আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে।

in আমার বাংলা ব্লগ3 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

IMG20220913195404-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ দুপুর #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজকে আবারো কিছু ভিন্নধর্মী ছবি নিয়ে হাজির হলাম, আশাকরি আপনাদের ভালো লাগবে। ছবিগুলো সংগ্রহ করেছি বেশ সময় নিয়ে। আসলে ছবি তুলতে ইদানিং বেশ ভালো লাগে আমার কাছে।

IMG20220913195408-01.jpeg

IMG20220913195355-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

দুঃখি বিড়াল, রাতের আঁধারে জানালার পাশে দাঁড়িয়ে ছিল। ভেবেছিলাম হয়তো তার খিদে পেয়েছে, কিন্তু তাকে খাবার দেয়ার পর সে সামান্য খাবার মুখে নেয়ার পর আর খায়নি। আবারো অপলক চেয়ে ছিল সে। তার চোখের চাহনি ভীষণ কষ্টের ছিল।

Polish_20230324_052831841-01.jpeg

Polish_20230324_053006854-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

চিনা হাঁস দম্পতি বিশ্রাম নিচ্ছিলো। দুপুরের সময়টা সবার মাঝেই বেশ অলসতা কাজ করে। সকাল থেকে খাবারের সন্ধানে হয়তো ঘুরে বেচারারা বেশ ক্লান্ত হয়ে পরেছে। আমি সুযোগ বুঝে তাদের ছবি তুলে নিলাম।

IMG-20220817-WA0010-01.jpeg

IMG-20220817-WA0009-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

নোনা ইলিশ, খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সেদিন বাজারে দেখলাম এভাবে বিক্রি করছে। তবে বেশ দাম হাঁকাচ্ছেন বিক্রেতা। আমি একটি মাছের অর্ধেক পরিমাণ কিনে নিয়ে তৃপ্তির হাসি হাসলাম।

IMG20221122122849-01.jpeg

IMG20221122122841-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

প্রজাপতি, আমার পছন্দের জিনিস। এধরনের প্রজাপতি অনেক সময় বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমার বাসার সিড়িতেই একে খুঁজে পেলাম। বেশ কাছ থেকে ছবি তুলেছিলাম, তবুও সে উড়ে যায়নি। বেশ সাহসী বলতে হবে তাকে।

IMG20220801233100-01.jpeg

IMG20220801233108-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

অনাকাঙ্ক্ষিত অতিথি, এদের আমার বাসায় প্রায় সময়ই দেখতে পাওয়া যায়। শীতের সময়টাতে একটু কম দেখা গেলেও গরমের দিনে অবলীলায় চলে আসে বাসায়। কিছু পোকা দেখতে বেশ সুন্দর। এই পোকাটি বেশ বড় এবং তার ছবি তুলতে গিয়ে উড়ে যাচ্ছিল। ছবি তোলার পর তাকে ঘর থেকে বিদায় করে দিয়েছিলাম, কারন বাচ্চাদের ক্ষতি করতে পারে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আমার তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 3 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্যে চিনা হাঁসের বিশ্রাম নেয়ার ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে আসলেই দুপুর বেলা সকলের শরীরে অলসতা কাজ করে। ধন্যবাদ আপনার এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
চিনা হাঁসের ছবিগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে।
মাহে রমজানের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রথমের বিড়ালের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিড়ালের চোখগুলো দেখে সত্যি আমারও খুব কষ্ট লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলোর যথাযথ মূল্যায়ন করার জন্য।
মাহে রমজানের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ভাই আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে বেড়ালটি দেখতে মনো প্রাণ জুড়িয়েছে। হাঁসের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে ভাই প্রজাপতি দেখতে সবার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
প্রজাপতি আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।
মাহে রমজানের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আসলেই আমাদের সমাজে এরকম অনেক প্রাণী আছে তাদের চাহনি গুলো এত হৃদয়বিদারক হয় মাঝে মাঝে তাদের নিয়ে আমিও ভেবে থাকি। যে কোন প্রাণীকে আমি খুবই ভালোবাসি বাড়িতে বিড়াল কুকুর তাদেরকে প্রায়ই খেতে দেই তারা ভালবাসা টানে আবার আমার কাছে চলে আসে। আপনার ভিন্ন কিছু তোলা আলোকচিত্র খুবই সুন্দর ছিল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ঠিক বলেছেন, কুকুর বিড়াল এভাবে মাঝে মাঝে দেখলে ভীষণ মায়া লাগে।

 3 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফির ইলিশ মাছের শুটকিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। সত্যি ভাইয়া আপনি একেবারে ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করেছেন। আর প্রজাপতিগুলোও দেখতে সুন্দর লাগছে। চিনা হাঁসের দম্পতিদের দেখেও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভিন্ন ধরনের সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
জি ছবিগুলো একটু ভিন্ন ধরনের।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে নোনা ইলিশ আমারও খুবই পছন্দের। তবে নোনা ইলিশ বিড়ালের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
নোনা ইলিশ আমার কাছেও ভীষণ ভালো লাগে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বরাবর মুগ্ধ করে আমায়।আপনার ফটোগ্রাফি গুলোয় একটা নতুনত্ব থাকে আপনি ছবির মূল থীম টাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেন আর এই ব্যাপারটাই আমার কাছে বেশি জোস লাগে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই, আমার ছবিগুলোর যথার্থ মূল্যায়ন করার জন্য।
মাহে রমজানের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন খুব ভাল লাগলো। আপনার মত আমারও নোনা ইলিশ খুব পছন্দ কিন্তু অনেক দিন খাওয়া হয়না।আমাদের ঘরের মানুষটির পছন্দ নয়। তাই আনা হয়না।তবে আমার চোখের সামনে পরলে আমিই আনতাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
ঘরের মানুষের জন্য অনেক সময় অনেক কিছু আনা যায় না। তবুও আনতে হয় মাঝে মাঝে।
মাহে রমজানের শুভেচ্ছা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39