স্বরচিত কবিতা:-"মেঘলা আকাশ"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মেঘলা আকাশ এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"মেঘলা আকাশ"
আজ আকাশটা ভারী
মেঘে ঢেকে গেছে সব কিছু।
রোদ ছিল সকালে
এখন শুধু মেঘের চাদর।
পাখিরাও চুপচাপ
গাছে বসে আছে নড়ছে না।
হাওয়া বইছে ধীরে ধীরে
গাছের পাতাগুলো ধুলছে সুন্দর।
মেঘগুলো বড় বড়
মাথার ওপর দিয়ে চলে যায়।
একটা-দুটো করে আলো ঢেকে ফেলে
ঘরটাও হয়ে যায় অন্ধকার।
ছোট জানলায় দাঁড়িয়ে
চেয়ে থাকি চুপ চাপ।
মেঘে ঢাকা আকাশ
কখনো দেয় সান্তনা।
সব কিছু নীরব
চায়ের কাপও ঠান্ডা হয়ে গেছে।
আকাশের দিকে তাকিয়ে থাকি
এই মেঘ কি শুধু বাইরেই।
নাকি আমার মনেও?
কবিতার মূলভাব
মেঘলা আকাশে কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আকাশে যেমন মাঝে মাঝে মেঘ জমে বৃষ্টি ঝরে। ঠিক তেমনি মানুষের মনে মাঝে মাঝে কষ্টের মেঘ জমে আর বৃষ্টির মতো করে চোখের পানিগুলো পড়ে যায়। আসলে কিছুক্ষণ আগে জানালার পাশে বসে ছিলাম বাইরে তাকিয়ে দেখি পুরো আকাশটাই মেঘলা হয়ে আছে। সেজন্য ভাবলাম এই মেঘলা আকাশ নিয়ে সুন্দর একটি কবিতা লিখা যাক। আসলে মেঘলা আকাশ দেখলে আমাদের সকলের মনের কিছু না কিছু ভাবনা আসে সেই ভাবনা থেকে আজকের এই কবিতাটি লেখা।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1926973850153062747?t=EA2M47oCbFfLxi10mEQV5A&s=19
মেঘলা আকাশকে ঘিরে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা টা এই মেঘলা দিনের সঙ্গে মিল রয়েছে।খুব সুন্দর একটি অনুভূতি ফিল করলাম। মেঘলা দিনে মেঘলা আকাশ কবিতা দারুন ব্যাপার।আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মেঘলা আকাশ নিয়ে অপরূপ সুন্দর বর্ণনা করে আপনি কবিতাটি রচনা করেছেন। ভীষণ সুন্দর ছন্দ মিলিয়েছেন কবিতার প্রতিটা লাইনে। এত সুন্দর ছন্দময় এবং আবেগে ভরা কবিতাটি রচনা করার জন্য ধন্যবাদ।।
https://x.com/APatwary88409/status/1927172853675201019?t=i1heIgul88UUsUGTkAtZJQ&s=1
https://x.com/APatwary88409/status/1927173854427795879?t=z5Ep_8w7dlnoTNem9keX0Q&s=19
https://x.com/APatwary88409/status/1927174739639832814?t=kgIgUgXAgipUBEYRQCpiGg&s=19