স্যারের সাথে বাহিরে খেতে যাওয়ার ভাব প্রকাশ।

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই কুশল আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি ভাল না বললেই চলে বেশ ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে মাত্র পরীক্ষা দিয়ে বাসায় এসে পৌঁছালাম বেশ অনেকদিন ধরেই আপনাদের মাঝে পোস্ট ভাগ করে নেওয়া হচ্ছে না শরীরটা বেশ ক্লান্ত তারপরেও ভেবে নিলাম আজকে একটি পোস্ট ভাগ করে নেয়া যাক আপনাদের মাঝে। সোমবারে ম্যাথ পরীক্ষা আছে হাতে একদিন সময় পেয়েছি,, সবার কাছে দোয়া প্রার্থী ম্যাথ পরীক্ষা যেন ভালো হয় ইনশাআল্লাহ।

IMG_20231106_182738.jpg

বেশ কয়েকদিন ধরে প্রচুর ব্যস্ততার মাঝে দিনকাল যাচ্ছে প্রতিদিনই পরীক্ষা হচ্ছে যেহেতু কদিন পরেই ইলেকশন এর ফলে মাদ্রাসা এবং শিক্ষা বোর্ড এর সকল স্কুল কলেজের পরীক্ষা এগিয়ে দিয়েছে এবং আমাদের মাদ্রাসা সরকারি হওয়াতে পরীক্ষা শুরু হয়েছিল ৫ তারিখে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ এখনো পরীক্ষা শুরু হয়নি ১৩ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন গতকাল শুক্রবার কিছুটা সময় পেয়েছিলাম বাসায় প্রাইভেটের স্যারকে নিয়ে একটু বাহিরে বের হওয়ার।

স্যারের বিষয়ে কিছু বলি স্যারের কাছে দুই বছর যাবৎ পড়াশোনা করছি স্যার মূলত নিজের ইনকাম সোর্স হিসেবে আমাকে প্রাইভেট পড়ানো থেকেই শুরু করেছে আল্লাহর অশেষ রহমতে স্যারের অনেক দিনের আশা ছিল এবং অনেক চেষ্টার ফলে গত বুধবার স্যারের একটি মাদ্রাসায় চাকরি হয়েছে।

গত শুক্রবার বাসায় এসে আজকে শনিবারের পরীক্ষা ছিল হাদীস শরীফ সাজেশন দিয়েছিল স্যার সেই অনুযায়ী পড়াগুলো কমপ্লিট করে স্যার এবং আমি বেরিয়ে পড়ে আমাদের বগুড়ার একমাত্র আড্ডার স্থল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কলেজের আশেপাশে বেশ প্রচুর দোকান এবং বেশ ভিড় হয় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে সারা সন্ধ্যা এবং রাত দশটা পর্যন্ত আড্ডা দিয়ে থাকে পড়া শেষ করতে কিছুটা সময় লেগেছিল আমি এবং স্যার আটটার দিকে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে।

IMG_20231106_182750.jpg

বাসা থেকে মহিলা কলেজ হেটেই যাওয়া যায় হেঁটে যেতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে কিন্তু রাত কিছুটা হওয়া এবং আমাকে একা একাই বাসায় ফিরতে হবে এর জন্য রিক্সা নিয়েছিলাম ২০ টাকা গাড়ি ভাড়া লেগেছিল মহিলা কলেজ পৌঁছাতে। বেশ অনেকক্ষণ স্যারের সাথে ঘোরাঘুরি করে একটি বার্গারের দোকানের সামনে দাঁড়ালাম আমাদের এখানে বগুড়ার সবচেয়ে টেস্টি বার্গার এখানে পাওয়া যায় মাত্র ৫০ টাকার বার্গারে অনেক কিছুই দেয় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে এজন্য বার্গারের দোকানে প্রচন্ড ভিড় হয়ে থাকে।

আমরা যেই দোকানের সামনে পৌঁছেছি সবে মাত্র বার্গারের দোকান খুলেছিল বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সবকিছু রেডি করে তারা আমাদেরকে বার্গার মেনু দেয় সেখান থেকে আমি chicken cheese blaster দুইটা বার্গার অর্ডার করেছিলাম খাওয়া-দাওয়ার পর স্যার ওখান থেকে আরেকটা জায়গায় নতুন প্রাইভেট পড়াতে যায় এবং আমি সাথে সাথেই বাসায় চলে আসি।


আজকের মত আমার লেখনি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।

◦•●◉✿ ধন্যবাদ ✿◉●•◦
Sort:  
Loading...
 3 years ago 

স্ট্রিট ফুড গুলো আসলেই অনেক মজার হয় খেতে, যদিও খাবার পর অনেক সময় পেটের পীড়ার সমস্যায় পড়ি। আপনি আপনার স্যারের সাথে খুব ভালো কিছু সময় পার করেছেন যেটা ছবি দেখেই স্পষ্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40