বাগানের পেঁপে গাছ,ফুল ও ফলের ফটোগ্রাফি 10% beneficiary shy-fox

in Beauty of Creativity3 years ago

পাকা- পেঁপে তার সুমিষ্ট স্বাদের জন্য এবং ঔষধিগুণাগুণের জন্য প্রায় সারাবিশ্বেই জনপ্রিয়।
ভিটামিন সমৃদ্ধ এই ফলটি শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের। পাকস্থলীর প্রদাহ কমাতে পাকা ফল খুবই উপকারী তেমনি হজমশক্তি বাড়াতেও দারুণ ভুমিকা রাখে। মধ্যসকালে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে গাছপাকা এই ফলটি হতে পারে দারুণ পুষ্টিকরখাবার। পাকা ফল কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভীষণ কার্যকরী।
WhatsApp Image 2023-02-14 at 1.41.08 PM.jpeg( OnePlus 8T)
পেঁপে এমনই একটি ফল যা কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায়। পাকা ফল রসালো মিষ্টি স্বাদের তুলতুলে হয়।আর সবুজ-কাঁচা ফল সবজি / ভর্তা থেকে শুরু করে নানান মিষ্টিস্বাদের খাবার তৈরিতে ব্যবহৃত হয়।
পেঁপে বৈজ্ঞানিক নাম carica papaya। caricaceae পরিবারের সদস্য। গাছ ১০ মিটার পযন্ত উঁচু হতে পারে এরা শাখা বিহীন হয়। এরা তুলনামূলক পাহাড়ি অঞ্চলে ভালো জন্মে কারণ জলাবদ্ধতা সহ্য করতে পারে না পেঁপে গাছ।

WhatsApp Image 2023-02-14 at 1.41.08 PM (1).jpeg
★পাকা- পেঁপে তার সুমিষ্ট স্বাদের জন্য এবং ঔষধিগুণাগুণের জন্য প্রায় সারাবিশ্বেই জনপ্রিয়।
ভিটামিন সমৃদ্ধ এই ফলটি শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের। পাকস্থলীর প্রদাহ কমাতে পাকা ফল খুবই উপকারী তেমনি হজমশক্তি বাড়াতেও দারুণ ভুমিকা রাখে। মধ্যসকালে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে গাছপাকা এই ফলটি হতে পারে দারুণ পুষ্টিকরখাবার। পাকা ফল কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভীষণ কার্যকরী।

WhatsApp Image 2023-02-14 at 1.41.09 PM.jpeg( OnePlus 8T)
★ কাঁচা ফল গর্ভবতী নারীর জন্য বিপদজনক গর্ভে শিশুর মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে গর্ভবতী নারীর গর্ভপাত ঘটাতে পারে।
★ বীজ থেকে চারা তৈরির মাধ্যম বংশ বিস্তার করা হয় । সাধারণত দুটি জনপ্রিয় পেঁপের জাত হলো দেশী এবং হাইব্রিড। দেশী পেঁপে পাকা ফল বাইরে এবং হলুদ রঙের হয় আর হাইব্রিড লালচে রঙের হয়।

WhatsApp Image 2023-02-14 at 1.41.09 PM (1).jpeg( OnePlus 8T)
★ বীজ বপনের সবচেয়ে ভালো সময় আশ্বিন ও পৌষমাস বীজ থেকে তৈরি চারা উপযুক্ত হতে সময় লাগে ৪০-৫০ দিন অর্থাৎ মাঘ - ফাল্গুন মাসে চারা রোপণ করা হয়। সাধারণত ফুল আসার পর স্ত্রী ও পরুষ গাছ চিহ্নিত করা যায় ভালো ফলনের জন্য চাষের জমিতে ছড়িয়ে ছিটিয়ে কিছু পুরুষ গাছ রাখতে হয় যাতে স্ত্রী ফুলের পরাগায়ন হয়ে ফলে পরিণত হয়। ফল ধরার ৯০-১০০ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। হাল্কা হলুদ রঙের ফল সংগ্রহ করা হয় যা পুরোপুরি পাকতে ৩ থেকে ৪ দিন সময় পাওয়া যায় এবং এই সময়ের মধ্যেই পেঁপে বাজার জাত করতে হয়।

Sort:  
 3 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর করে পেঁপে গাছ,ফুল ও ফলের ফটোগ্রাফি করেছেন। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

thanks for your opinion

 3 years ago 

খুবই অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। এই পেঁপে গাছের ফুল এবং পেঁপে গাছের অন্যান্য জিনিস গুলো খুবই সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।

 3 years ago 

thank you for your opinion & support me

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65208.23
ETH 1963.61
USDT 1.00
SBD 0.37