর্তা ভাত দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে।

1000066283.jpg

1000066284.jpg

1000066285.jpg

1000066286.jpg

1000066287.jpg

1000066288.jpg

1000066289.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে।

 last year 

আমার ভর্তা রেসিপি টা আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 last year 

যেকোনো ধরনের ভর্তা আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে ভালই লাগে। আপনার ভর্তার রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা তুলনাই হয় না। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

ভর্তা আমার সব সময় অনেক বেশি পছন্দ হয়। যেকোনো সবজির ভর্তা ভীষণ ভালো লাগে। তবে আপনি আজকে যে বরবটি আলু দিয়ে ভর্তা করেছেন সেটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এমন ভর্তা পেলে বেশ জমে যায়। খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আজকে আপনি শেয়ার করেছেন।

 last year 

আপনার ভর্তা সব থেকে পছন্দ জেনে খুবই ভালো লাগলো। আমিও সব ভর্তা অনেক পছন্দ করি খেতে খুব ভালো লাগে।

 last year 

বরবটি এবং আলু ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে ভর্তা খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি উপস্থাপন করেছেন আপু। অনেক লোভনীয় লাগছে দেখতে।

 last year 

এ ভর্তাটা অনেক লোভনীয় একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

সত্যি আপনার রেসিপিটি অনেক লোভনীয় ও ইউনিক।আলু ও বরবটি এক সাথে ভাজা করেছেন যা খুবই সুন্দর হয়েছে। লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় ভর্তা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে রেয়ার জন্য।

 last year 

ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বরবটি ও আলু দিয়ে মজার ভর্তা রেসিপি করেছেন। আর যে কোন ভর্তার মধ্যে শুকনো মরিচ দিলে খেতে কিন্তু বেশ মজাই লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মজার ভর্তা রেসিপি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44