The diary game.20-08-20

in Steem Bangladesh6 years ago

সকাল :

আসসালামু আলাইকুম সকল বন্ধুরা।আজ বৃহস্পতিবার ২০ আগষ্ট ২০২০। আশাকরি সবাই ভালো আছেন।আজ আমার ১৬ তম দিন এই প্লাটফর্মে।এখন আমি আমার আজকের সারাদিনের কার্যক্রম বর্ণনা করব।আজকের সকালটাও ছিল মেঘাচ্ছন্ন।আমি আজ সকালে ৬:৩০ এর দিকে ঘুম থেকে উঠি।ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে জিমি ভাইয়ের কাছে পড়তে যায়।পড়তে যাওয়ার সময় হালকা বৃষ্টি হচ্ছিল।পড়া শেষে আমি বাসায় আসি ৮:৩০ এর দিকে।বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাস্তা করি।নাস্তা শেষে আমি ফোনে গেমস খেলি।গেমস খেলার পর আমি একটু ফেসবুক
ব‍্যাবহার করি।এরপর ফোনে ভিডিও কলে শিমুল ও মেহেদীর সাথে কথা বলি। ওরা দুজন আকাশের বাড়ি ছিল।ওরা আমাকে বলে এখানে আয়।কিন্তু বৃষ্টি হওয়াই বাড়ি থেকে আর বের হয় নাই।এরপর ফোন চার্জিং এ দিয়।
IMG_20200820_181944.jpg

দুপুর :

ফোন চার্জিং এ দিয়ে আমি টিভি দেখি।তখন টিভি দেখা ছাড়া আর কোনো কাজ পাচ্ছিলাম না।টিভিতে গতকাল রাতের বার্য়ান ও লিওর ম‍্যাচ দেখছিলাম।লিওর কিছু সহজ গোলের সুযোগ নষ্ট করায় বার্য়ান খুব সহজেই ম‍্যাচটি জিতে যায়।খেলা দেখতে দেখতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি।কিন্তু টিভি চলতেই থাকে।এরপর জহরের আজানের পর ১:২৫ এর দিকে আম্মু ডেকে দেয়।আমি ঘুম থেকে উঠে গোসল করতে যায়।আজও আমি টিউবওয়েলে গোসল করি।এরপর গোসল শেষে কিছুক্ষণ পর দুপুরের খাবার খাই।খাওয়া শেষে আমার বড় কাকা আমাকে ডাকে বিদ‍্যুৎ বিলের সাথে মিটারের রিডিং মিলিয়ে দেখতে।সেটা দেখে আমি আমার ঘরে এসে ফোন নিয়ে একটু ফেসবুক ব‍্যাবহার করি।এরপর প্লেস্টোর থেকে একটা গেমস ডাউনলোড দেয়।এরপর গেমসটি খেলি।গেমস খেলতে খেলতে আসরের আজান পড়ে যায়।

শালিকের ডিম

IMG_20200407_181847.jpg

বিকেল:

আজান হলে আমি ওযু করে ফ্রেশ হয়ে নামাজে যায়।আজও খেলতে যায়নি।বৃষ্টির কারণে আজ কয়দিন খেলতে যাওয়া হচ্ছে না।খেলা না হওয়াই আমি শিমুল মেহেদী আমার এলার একটি সুন্দর জায়গাই ঘুরতে যাই।জায়গাটা খুব সুন্দর রেললাইনের দু পাশে বিল।আমার যখন মনটা খারাপ থাকে তখন এখানে গিয়ে বসে থাকি।আমরা তিনজন
ওইখানে বসে আড্ডা দেয়।আমরা সমসাময়িক অনেক বিষয় নিয়ে হাসাহাসি করি।আজ তোহাকে খুব মিস করছিলাম।আজ ও ওর মামার বাসা চুয়াডাঙ্গায় গেছে।

সন্ধ‍্যা:

এরপর মাগরিবের আজানের সময় হলে বাসায় ফিরে আসি।এরপর আজান হলে ওযু করে নামাজে যায়।নামাজ শেষে একটু দোকানে যায়।দোকান থেকে বাসায় ফিরে নাস্তা করে ফোন নিয়ে বসি।ফোন
গান শুনছিলাম।হঠাৎ মনে পড়লো আজ রাত ৯ টায় ডিসকোর্ড এ মিটিং আছে।তাই দ্রুত পোস্ট লিখি।আজ সারাদিন এভাবেই অতিবাহিত করি আমি।আবার কালকে কথা হবে।সবাই ভালো থাকবেন।

   "ঘরে থাকুন 
          সুস্থ থাকুন"।
Sort:  
 6 years ago 

nice post bro

 6 years ago 

Tnx

 6 years ago 

The eggs of the stork are blue. I first saw. Never seen before. Thanks for sharing the picture. #onepercent #bangladesh

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62771.20
ETH 1668.22
USDT 1.00
SBD 0.42