রেসিপি: খাসির মাথার মাংস রান্না।

in আমার বাংলা ব্লগ2 years ago
রেসিপি: খাসির মাথার মাংস রান্না

IMG20240824171623.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আসলে ইদানিং আমি ভীষণ ব্যাস্ত সময় পার করছি। তবুও চেষ্টা করি একটু সময় পেলে পোস্ট করার। যাইহোক আজকে রেসিপি পোষ্ট করার সিদ্ধান্ত নিলাম, মূলত কদিন আগেই আমার স্ত্রীর সহযোগিতায় এই রেসিপিটি করেছিলাম। খাসির মাথার মাংস আমার বেশ ভালো লাগে, গত কিছুদিন আগে একটি মাথা কিনে এনেছিলাম। আর এই মাথার মাংস ভীষণ সুস্বাদু করে রান্না করা হলো 😋 যাইহোক চলুন দেখে নেয়া যাক রেসিপিটি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

IMG20240824132127~2.jpg

খাসির মাথাএকটিপেঁয়াজ কুচিএক কাপ
হলুদ গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
জিরা গুঁড়াএক চামচরসুন বাটাএক চামচ
আদা বাটাএক চামচধনিয়া গুড়াএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো
তেজপাতাদুটোএলাচপরিমাণ মতো।
দারচিনিএক টুকরোলবঙ্গপরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প
IMG20240824132028.jpgIMG20240824132032.jpg

মূলত খাসির মাংসে চুল থাকে, তাই প্রথমেই একটু খেয়াল করে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর ধুয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম।

IMG-20240908-WA0034.jpg

এবার একটি পাতিল নিয়ে তাতে পরিমাণ মতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এরপর একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু দিয়ে কিছু সময় ভেজে নিলাম।

IMG-20240908-WA0035.jpgIMG-20240908-WA0037.jpg
IMG-20240908-WA0038.jpgIMG-20240908-WA0040.jpg

এবার সমস্ত মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই জায়গাটার উপর স্বাদ অনেকাংশে নির্ভর করে।

IMG-20240908-WA0043.jpgIMG-20240908-WA0032.jpg
IMG-20240908-WA0027.jpgIMG-20240908-WA0028.jpg

এবার খাসির মাথার মাংস কষানো মসলায় দিয়ে দিলাম। এবার মসলার সাথে বিশ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম।

IMG-20240908-WA0047.jpg

এবার পরিমান মতো ঝোল দিয়ে দিলাম।

IMG-20240908-WA0046.jpgIMG-20240908-WA0030.jpg

এবার আরো বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে রান্না করলাম এবং ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে চুলা বন্ধ করে দিলাম।
আমাদের লোভনীয় খাবার তৈরি, এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20240824171623.jpg

IMG20240824171524.jpg

IMG20240824171621.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20240824171517.jpg

এক কথায় অসাধারণ লেগেছে খেতে। অনেকদিন পর খাবারটি খেলাম, তাই বেশ তৃপ্তি সহকারে খেলাম।
যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation (1).gif

" ছবির বিবরণ "
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 years ago 

চমৎকার একটি রেসিপি উপহার দিয়েছেন আপনি। খাসির মাথার মাংস খেতে খুবই ভালো লাগে। আপনি বাজার থেকে কিনে এনে খুব সুন্দর করে রন্ধন প্রণালীর ধাপসমূহ উপস্থাপনা করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আশাকরি পরিবার নিয়ে জমিয়ে খেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লোভনীয় রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

খাসির মাথা রান্না করে কখনো খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বিশেষ করে রেসিপির কালারটি খুব সুন্দর এসেছে।নিশ্চয়ই খেতে খুব মজা লেগেছে।মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিলেন, আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।

 2 years ago 

খাসির মাথার মাংস রান্না খুবই সুস্বাদু মনে হচ্ছে। রেসিপির পরিবেশনা আমার কাছে দারুন লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন।

 2 years ago 

খাসির মাথার মাংস ভুনা করেছেন ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। খাসির মাথায় মগজ খেতে বেশি সুস্বাদু হয় তাই এই মাথার অংশের রেসিপি করলে খেতে বেশ ভালো লাগে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

খাশির মাথার মাংসের ভুনা রেসিপি করেছেন। দেখে খুবই ভালো লাগলো বেশ চমৎকার ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

খাসির মাথার মাংস রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। তবে পরিষ্কার করার সময় খুব সাবধানে করতে হয় চুল থাকে। দেখেই বোঝা যাচ্ছে চমৎকার ভাবে রেসিপি তৈরি করে দেখিয়েছেন। এধরনের খাবার গুলো তৃপ্তি সহকারে খাওয়া যায়। আপনার মাধ্যমে রেসিপি দেখে শিখে নিলাম। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাসির মাথার মাংস বেশ সুস্বাদু সেই সাথে বেশ পুষ্টিকর। খাসির মাথার মাংসের রেসিপি টা দারুণ তৈরি করেছেন ভাই। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। রেসিপি টার প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আমার সব সময় খেতে গেলে মানুষের সাথে হাড় খেতে বেশি ভালো লাগে। আপনি আজকে খুবই মজা করে খাসির মাথার মাংস রান্না করছেন। আমাদের অঞ্চলে এই মাংসকে নিহারি বলে। আপনার রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাথার মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে। অন্য রকমের টেস্ট আছে। আমার খুবই প্রিয় এই খাবারটি। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42