আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে। || My Exceptional photography 🐞☘️

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটা আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি এবং সপ্তাহের এই দিনটাতে চমৎকার কিছু আলোকচিত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকেই জানেন পোকামাকড় আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করি।

আজকে বেশকিছু চমৎকার ছবি নিয়ে পোস্টটি সাজিয়েছি। আমি বিশ্বাস করি আমার আজকের ছবিগুলো আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। কারণ এগুলো বেশ ভালো লাগার মত ছবি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার আজকের পোষ্টটি শুরু করা যাক।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

অদ্ভুত জিনিস। আমি সত্যিই জানি না এটি কি জিনিস। আপনারা কেউ যদি আমার ছবিগুলো দেখে বলতে পারেন এটা কি জিনিসের ছবি তাহলে আমি সত্যিই ভীষণ খুশি হবো। চোখের সামনে যখন এরকম চমৎকার জিনিস দেখতে পাওয়া যায় তখন সত্যিই ছবি না তুলে থাকা যায় না। আমার কাছে মনে হয়েছে এটা সাদা রংয়ের কোনো পোকা। আপনাদের কি মনে হয় এটা কি হতে পারে?

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আরো এক ধরনের পোকা এটার নাম আমি জানিনা। তবে সত্যি বলতে এই পোকাটির গায়ের রং আমার কাছে বেশ দারুন লেগেছে। এ ধরনের পোকা সচরাচর দেখা যায় না তবে হঠাৎ করেই এর দিকে চোখ পড়ল, তাই ছবিটি তুলে নিলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সবুজ ঘাস ফড়িং। এটা আমার ভীষণ পছন্দের জিনিস। ছোটবেলায় এটাকে সবুজ ঘোড়া বলতাম। তবে এখনো এর প্রতি ভালোলাগা মোটেই কমেনি। আমি যখনই সবুজ ঘাসের মধ্যে ওর অস্তিত্ব টের পাই তখনই ছবি তোলার চেষ্টা করি। বলতে পারেন সবুজ ঘাসফড়িং এর উপর একটা আলাদা ভালো লাগা কাজ করে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট লেডিবাগ পোকা। এই পোকা গুলো ফসলের ভীষণ ক্ষতি করে। তবে আমার ক্যামেরা কিন্তু এদের ছবি তুলতে বেশ পছন্দ করে। সুযোগ মতো এদের পেলেই আমি ছবি তোলার চেষ্টা করি এবং আমার ক্যামেরায় ছোট্ট ছোট্ট পোকাগুলো খুব সুন্দর ফুটে ওঠে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। শুভ রাত্রি।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোতাগ্রাফি উপহার দিলেন। তাছাড়া আপনার পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের ফটোগ্রাফি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আপনার মতো এমন ছোট ছোট পোকা মাকড়ের ফটোগ্রাফি করতে আমার কাছেও বেশ ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তোলা আলোকচিত্রগুলো অসাধারণ ছিল। যেখানে বিভিন্ন পোকার ফটো ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর সব পোকামাকড়ের ফটো দেখে।

 2 years ago 

আপনার তোলা ভিন্ন ভিন্ন দৃশ্যের সবগুলো পোকার ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আসলে আমাদের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এরকম পোকা গুলো একটু মনোযোগ দিয়ে দেখলে দারুন সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয়। চমৎকার একটি ফটোগ্রাফার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
এধরনের ছবিগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আর প্রতিটা ফটোগ্রাফির সাথে লেখাগুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু
ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবুজ ঘাস ফড়িং ও লেডিবাগ পোকা আমিও চিনি। বাকিগুলোর নাম জানিনা ভাইয়া। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন। এত ছোট ছোট পোকামাকড় গুলো ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করা মোটেও সহজ কাজ ছিল না। অনেক সাবধানতার সাথে ফটোগ্রাফি করেছেন এবং এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

 2 years ago 

সত্যিই তাই ভাই এগুলোর ফটোগ্রাফী করা বেশ কঠিন। তবুও চেষ্টা করেছি আপনাদের সাথে ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 2 years ago 

এসব ছোট ছোট কীটপতঙ্গ গুলো হঠাৎ করে দেখলে একটু ভয় লাগে। আর যখনই ফটোগ্রাফি করতে যাই তখনই পালিয়ে যায়। আমি তো কখনোই ফটোগ্রাফি গুলো করতে পারিনা। তবে আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন ভাইয়া। এই পোকামাকড় গুলোর নাম আমারও জানা নেই। শুধু খাস ফড়িংটি চিনতে পারছি। আর ছোট্ট লেডিবাগ পোকাটিও দারুন ছিল ভাইয়া।

 2 years ago 

হা হা হা 😄
আসলে এদের ফটোগ্রাফী একটু কঠিন, তবে ধৈর্য ধরে করতে পারলে আবার বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আমার পোস্টে চমৎকার মন্তব্য করার জন্য।
দোয়া রইল।

 2 years ago 

ভাইয়া কে দেখি সব সময় ভিন্ন রকমের ফটোগ্রাফি করতে। আজও দেখলাম আপনার ফটোগ্রাফি গুলো। আপনি কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন করে কেউ পোকামাকড়ের ফটোগ্রাফি করতে পারে সেটাই জানা ছিল না।

 2 years ago 

ধন্যবাদ আপু।
ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 2 years ago 

আপনার তোলা আলোকচিত্র ভালো লাগার মতোই। আপনি সব সময় পোকামাকড় নিয়ে দারুণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পোস্ট উপহার দিয়ে থাকেন। আজকেও আপনি সবুজ ঘাস ফড়িং এবং ছোট্ট লেডিবাগ পোকার চমৎকার এবং স্বচ্ছ ধারনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
আশাকরি ফটোগ্রাফি সম্পর্কে কিছু শিখতে পেরেছো।

 2 years ago 

আমি বিষয়টা আগে লক্ষ্য করে দেখেছি আপনি প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হন। এই সপ্তাহেতেও আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যে ধরনের পোকা এর ফটোগ্রাফির আমাদের মাঝে শেয়ার করেছেন এগুলো সচরাচর দেখতে পাওয়াটা কষ্টের। আপনার প্রশ্নের মাধ্যমে এটা দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই আমি প্রতি শুক্রবার ফটোগ্রাফী করার চেষ্টা করি, বলতে পারেন এটা আমার কাছে ভালো লাগে। আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38