প্রাকৃতিক পরিবেশে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রাকৃতিক পরিবেশে কাটানো কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেটা আর এখন হয়ে ওঠে না। মাঝেমধ্যে আমি পোস্ট করতেও পারি না এরকমও দিন যায়। যাই হোক আজকে নতুন আরেকটি পোস্ট করলাম সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মাঝে সুন্দর কিছুটা সময় কাটিয়েছিলাম সেই সময় গুলো উপভোগ করার কিছু অনুভূতি এবং সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে হাজির হলাম। একদিন বিকেলবেলা বেরিয়েছিলাম আসলে বাইরে বেরোলে প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরাঘুরি করলে মনটা একদম ভালো হয়ে যায়।
ছোটবেলায় যেরকম চারপাশে অনেক মাঠ গাছপালা বন জঙ্গল দেখতে পেতাম এখন সেগুলো একদমই দেখতে পাওয়া যায় না। এখন চারপাশে তাকালেই শুধু ঘরবাড়ি দালান কোঠা এগুলোই দেখতে পাওয়া যায়। আর এগুলো সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গ্রামের দিকে যতটুকু অঞ্চল খালি রয়েছে সেগুলোও যেন এখন দালানকোঠায় ভরে উঠছে। মানুষ দম ফেলার ও জায়গা রাখছেনা। বিষয়টা যখন মাঝেমধ্যে চিন্তা করি তখন যেন দম বন্ধ হয়েও আসে। ঠিক তখনই চলে যাই প্রাকৃতিক পরিবেশে গিরা সবুজে ঘেরা খোলা আকাশের নিচে। সেখানে গিয়ে বড় একটা নিশ্বাস নিলেই যেন পুরো শরীরটা এবং মনটা হালকা হয়ে যায়। বেশ কিছুদিন আগে সেরকমই একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। আমাদের এলাকা থেকে বেশ অনেকটা দূরে। যেহেতু এখন চারপাশে ঘরবাড়ি এই ধরনের সবুজে গেরা জায়গা খুব কমই রয়েছে।
এই ধরনের জায়গা নাগাল পাওয়ার জন্য এখন বসত এলাকা থেকে অনেক অনেক দূরে যেতে হয়। কিছুই করার নেই কারণ জনসংখ্যা বাড়ছে ঘরবাড়ি এসব কিছু বাড়ছে। যাই হোক সেখানে গেলাম সেখানে আসলে যাওয়ার পর দেখলাম যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু খোলা আকাশ মাঠ সবুজ গাছপালা বন জঙ্গল সব কিছুই দেখতে পেলাম। যেগুলো আসলে দেখার জন্য হৃদয়ে হাহাকার করছিল। এক টুকরো সবুজ পৃথিবী দেখে মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। সেখানে হেঁটে সবকিছুই দেখছিলাম এবং সুন্দর বাতাস অনুভব করছিলাম। সেখানকার বাতাসটাও অনেক ফ্রেশ মনে হচ্ছিল লোকালয় থেকে অনেক দূরে হওয়াতে।
সেখানে বিকেলের দিকে গিয়েছিলাম এবং প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তখনই ফিরে এলাম। সেখানে বসে বসে পাখি কিচিরমিচির সুন্দর বাতাস সব কিছুই অনুভব করছিলাম। আর সূর্যটা ও মাথার ওপর দিয়ে অস্ত যাচ্ছিল সেই দৃশ্যগুলো দেখছিলাম আর ঘাসের উপর খালি পায়ে বসে বসে একটা চিপস খাচ্ছিলাম। তখন যে ভালোলাগাটা কাজ করছিল মনে হচ্ছিল লাখ টাকা খরচ করলেও মনে হয় এই সুখটা মাঝেমধ্যে অনুভব করা যায় না। যাইহোক এ ছিল বিকেলে প্রাকৃতিক পরিবেশে কাটানো কিছু সুন্দর মুহূর্ত এবং সেই মুহূর্তকে ঘিরে আমার আবেগ অনুভূতিময় কিছুই কথা। আশা করছি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | লাইফস্টাইল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1943724569845539143?t=ovI6sdOuYzIbHxJ5PgK8FA&s=19