আমার তোলা আলোকচিত্র। || My exceptional photography.

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)

Copy of Green Grey Minimalist Floral Family Photo Collage (Portrait)_20250104_005544_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। বিগত কিছুদিন থেকে বেশ ব্যস্ত সময় পার করছি অফিসের বিভিন্ন কাজে। তাছাড়াও ঠান্ডা জনিত সমস্যা তো লেগেই আছে। সব দিক থেকে ভালো ছবি তোলার কোন পরিস্থিতি আমার ছিল না। তবে আপনারা তো জানেন প্রতি শুক্রবার আমি ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমার সংগ্রহশালা থেকে আপনাদের জন্য বেশ কিছু চমৎকার ছবি উপহার দিতে এলাম। তো চলুন দেখে নেয়া যাক আজকে কোন কোন ছবিগুলো আমার ফটোগ্রাফি পোস্টে স্থান পাচ্ছে।

IMG-20240830-WA0015.jpg

IMG-20240830-WA0012.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ভিমরুল জিনিসটা আমি প্রচন্ড রকমের ভয় পাই। কারণ হচ্ছে ছোটবেলায় একবার এর কামড়ে যথেষ্ট বেগতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবুও আমি যখনই সুযোগ পাই তখনই ছবি তোলার চেষ্টা করি এই ছোট্ট প্রাণীটির।

IMG-20240830-WA0010.jpg

IMG-20240830-WA0011.jpg

নীলকন্ঠ অপরাজিতা ফুলটি এতটাই সুন্দর যে মন ছুঁয়ে দিতে সক্ষম। আমি যতবারই এই ফুলটি দেখি ততবারই মনে হয় তার প্রেমে পড়ে যাই। মনমুগ্ধকর সৌন্দর্য মনে হয় তার পরতে পরতে। লতানো এই গাছটি বিভিন্ন বাড়ির আঙিনায় দেখা যায় এবং অবলীলায় তার সৌন্দর্য ছড়িয়ে যায়।

IMG-20240830-WA0009~2.jpg

এটি একটি প্রজাপতি কিংবা মথ পোকা বলতে পারেন। দেখতে মথ পোকার মত মনে হলো। ওড়ার সময় অনেকটা প্রজাপতির মতো দেখতে। যাই হোক এর ছবিটা আমি খুব বেশি ভালো তুলতে পারিনি কারণ ও ভীষণ ছটফট করছিল। খুব দ্রুত তার ছবিটি তুলতে হয়েছে।

IMG-20240828-WA0009.jpg

IMG-20240828-WA0010.jpg

ছোট্ট সুন্দর বর্ণিল পোকা। পোকাটি, এতটাই সুন্দর এবং ছোট দেখতে আমার ক্যামেরার ফোকাস বারবার ছুটে যাচ্ছিল। আমি বেশ সময় এবং ধৈর্য সহকারে এই চমৎকার পোকাটির ছবি তোলার চেষ্টা করেছি। আশা করি ছবি দুটো ভালো লেগেছে আপনাদের।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 years ago 
Screenshot_2025-01-04-01-28-45-87_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-04-01-27-48-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-04-01-26-02-52_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-04-01-24-50-10_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2025-01-03-23-19-41-79_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg
 2 years ago 

ওয়েদারের কারনে বর্তমান সময়ের সবারই কম বেশি ঠান্ডা সমস্যা লেগে রয়েছে। অফিসের ব্যস্ততার পরও নিয়মিত এই ব্লগে কাজ করে যাচ্ছেন তা আসলেই প্রশংসার বিষয়। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পোকা দুটি ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন।

 2 years ago (edited)

আপনি বরাবরের মতো এই সপ্তাহে চমৎকার ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। আপনার তোলা আলোকচিত্র গুলো ভীষণ ভালো লেগেছে। আপনার মতো আমিও ভিমরুল প্রচন্ড রকমের ভয় পাই। ছোটবেলায় আমি কামড় খেয়ে ছিলাম। তারপর থেকে ভিমরুল দেখলে দশহাত দূরে থাকার চেষ্টা করি। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভিন্নধর্মী ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ভিমরুল এর কামড় একবার খেয়েছিলাম। কি যে ব্যাথা আশাকরি আপনি সেটা ভালো ভাবেই বুঝতে পেরেছেন। অপরাজিতা আমার পছন্দের একটি ফুল। সাদা রঙের পোকাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভিন্ন রকম আয়োজন শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপনি তো দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যস্ততার মাঝেও আপনি সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করছেন। যেগুলো দেখতে আসলে অনেক চমৎকার লাগছে ।

 2 years ago 

আমি লক্ষ করে দেখেছি যে আপনার ফটোগ্রাফির বিষয় সব সময়ই ভিন্ন রকমের থাকে। আপনি বেশ সুন্দর করে আপনার প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। আজও বেশ কিছু দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37