আমার তোলা আলোকচিত্র:) ভিন্ন কিছুর খোঁজে।|| My Exceptional photography 🐞🍃🌿

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

ছবিটি ক্যানভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটা আমার জন্য ফটোগ্রাফি দিবস এবং এই দিনে আমি বেশ চমৎকার কিছু আলোকচিত্র আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারও বেশ কিছু চমৎকার ছবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার ছবিগুলো সবাই এতটাই পছন্দ করেন যে আপনাদের মন্তব্য সত্যিই আমার কাছে ভীষণ ভালো লাগে। ঠিক তখনই আমার কাছে মনে হয় যে আমার পরিশ্রমটা স্বার্থক হয়েছে। যাইহোক চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফি দিবসে কোন কোন ছবিগুলো প্রাধান্য পেয়েছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বিগত কিছুদিন আগে আমি এই চমৎকার মাছিটির ভিডিওগ্রাফি পোস্ট করেছিলাম। সেই ভিডিওগ্রাফি পোস্টের প্রথমে আপনারা দেখেছিলেন কি চমৎকারভাবে এই মাছি পোকাটি ফুলের ভেতরে তার সুড় ঢুকিয়ে দিয়ে মধু আহরণ করছে। সত্যিই অনেক আকর্ষণীয় দৃশ্য ছিল সেটি। যাইহোক এই পোকার আরো বেশ কিছু ছবি আমার কাছে ছিল। তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম।।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট কিউট লেডিবাগ পোকা 🐞। এই লেডিবাক পোকা আমার ভীষণ পছন্দের জিনিস এবং আমি যেখানেই এর উপস্থিতি টের পাই, আমি সাথে সাথে ছবি তোলার চেষ্টা করি। সবুজ ঘাস লতাপাতার মাঝে হঠাৎ করে তার উপস্থিতি টের পেলাম এবং আমি আমার ক্যামেরার সর্বোচ্চ ব্যবহার করে তার চমৎকার বেশ কিছু ছবি আপনাদের জন্য সংগ্রহ করলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এটাকে সম্ভবত গুবরে পোকা বলে। সেদিন হঠাৎ করে আমার বাসায় এই গুবড়ে পোকা চলে আসে। আমি ঝটপট এই পোকার বেশ কিছু ছবি তোলার চেষ্টা করলাম। তবে সবথেকে মজার বিষয় হলো পোকাটি খুব বেশি নড়াচড়া করছিল না এবং আমার কাছে মনে হল সে আমাকে ছবি তোলার ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে 😀

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

একে ভীমরুল বা বোল্লা পোকা বলে থাকে। একেক অঞ্চলে এর একেক ধরনের নাম কিন্তু এর কামড় খেলে সবাই এর কথা বেশ মনে রাখে 😀 আমি আমার লাইফে একবার এই পোকার কামড় খেয়েছি, কামড় বলতে এর হুল ফোটানো বোঝায়। এত তীব্র যন্ত্রণা যা আপনাদের বলে বোঝাতে পারবো না, মোটামুটি বেশ কয়েকদিন লেগেছে আমার সুস্থ হতে। যাই হোক এখন আমি খুব সাবধানে তার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার চেষ্টা করি এবং সর্বোচ্চ চেষ্টা করি সে যেন কোনভাবেই আমার প্রতি বিরক্ত না হয়, সেদিকটা খেয়াল রাখার।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ছবিগুলো আপনাদের ভীষন ভালো লেগেছে। আর যদি ছবিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চমৎকার মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করেন আমি আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ আলোকচিত্রের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ ছিল। আসলে এই ফটোগ্রাফি তুলতে আপনার বেশ রিক্স নিতে হয়েছিল দেখে মনে হচ্ছে। বোল্লার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ ছিল। যদি কামড়ায় দিত ভাই, এত রিক্স নিয়ে ফটোগ্রাফি তোলা ঠিক নয়। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টগুলো দেখলেও মনটা জুড়িয়ে যায়। কেননা আপনি সব সময় দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। বোল্লা পোকা ও মাছিটির ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। ছোট্ট কিউট লেডিবাগ পোকার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দারুন কিছু ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

বরাবরের মতোই আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট টিও একদম দৃষ্টিনন্দন হয়েছে ভাইয়া। বেশ চমৎকার কিছু পোকামাকড়ের ফটোগ্রাফি আছে শেয়ার করেছেন আপনি। এগুলোর মধ্যে আমার পছন্দের ফটোগ্রাফি হচ্ছে গোবরে পোকা এবং লেডিবাগ পোকা। তাছাড়াও প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে আর ফটোগ্রাফি গুলি বর্ণনা গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি চোখে ধরার মত হয়েছে। পরবর্তী ফটোগ্রাফি পোস্টের অপেক্ষায় থাকলাম ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি দিবসে ভিন্ন রকম পোকার ফটোগ্রাফি উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আপনার এধরনের পোকামাকড়ের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। প্রথমের পোকাটির ভিডিওগ্রাফি দেখেছিলাম। কিউট লেডিবাগ পোকা দেখতে সত্যি কিউট লাগতেছে। বোল্লা দেখে তো ভয় পেলাম। বেশ সাহসীকতার সাথে ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে আমার কাছে ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন। আপনার পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের ফটোগ্রাফি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। তাছাড়া ছোট বেলায় আমিও এই বোল্লার কামর খেয়েছিলাম। এরপর থেকে এই পোকা দেখলেই তো আমার ভয় লেগে যায়। আপনি তো দারুন ভাবে বোল্লার ফটোগ্রাফি করেছেন। এছাড়া বাকি ফটোগ্ৰাফি গুলো দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই। প্রত্যেকটি ছবি খুবই যত্ন করে তুলেছেন মনে হয়। একটা সময় ম্যাক্রো ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করতাম। কিন্তু বর্তমানে ব্যস্ততার জন্য একেবারেই পারি না। জাস্ট অসাধারণ কিছু ছবি উপহার দিয়েছেন ভাই

 2 years ago 

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি অনেক নিখুত ছিলো।চোখ ধাধালো সব ফটোগ্রাফি করেছেন আপনি।আর সুন্দর সাবলিল ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি পোকা এবং মাছির ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি পোকা এবং মাছির ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে পোকা এবং মাছির ফটোগ্রাফী গুলো আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। তবে আমার কাছে আপনার তোলা ছোট্ট কিউট লেডিবাগ পোকার ফটোগ্রাফী একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি এবং প্রতিনিয়ত তাদের ছবি তোলার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38