মানুষের মন বোঝা সহজ নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের মন বোঝা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আপনি সবকিছু বুঝতে পারলেও কখন মানুষের মন খুব সহজে বুঝতে পারবেন না। কেননা একজন মানুষের মনের মধ্যে কি চলছে শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া আপনি তো দূরের কথা এই পৃথিবীর কেউ কখনো বুঝতে পারবে না। কিন্তু যারা সরল মনের মানুষ তাদের মনের কথা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং তারা কি চাচ্ছে সেটিও কিন্তু আপনি সবসময় বুঝতে পারবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সরল মনের মানুষকে কিন্তু সবাই অনেক বেশি ভালবাসবে। কেননা তাদের আচরণ আচরণ যেমন ভাল হয় ঠিক তেমনি তারা সবসময় অন্য মানুষের উপকার করার চেষ্টা করি এবং কারো ক্ষতি করার কখনো চেষ্টা করে না।
আসলে এই সহজ সরল শ্রেণীর মানুষ কখনো কাউকে ধোকা দিতে পারে না এবং সব সময় তারা চেষ্টা করে কি করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনটাকে সুন্দরভাবে সাজানো যায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের মন বুঝতে না পারি তাহলে কিন্তু তাদের কাছে বেশিক্ষণ থাকা কখনো উচিত নয়। কেননা আমরা যদি এই মানুষগুলোর পাশে বেশিক্ষণ থাকে তাহলে সেই মানুষগুলো সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং কি করে আমাদের জীবনটাকে পিছনের দিকে ফেলে রাখবে এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীটা কিন্তু খুবই স্বার্থপর জায়গা।
আর এই স্বার্থপর জায়গায় সবাই কিন্তু ঘুরে বেড়ায় বিভিন্ন মানুষের ক্ষতি করার জন্য এবং তারা যখন মানুষের ক্ষতি করতে পারে তখন কিন্তু তারা মানসিক দিক থেকে একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করি তাহলে কিন্তু অন্য কেউ বুঝতে না পারলেও আমরা কিন্তু সবসময় আমাদের মনের দিক থেকে ছোট হয়ে যাব। এজন্য আমরা সবসময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং কারো মনে কোন ধরনের আঘাত দেওয়ার চেষ্টা করব না। কেননা আমরা যদি মানুষের মনে আঘাত দিয়ে বড় হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হয়ে প্রকৃত সুখ শান্তি কখনো উপভোগ করতে পারবো না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের মনে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত মানুষ চেষ্টা করে মানুষের মনে আঘাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। আসলে আমরা যদি মানুষের মনে আঘাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে যায় তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা সবসময় দুঃখের মধ্যে পতিত হবে। এজন্য মানুষের মন বোঝা যতটা কঠিন ঠিক তেমনি ভালোবেসে মানুষের মন বোঝা কিন্তু ততটা সহজ।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আমি নতুন দোয়া করবেন