স্বরচিত কবিতা:-"প্রকৃতির মায়া"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "প্রকৃতির মায়া" কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"প্রকৃতির মায়া"
ভোরের আলোয় ভিজে থাকে ঘাস
নরম হাওয়ায় ডাক।
সূর্য ওঠে হাসি মুখে
আকাশ জুড়ে রঙের দুম।
পাতার মাঝে রোদের খেলা
ঝর্ণা বেয়ে পানির মেলা।
ফুলের ঘ্রাণে মন ভরে
প্রকৃতির ডাক মনে জাগে।
সবুজ দিগন্ত শিশু দৌড়ায়
সমুদ্রের ঢেউ মন ছুঁয়ে যায়।
কখনো মেঘ, কখনো বৃষ্টি
সবই যেন ভালোবাসার সৃষ্টি।
পাহাড়ের ছায়া গাছের ডাল
চাঁদের আলোয় হাসে নদী খাল।
হাওয়ার ছোঁয়ায় দোলে শাখা
প্রকৃতির গানে মন যায় রাখা।
মানুষ থাকে ব্যস্ত জীবনে
যেখানে শান্তি যায় হারিয়ে।
তবু প্রকৃতি ডাকে চুপচাপ
সারা দেয় সে দিগন্তে।
প্রকৃতির মায়ায় বাঁচে প্রাণ
ভালোবাসা খুঁজে পায় জীবন।
এই মাটি, জল, বাতাসে লুকানো
জীবনের আসল গান।
কবিতার মূলভাব
আজকে আমি যেই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম প্রকৃতির মায়া এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে মানুষ যতই ব্যস্ত থাকুক প্রকৃতির মায়া ও প্রীতি সৌন্দর্য প্রকৃতি তার মানুষকে কখনোই দূরে সরে যেতে দেয় না। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যার সৌন্দর্য শান্তি ও নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে মানসিক প্রশান্তি দেয়।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1943298881183236239?t=TGG7IB3FyUQ2U7HyWpNO4A&s=19
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রকৃতির মায়া কবিতা পড়ে অনেক ভালো লাগলো। মানুষ যতই ব্যস্ত থাকুক প্রকৃতির উপর আলাদা একটা মায়া থাকে। তবে আপনি খুব সুন্দর করে কবিতার মাঝে প্রকৃতি মায়ার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।